Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • কবিতায় নজরুল।

    কত শত কবি মনে,
    হাজারো ছন্দের মেলবন্ধন!
    নজরুল বন্দনায় শতেক পদ্য-
    কিংবা স্মৃতিচারণ।
    আমিও বাদ যাইনি,
    যদি কবিদলে কিঞ্চিৎ ঠাঁই হয়-
    কতক কথার পসরা সাজাতে পারি!
    তবেই,
    নজরুল চয়িত হবে।
    দিস্তা দুই কাগজ আর কলমের অক্লান্ত খাটুনিতে-
    শতেক শব্দের সমাবেশ,
    আমার পান্ডুলিপিতে ক্ষণিক অঙ্কিত নজরুল রূপ,
    ১৮৯৯!
    কত শত মানুষের পৃথিবীতে আগমন,
    তুমি ও চুরুলিয়ার মাটিতে নেমে আসলে,
    না!
    বিজয়ের ধ্বনি জাগে নি,
    অন্নহীন কত রাতের অবসান।
    মক্তব,মসজিদ কিংবা রুটির দোকান-
    তোমারি পদব্রজে মাড়িতো,
    বেড়ে উঠার দিনগুলো তুমি নজরুল নও-
    কোন এক দুখু মিয়া!!
    আস্তে আস্তে কত বসন্তের দিন পার করে-
    তুমি মহান পুরুষ!
    হুম,
    বিচিত্র বিচরণে,
    গল্প,কবিতা,গানে-
    তুমি চিনিয়েছো জাত!
    বাংলার পথপ্রান্তরে,
    যদি কবিতা লিখা হয়-
    তুমি শত শব্দে সজ্জিত নায়ক।
    পৃথিবীতে বেঁচে থাকো-
    মহাকালসম, মানবের পাঠ্যে।

    5
    3 Comments
Skip to toolbar