-
রিজার্ভ
————————————
‘রিজার্ভ কমে গেলে সাধারণ মানুষের জীবনে কী প্রভাব পড়বে?’
এই বিষয়ে আলোচনার জন্য ভুল করে আমার মতো একজন অখ্যাত কবিকে টিভির টকশোতে ডাকা হলো।একজন সুপরিচিত অর্থনীতির বিশেষজ্ঞ শুরুতেই বললেন,
‘রিজার্ভ মানে দেশের মেরুদণ্ড,
রিজার্ভ কমে গেলে দেশ দুর্বল হয়ে যাবে,
অভাব দেখা দেবে,
সব কিছুর দাম বেড়ে যাবে।
মানুষ কম খাবে, ঘরে ঘরে মানুষ ভুগবে অপুষ্টিতে।’উনাকে থামিয়ে দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা বললেন,
‘দেশে এখনো যথেষ্ট রিজার্ভ আছে,
ভয়ের কিছু নেই- যা শুনছেন সবই গুজব।’প্রায়ই সব বিষয়ে টকশো করা বিরোধীদলের একজন নেতা গলা ফাটিয়ে চিৎকার করে বললেন,
‘সরকার সব রিজার্ভ খেয়ে ফেলেছে,
এই সরকার ব্যর্থ,
আমরা ক্ষমতায় এলে একদিনেই টাকশালে ডলার ছাপিয়ে রিজার্ভ প্রয়োজনের চেয়ে দশগুণ বাড়িয়ে রাখব।’উনাকে থামিয়ে প্রায় সব টকশোতে থাকেন সরকারি দলের এমন একজন টকশো নেতা
উচ্চস্বরে হাসতে হাসতে বললেন,
‘আমাদের রিজার্ভ কেন্দ্রীয় ব্যাংকের ভল্ট উপচে জনসাধারণের পকেটে ভাসছে,
যা শুনছেন সবই দেশী, বিদেশী আর বিরোধী দলের ষড়যন্ত্র।’আমাকে কেউ কথা বলার সুযোগই দিচ্ছিল না।
উপস্থাপকের হঠাৎ নজর পড়ল আমার দিকে,
তিনি অনেকটা দয়া করেই বললেন,
“আমাদের একজন অতিথির নামের সাথে মিল থাকায় ভুল করে
একজন কবিকেই আজকের কঠিন বিষয়ে আলোচনার জন্য ডাকা হয়েছে,
তবুও আমরা শুনি কবি কী ভাবছেন রিজার্ভ নিয়ে?
এবার কবি বলবেন খুব সংক্ষিপ্ত করে।’সব অতিথি আমার দিকে তাকিয়ে সুক্ষ্ম পরিহাসের হাসি দিল একটা।
আমি বললাম,
‘আমি রিজার্ভের মানে বুঝি না,
আমি বুঝি নীল আকাশ, জ্বলজ্বলে চাঁদ, জ্বলজ্বলে চাঁদ – মানে একটা শান্ত পুকুর রাতের নিঃস্তব্ধতায় চাঁদের ছায়ার খেলা।
রিজার্ভ মানে বাপ-দাদার ফসলি জমি, সোনালি ধানের শীষের বেশরম নাচ,
সারাদিন পর ঘরে ফিরলে কেউ একজন হাসিমুখে দরজা খুলে দেওয়া,
রাতে ঘুমোতে গেলে বিছানার চাদরে টাটকা লেবুপাতার গন্ধ আর আপনজনের ভালেবাসা একসাথে ভেসে বেড়ানো।’এই প্রথম সব অতিথি একমত হয়ে একসাথেই চিৎকার করে বলে উঠলেন,
‘কি আবোলতাবোল বলছেন?
যা বুঝেন না তা নিয়ে টিভিতে পাবলিকলি কেন যে বলতে আসেন!’এবার আমি উদাস কন্ঠে বললাম,
‘রিজার্ভ মানে ডলার নয়,
রিজার্ভ মানে আমার বাপ- দাদার সেই ভাঙাচোড়া টিনের ঘরের জানালার ফাঁক দিয়ে ভুলে কোনো জোনাকি পোকা জ্বলতে জ্বলতে ঢুকে পড়া,
আর পুকুর পারে দাদার লাগানো নারকেল গাছটায় এখনো সবুজ ডাব ঝুলে থাকা,
ঠিক চল্লিশ বছর আগে যেমন ঝুলতো।’
—————————
র শি দ হা রু ন
৩০/১২/২০২২7 Comments
Friends
রাহেনা বেগম
@rahena-begum
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Ekhtiar Uddin
@ekhtiar2003
Kanej-Roksana
@kanej-roksana
রিফায়াত নিগার
@refayat-nigar
Md Majnur Rahman John (Krishno John)
@krishno-john
AdabenTatali
@adabentatali



অভিনন্দন🌹