-
কালের বাতি
জান্নাতুল ফেরদৌসী
ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে হোঁচট খেয়েছি বহুবার,
তুলেছে অনেকেই, তবে ভর্ৎসনা জলে ক্ষীণতরী ভেসেছে বারেবার!
থামেনি তবু বন্ধুর পথে চলার গতি তার
ধূলিকণার আবরণে ঢেকে যাওয়া হৃৎপাতায়;
আলো জ্বেলে সজীবতা এনেছে কালের বাতি আরবার।
মাপ ছাড়া সময় চলে সময়ের টানে,
গুটিয়ে নেওয়া দিনগুলো তবুও যেন
খসড়া পাতায় যবনিকা খোঁজে আনমনে।
সাদা সুতোয় বোনা এক চিমটি জীবনে
কী লাভ! যোগ-বিয়োগের হিসেব কষে;
যাবে তো সবই ভূমি তলের নিরালোক সনে।
বাতিঘরের বিন্দু বিন্দু বাণীগুলো রয়ে যাবে,
কেবলই ছাঁচে গড়া ফ্রেমের পাতায়
ইতিহাসের স্থিরপটের কালিমায়!
আপন-পরের গোলমেলে বাঁধগুলো সুঁইয়ের খোঁচায়,
কুয়াশায় ঝাপসা হয়ে উবে যায় কালের সোঁতায়।
এমনই শূন্যতার খেয়ায় জ্বলে ওঠা
কালের বাতি’র ভারি তাপে,
খাঁটি হয়ে জেগে ওঠে কতশত নিবুনিবু দ্বীপের শিখা।
মায়ায় জড়ানো আবেগী মন খোঁজে না আর
ফেলে আসা ক্ষণিকের তরে, মেলে রাখা স্মৃতির চাদর;
কালের বাতি জ্বেলেছে সেথায়,রাজটিকার সমাদর!!
3 Comments
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t


ঈদ মোবারক। অনেকদিন পর। ভালো আছো, বন্ধু?