Profile Photo

Fazilatun NesaOffline

  • Fazilatun-Nesa
  • Profile picture of Fazilatun Nesa

    Fazilatun Nesa

    1 year, 9 months ago

    একাকিত্বের প্রণয়
    ১২,৯,২৪
    এক আনা বিষাদ দিয়েছিলে,
    তাই দিয়ে আমি এক পৃথিবী
    একাকিত্ব কিনেছি,
    বহু শহরের ভিড়ের মাঝে,
    নিজের একাকিত্ব কে সাথে রেখেছি।
    শুনেছি জমিন আর আকাশে ঝগড়া,
    টের পেয়েছি তাদের প্রনয় আলাপ,
    বহুবার দেখেছি জড়িয়ে ধরতে,
    শুভ্র মেঘে পাহাড়ের চুরাকে,
    কতবার রাতের আঁধারে,
    ঘুমেরা নিরুদ্দেশ অভিমানে,
    জানি না পলাতক স্বপ্নরা ফিরবে কবে।
    তবু আমার ভালো লাগার সাম্রাজ্য,
    একাকিত্ব দিয়েই গড়েছি,
    যে সাম্রাজ্যে আমার আমিকে
    খুঁজে পাই একদম আপন করে,
    কখনো দুমরে মুচড়ে,
    ভেঙে চুরে নতুন রূপে
    তৈরি করি নিজেকে,
    সত্যি মিথ্যার মানদণ্ডে প্রতিষ্ঠিত করি,
    স্রষ্টার আনুগত্যে ,
    আর এই ভেবে খুশি হই
    নিঃশেষের দিনটা,
    অনেক প্রশান্তির হবে,
    আশা করি আমার এই
    এক জীবনের চুপিসার একাকিত্বে।
    -fnesa

    10
    7 Comments
Skip to toolbar