Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    3 years, 10 months ago

    জ্যোৎস্না বিলাস
    হালিমা বিনতে খালেক।

    ঘুমিও না তারা
    ঘুমিও না ধরনী
    অব্যাহত থাক,
    পুর্নিমার যামিনী।

    জেগে আছে চাঁদ,
    স্নিগ্ধ মায়াবী রাত
    জ্যোৎস্না বিলাসী মন,
    উদাসীন সারাক্ষণ।
    আবেশে ভরিয়ে রাখে
    সারারাত সারাক্ষণ।
    জ্যোৎস্না মাখা মন
    হয়ে আনমন
    গায় গান গুনগুন।

    চাঁদ তুমি কেন দূরে?
    থাকো অচিনপুরে,
    শোন কিছু কথা
    বক্ষের জমানো ব্যাথা।
    বলব তোমার সনে,
    আসো যদি কাশবনে।
    কতনা স্মৃতির ভীড়ে,
    মনটা যায় উড়ে।
    ফোটা ফোটা জলের ভীড়
    আঁখির কিনারে।

    যদি হও সমব্যথি
    তোমার সাথে তব
    জাগিব সারারাতি।
    যদি হও সাথী যথাযথ
    তোমার সুধা গাঁয়ে মেখে
    হব পুলকিত।।

    13
    6 Comments
    • গান হবে; সুন্দর।

    • সুন্দর।

    • শব্দ একটু এদিক-ওদিক করলেই গান হয়ে জাবে।।সাব্বাশ তুলট, অভিনন্দন মলি…

    • চমৎকার লেখনী। চালিয়ে যান।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 05 August 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar