Profile Photo

মাহমুদুল হাসানOffline

  • Hasan-Mahamud
  • Profile picture of মাহমুদুল হাসান

    মাহমুদুল হাসান

    11 months, 1 week ago

    “জীবনের সাত চিত্র”
    অনুকবিতা
    মাহমুদুল হাসান

    ১. জন্ম – “প্রথম আলো”

    কান্নার মাঝে খোলে পাতা,
    জীবন নামে এক ব্যাকরণ।
    মায়ের চোখে ভোরের আলো,
    স্বপ্ন গড়ে নতুন যতন।

    ২. বাস্তবতা – “আয়না”

    স্বপ্ন দেখে চোখ,
    বাস্তব দেয় কঠিন শোক।
    হাসির মুখোশের আড়ালে
    চুপচাপ কাঁদে হৃদয়ের লোক।

    ৩. জীবন – “চলতি পথ”

    একটি পথ—কখনো রোদ,
    কখনো কাঁটা, কখনো ছায়া।
    তবুও থামে না কেউ,
    চলার নামই তো জীবন আয়না।

    ৪. স্বপ্ন – “অদেখা ডানা”

    চুপিচুপি ডাকে পাখি,
    রঙিন আশা গোপন রাখি।
    ছুঁতে গেলে হারায় তারা,
    তবু সেই স্বপ্নেই জীবন আঁকি।

    ৫. জীবনের হতাশা – “অভ্যন্তরীণ শূন্যতা”

    সব আছে তবু কিছু নেই,
    হৃদয়ের খাঁচা বড্ড ফাঁকা।
    হাসি থাকলেও গহীনে
    নিঃশব্দে জমে যায় ব্যথা।

    ৬. সফলতা – “উজ্জ্বল ক্ষণ”

    ঘামে ভেজা ক্লান্ত কাঁধে,
    শেষে এসে আলো বাঁধে।
    একটুখানি জয়ী হাসি,
    বলে উঠে—“এই তো সাধে!”

    ৭. মৃত্যু – “শেষ পৃষ্ঠা”

    সব পৃষ্ঠা পড়া শেষে,
    একটুখানি নিঃশ্বাস চায়।
    জীবনের বইটা বন্ধ হয়,
    তবু গল্পটা থেকে যায়।

    #মাহমুদুলের_কাব্যকথা
    #মাহমুদুলেরকাব্যকথা

    3
    5 Comments
    • জীবনের সাতটিস্তর সাতটি চমৎকার রূপকের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। চমৎকার

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 June 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar