Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • Profile picture of Jannatul Ferdausi

    Jannatul Ferdausi

    3 years, 7 months ago

    মাতৃ
    জান্নাতুল ফেরদৌসী

    শুভক্ষণে শুভজন্মা জন্মিয়াছি যাহার ক্রোড়ে –
    স্নেহের ছায়ায় মমতার ভেলায়
    ছুঁয়ে যাওয়া আদরে !
    ব্যথার আঙিনায় দিয়াছে ঢালি;
    মননতার অমৃতজল নিজ বক্ষ করিয়া খালি !
    পাশে থাকা কতশত কণ্টক সজ্জায়
    ছেঁয়ে যাওয়া অস্থিমজ্জায় ,
    নিয়াছে ধারণ করিয়া নিজ ভাণ্ডে,
    পুষ্পলতায় বিনুনি গাঁথিয়া
    পূর্ণতায় ভরিয়া দিয়াছে শতরূপা কাণ্ডে !
    মাতৃঋণ রাখিও যতনে,
    নিজ শিরে করিয়া ধারণ রাখিয়া স্বর্ণাসনে !

    9
    6 Comments
  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar