-
মধুর ভাবনা গুলো
৮,৯,২৩
একদিন এক মেঘলা আকাশের খোঁজে,
এক মেঘলা মনের খোঁজে,
নীরবে নিরুদ্দেশ হলাম,
যেখানে গোলপাতার ঘরে,
প্রবীণ যুগল মুগ্ধ প্রণয়ে,
সেখানে সেদ্ধ আলু আর অল্প ভাতে,
প্রেমের টান না পরে।
ভাঙ্গা গোয়াল ঘরে,
শুকনো দুটো গরু,
কত্তো তাদের প্রিয়,
বাসি গোবরের ঘ্রাণ,
মনে করিয়ে দেয় এখানেই তো,
আমার ফেলে যাওয়া,
ভুলে যাওয়া সকল আপন প্রাণ।
ঝমঝমানো বৃষ্টি,
নুপুর পায়ে কিশোরী,
বিয়ের চলছে কথা,
অন্তরে তার কি যে ব্যথা ,
শোনেনা কেউ তার অবুঝ যত কথা,
স্বপ্ন যাহার পুতুল বিয়ে,
আসবে পালকি তারে নিতে,
এমন কোন এক দুপুর বেলায়,
আমিও কি ছিলেম সেই কিশোরী,
কতো শত মুগ্ধ ভাবনা,
ভাবতে ভাবতে ফিরে দেখি,
আমার তো ইট পাথরের বাড়ি।
-fnesa4 Comments-
-
প্রিয় কবি @fazilatun-nesa, আপনার কবিতা আমার বরাবরই খুব ভালো লাগে… অনলাইনের পাতায় কবিতা বা অন্যান্য সাহিত্যের শব্দে টাইপো (অক্ষর বিভ্রাট) এমন কোনো বিষয় নয়, মূল যে আকর্ষণ সেটি হলো এর সারমর্ম, এতেই গুণমুগ্ধ পাঠকের মন ভ’রে থাকে তবে কবিতা-সাহিত্য এমন একটি বিষয় বিশেষত উদীয়মান পাঠকবন্ধু’দের মনো-সংযোগ খানিকটা ব্যাহত হতে পারে এই টাইপো’র জন্যে… আমি খুব বিনীতভাবে কয়েকটা শব্দ বলে দিচ্ছি –
ঘড়ে > ঘরে, প্রিও > প্রিয়, ভূলে > ভুলে, প্রান > প্রাণ, কিজে > কি যে, অবুজ > অবুঝ
তবে প্রিয়কবি, কিছু বানান রয়েছে যে গুলো কবি নিজের মত’ও ব্যবহার করতে পারে, সেটা তাঁর নিজের সৃষ্টি হতে পারে, যেভাবে কোনো ভাষার শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়ে ওঠে… সাধারণত বানানের ক্ষেত্রে আমি খুব বেশি কিছু বলিনা কারণ কোনো কবি ও লেখক যখন তাঁর গ্রন্থ প্রকাশনায় দেন তখন এমনিতেই তাঁর নিজস্ব সৃষ্ট বানান ছাড়া প্রায় সব বানানই অনুমোদিত প্রচলিত নিয়মে মুদ্রিত হয়ে থাকে… আপনার কথার আলোকে বেশ কয়েকটি কথা বলা হয়ে গেল… আপনার লেখা কবিতা কিংবা অন্য কোনো সাহিত্য আমরা নিশ্চয়ই ভবিষ্যতে আরও পেতে থাকবো, এই শুভকামনা রইলো প্রিয়কবি… সবারই শুভ ও মঙ্গল হোক…
-
Friends
তিতা ফুল
@nadia1
naznin shamim
@nazninshamim
Drako Shajib
@drako
খান মোঃ এমদাদুল হক নিসু
@khannisu
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
সোহেল রানা
@rocketmondol
Shahriar Hossain
@shahriarhossain
নূরুল আমিন সোহাগ
@aniketprantor
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal


“স্বপ্ন যাহার পুতুল বিয়ে,
আসবে পালকি তারে নিতে,
এমন কোন এক দুপুর বেলায়,
আমিও কি ছিলেম সেই কিশোরী”
অত্যন্ত মায়াময় অনিন্দ্য সুন্দরতম এই মনের আবেগী শব্দাঞ্জলি… এই অনুভূতিগুলো বেঁচে আছে বলেই হয়তো যুগের যান্ত্রিকতা আমাদের আজও নিঃশেষ করে ফেলতে পারেনি… প্রিয়কবি কিছু শব্দের অক্ষরগুলো আপনার মনোযোগ চাইছে… আপনার কবিতায় প্রকৃত মনের আবেগ উৎসারিত হয়, যেটা সব কবিতায় পাওয়া যায় না… শুভ হোক প্রিয়…