-
হাজার নিয়ামত
হালিমা বিনতে খালেক।ছোট্ট ছেলে মাকে বলে
শোনরে মাগো শোন
বলনা মাগো, কে দিল এই
মেহেদী পাতায় খুন।
কালো কাকের পেট ভরা
কেন সাদা চুন?
বলছি ডেকে মাগো আমার
একটু কথা শোন।সবুজ আখের গাছে কেন
চিনির সরবত
জন্ম নিয়ে গরুর ছানা
কোথায় পায় রথ?প্রজাপতির ডানায় এমন
আলপনা কে আঁকে,
নদী কোথায় ছুটে চলে
গ্রামের বাঁকে বাঁকে?দিনের শেষে নামে কেন
অন্ধকার ঐ রাত,
সুর্য দেয়, দিনে আলো
রাতে কেন চাঁদ?গোলাপ ফোটে ঐ কাননে
শাপলা কেন জলে।
জানো কি মা, বল আমায়
যাও না মাগো বলে।কার নামেতে কোকিল করে
কুহু কুহু গান।
কার হুকুমে এমন গো হয়
এসব কাহার দান?বলছি এবার খোকন সোনা
শোন দিয়া মন।
সকল কিছুর মালিক যিনি
আল্লাহ মহান।যার হুকুমে ধরা চলে
যিনি মোদের রব
তিনিই সবের সৃষ্টি কর্তা
তাহার সৃষ্টি সব।মহান আমার আল্লাহ তায়ালা
সবই তাহার দান।
হাজারো নিয়ামত দিয়ে তিনি
বাঁচায় মোদের প্রান।।।14 Comments-
-
-
-
মহান সৃষ্টিকর্তা রবের হাজার নিয়ামত অনিবার্য… সত্যিই যদি এর যথোপযুক্ত শুকরিয়া আদায় করা যায় তবেই তাতে আমাদের মঙ্গল নিহিত… শুভেচ্ছা রইলো…
-
-
-
-
Friends
অমিত
@amitroy
মো: নাজমুল আখতার
@faith
Syed Farah
@syedfarah
abrar
@abrar
Md. Latiful safi diamond
@diamondsafi
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
Motiur Rahman Mizan
@dressed-human
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Fazilatun Nesa
@fazilatun-nesa


চমৎকার