-
কথাক্রান্ত হালফিল- ৪
—————————–বাতাসে অজানা ভাইরাস ভেসে বেড়াচ্ছে ইতিউতি – এমন যুগে কত কী যে ভাইরাল হয় প্রতিদিন!
দূরে কোথাও মলিন কোনও বালক গান গায় আনমনে। ব্যক্তিগত স্মার্টফোনের ক্যামেরায় ঈষৎ বেসুরো, অনেকখানি আনস্মার্ট সেই পারফরম্যান্সটির ভিডিও তুলে রাখে কেউ একজন। তারপর ছড়িয়ে দেয় ফেসবুকের খোলা ময়দানে। লোকে দ্যাখে, লোকে হাসে, লোকে ভুলে যায়।
ভুলে তো যায় সেই আশ্চর্যময়ী বালিকাও। ভুলে যায় মলিন বালকের অপাপবিদ্ধ মুগ্ধতার কথা, ভাঙা ভাঙা সুর…এমন বিস্মৃতিতে মায়া বাড়ে। উন্মাদপ্রায় এক কবি তাঁর কবিতার খাতায় লিখে রাখেন,
‘শাশ্বত মাছের মতো বিস্মরণশীলা যেন তুমি / যদিও সংবাদ পাবে, পেয়েছ বেতারে প্রতিদিন /জেনেছ অন্তরলোক, দূর থেকে, তবু ভুলে যাবে…’এভাবেই অস্বাভাবিক শান্ত অথচ অসহনীয় দিনগুলি চলে যায়। একেবারেই যায়। কিচ্ছুটি থাকে না বাকি। সেই না থাকাকে সম্বল করে বালকটিও ক্রমশ বড় হতে থাকে, বুড়ো হতে থাকে। সময়ের ধুলো জমে স্মৃতির রেডিওতে। বৃদ্ধের চোখে খানিকটা যেন ঝাপসাই দেখায় চারপাশ। এক জীবনের সমস্ত আকুলতা মিলিয়ে যেতে থাকে বৃষ্টি শেষের বিষণ্ণ বাতাসে।
অন্তিম প্রহরে নির্মোহ মহাকাল হয়তো বা জানতে চায়,
‘কী হারিয়েছ, কী পেলে না, সে’সব বুঝি মনে পড়ে এখনও?’বৃদ্ধের নিস্তব্ধতা আর ভাঙে না। মলিন বালকটি শুধু মাথা নীচু করে জানায়,
‘The only one I have never forgotten is the one who never asked…’কোথাও যে ছিল না, কখনও যে আসেনি, তার মুখ স্পষ্ট হয়ে ওঠে অনন্ত কুয়াশায়…
@হাসনাত সৌরভ
10 Comments-
একআকাশ ভালোবাসা @ovimanimon
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
জিকরুল ইসলাম
@zikrul
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
তাজুল ইসলাম তন্ময়
@tazulumgmail-com
সাব্বির হোসেন।
@shadowhunter3d
ফরহাদ আহমেদ
@forhad2004
অসীম রহমান
@ashim_rahman
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
AdabenTatali
@adabentatali



শেষ কথাটি এক চিন্তার ঝড় তুলে দিলে মনের আঙ্গিনায়। শুভেচ্ছা নেবেন লেখকবন্ধু।