Profile Photo

Foyzur KhanOffline

  • Foyzur-Khan
  • Profile picture of Foyzur Khan

    Foyzur Khan

    • 4 years, 3 months ago

    🍁 আত্মকাহন ☘️
    ============
    -মানুষ দূর থেকে অনেক সুন্দর হয়, তবে তাদের খুব বেশী কাছে গেলে তুমি হয়তো হতাশ হতে পারো ,
    -কিংবা সময় এর পরিবর্তে বিরক্তও হতে পারো ,
    -হয়তো তোমার প্রত্যাশার সাথে বাস্তবতার ব্যবধান, তোমায় আঘাতো দিতে পারে !
    -তখন অযথাই ভালো কথাগুলোতেও তিক্ততার সুর খুঁজে পাবে ।
    -তোমার উৎসবে কেনা নতুন জামাটি, প্রথম কটিদিন পড়ার অনুভূতি টুকু, কেন কিছুদিন পর ফুরিয়ে যায় ?
    -কেনইবা আগের মতো আর আয়রন দিয়ে যত্ন করে, আলমারিতে আগলে রাখার আগ্রহ হারিয়ে যায় ?
    -বলো কেনইবা প্রিয়ার কাজল চোখের পানে চেয়ে, আর কবিতা বলতে ইচ্ছে করেনা ?
    -যার চোখে আগে সেই তুমি, পুরো পৃথিবীর সৌন্দর্যের মুগ্ধতা খুজে পেতে !!
    -কেন আর এখন তার আঁচল তলে, খুনসুটিময় হাসি আনন্দের, সময় হয়ে ওঠেনা তোমার ??
    -আসলে চির সত্যে তো এটাই, পাওয়া না পাওয়ার এই পৃথিবীতে সবাই দরিদ্র, কারন কারো কাছেই সুখ চিরস্থায়ী নয় ;
    -আসলে পৃথিবীতে সুখ বলতে কোন কিছুই নেই, যা আছে তা কেবল অনুভূতি আর অভিনয় ।
    -তুমি কি জানো প্রায় প্রতিটি কাজ কিংবা সময়ের শুরুরা হয় প্রচন্ড চটকদার, কিন্তু আবেগ আর আগ্রহ ফুরিয়ে গেলে সবি যবন।
    -সবি অযথা, অর্থহীন অভিনয় !
    -তাই সুন্দর সময়
    গুলো পৃথিবীতে ক্ষণিকের জন্য হয় ,
    -আর সেই সুন্দর সময়
    গুলোকে মানুষ, স্মৃতির পটে বয়ে বেড়ায় সারাটা জীবন ,
    -বারংবার স্মরণ করে, আনন্দে নিজের চিত্তকে বিনোদিত করার জন্য ।
    -তবে আমি বিশ্বাস করি, মানুষের ফেলে আসা সময়ের দিকে ফিরে না দেখে, নব আনন্দঘন স্মৃতি গড়তে শেখায় , -নিজেকে আরো চমৎকার, অসাধারন দুঃসাহসিক অভিজ্ঞতা উপহার দেয়ায় !!
    -যাক না জীবন, হারিয়ে যাক সময় তার নিজ গতিময়তায় ;
    -আমার আমিকে আমি নাহয়, আগলে রাখবো আমার ইচ্ছের রাজ্যে ,
    -আমার ভালোবাসা আমার জন্য, আমাকে ঘিরেই গড়ে উঠুক না ,
    -আমিতো আর আমাকে ফেলে চলে যাবোনা, পুরোনো হয়ে যাওয়ার অজুহাতে !
    -নিজেকে ভালোবাসতে শেখা আর যাইহোক অপরাধ নয় ,
    -তাই যেন রেখো আগামীর সকল সূর্যোদয় থেকে গোধূলি তোমার ।
    -চাতকের মতো তৃষ্ণার্ত হয়ে বেচে থাকো ;
    -নতুনত্বে তোমার হৃদয় ভরে উঠুক ,
    -ইতি, তোমার নিত্য শুভার্থী ।

    21
    26 Comments
-চলো বন্ধু হারিয়ে যাই, আমার দেশের সবুজে আবৃত সোনালী সেই ধানের শীষে ,
-চলো মিশে যাই বাংলার প্রভাত বেলার, ধোঁয়াশাময় নিটোলা সেই কুয়াশার জলে ।
-চলো দুজনা হাতে হাত রেখে ধেয়ে চলি, তটিনীর আঁকাবাঁকা সেই অজানা পথে ।
-চলো জীবনের গতিময়তায় দাঁড়াবো একটু, বটতলার সেই সতেজ ছায়াতে !
-চলো দুজনে মুগ্ধ পানে চেয়ে রবো, রূপসী বাংলার স্নিগ্ধ-নিরব দ্বিধাহীন রূপে ,
-চলো ভেসে যাব প্রিয়ার আঁচলে মাখা, দুরন্ত সেই পূবালী হাওয়ায় ।
-চলো কান পেতে শুনি দখিনা বাতাসে, কাশফুলের হেলে দুলে বলা প্রেমের কথন ।
-বেঁচে থাকুক বাংলার সকল তৃষ্ণার্ত প্রকৃতিপ্রেমী, সোনালী প্রিয়ার স্নিগ্ধ আদরে ,
-আজীবন ভালবেসে যাব আমি, সোনার বাংলার অস্ফুট কোমল আদর !
-এমনি করে তোমার কোলে মাথা রেখে চলে যাব কোনদিন, ভালোবেসে বাংলার সোনালী সবুজ চাদর ।

ফয়জুর হবে

ফয়জুর রহমান খান

B.B.A (Hon's) Department of Management

এ সময়ের একজন তরুণ কবি ও আবৃত্তিশিল্পী। কথা ও কবিতায় সত্য ও সুন্দরের প্রকাশ করতে ভালোবাসেন। ভালোবেসে পাশে থাকুন, পাশে রাখুন সবসময়।

Skip to toolbar