Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    3 years, 10 months ago

    অচিন পাখি
    হালিমা বিনতে খালেক

    সুখ পাখিটা অচিন বড়ো
    দু:খ চিরসাথী,
    দুখের সাথেই সন্ধি আমার
    একলা কাটে রাতি।

    আশায় আশায় বুক বেধে যাই
    সুখের নাগাল কই?
    দুখের সাথী কেউ নেইতো
    একলা পরে রই।

    গুনে ধরা সমাজটা আজ
    টাকা ওয়ালার সাথী,
    টাকা ছাড়া মানুষ গুলোর
    নীড়ে জ্বলেনা বাতি।

    স্বপন দেখি দুখেরপরে
    আসবে সুখের ভোর,
    অন্ধ ঘরে আলোর রেখায়
    খুলবে নতুন দোর।

    স্বপ্ন আর আবেগ রাখা
    রঙিন কাগজে মোড়া,
    অন্যদিকে জীবনটা মোর
    কঠিন বাস্তবতায় ভরা।

    12
    11 Comments
Skip to toolbar