Profile Photo

Ismail MozumdarOffline

  • Ismail-Hossain-Mozumdar
  • যদি নাই বা হবে আপন,
    তবে কি শুধু কষ্ট দিতে,
    কষ্ট পেতেই এই পরিচয়?
    এই পরিচয়ের ছিলো কি প্রয়োজন!
    যদি পথ শেষে হাত দুটো এক নাই বা হবে।

    3
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 13 April 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • কত ডেউ দেখিছি ওই চোখে কি করে গণি বলো।
    কতখানি ডুবেছি তার মায়ার,
    প্রকাশ কিভাবে করিবো
    ওই কাজল কালো চোখে, মেঘেরা খেলা করে, বৃষ্টিরা বাঁধে ঘর কতটা আবেশে।

    3
    2 Comments
  • হৃদ মাঝারে ভালোবাসার বিরহে দোহন জলে বলেই মানুষ ভালোবাসা পেতে এতটা আহামরি হয়ে উঠে।

  • যান্ত্রিক ক্যালকুলেশন করে ভালোবাসা যায় না।
    পরিকল্পিত ভাবেও ভালোবাসা হয় না।
    স্থান,কাল, সময়, বিবেচনায় প্রিয় মানুষকে ভালো রাখতে কিছু পদক্ষেপ, কিছু সিদ্ধান্ত, আত্মত্যাগ, হৃদয়ের রক্ত ক্ষরণ করেও সব সময় তাকে ভালো রাখাতে পারাটাই ভালোবাসা।
    যদি তুমি না করতে না পারো তবে যেনে রেখো,
    তুমি কাউকে কখনো ভালোবাসতে পারোনি।

    ✍️ইসমাঈল মজুমদার

    6
    5 Comments
    • ঠিক… ভালোবাসতে চাই সমঝোতা।

    • কখোনো একটু এগিয়ে এসে, কখোনো একটু পিছিয়ে যেয়ে একসাথে চলতে পারাটাই ভালোবাসা।

    • ভালোভাসা কোনো ব্যকরণ জানে না। সুন্দর কবিতা।

    • ক্যালকুলেশন করে সম্পর্ক হয়, তবে ভালোবাসা যায় না…

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 06 April 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • ভালোবাসার হাসিতে সুখ, কান্নায় সুখ।
    যদি তুমি সেটাকে গ্রহণ করতে জানো।
    কারণ কান্নার পরেই ভারি হয়ে থাকা বুকটা হালকা হয়ে আসে।
    অভিমান গুলো মেঘ জমে আকাশে উড়ে।
    আর হাসি দিয়ে শরীরের ক্লান্তির অবসান ঘটে।

    4
    1 Comment
    • “ভালোবাসার হাসিতে সুখ, কান্নায় সুখ।
      যদি তুমি সেটাকে গ্রহণ করতে জানো।” ঠিক বলেছেন মঞ্চবন্ধু!

  • কিছু মানুষের মায়া বিষণ তিব্র।
    কিছু গল্প অনুশোচনার।
    মিথ্যে আশ্বাস দিয়ে মন বুঝানো।
    ব্যাস দিন শেষ, চুপচাপ হয়ে যাওয়া।
    এইতো এক বিশাল জীবনের ক্ষুদ্র পরিচ্ছেদ।

    4
    2 Comments
    • অল্প কথায় অনেক কিছু বলে দিলেন মঞ্চবন্ধু! ভালোবাসা নেবেন!

    • এই ক্ষুদ্র পরিচ্ছদ’ই কিন্তু জীবনের অঅনেকখানি ছারখার করে দেওয়ার জন্য যথেষ্ট

  • যদি ভালোবাসি নাই বা বলিবে,
    তবে কেনোই বা এই মায়ায় বাধিবে।
    যদি না পাওয়ার গ্লানি দিয়ে এ জীবন ফুড়াবে,
    তবে কেনো সামান্য পাওনা দিয়ে জীবন ভরালে?

    5
    6 Comments
    • বাহ! সুন্দর অনুভব! ভালো লাগলো খুব!

    • তারা মায়ায় বাঁধিতে জানে,ভালোবাসিতে জানেনা…

      • এমন কেনো এই মানব কুল।
        কেনো ওরা দরার মতো সবাইকে
        আপন করে রাখতে পারে না।
        প্রকৃতি তো কখনো মানুষকে
        ভালোবাসা থেকে বঞ্চিত করেনি।
        হবে মানুষ কেনো সহজে গ্রহণ করতে পারেনি

      • পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষ।এর একমাত্র কারণ হলো মানুষের ব্রেইন আছে৷ যা অন্য কোনো প্রাণী কূলের নেই। অথচ মানুষ তার ব্রেইন কে ই খুব বাজে ভাবে ব্যাবহার করতে থাকে দিনের পর দিন। যার দরুন মানুষ আবেগহীন বস্তুতে পরিণত হয়ে যাচ্ছে… আর আবেগ এবং আবেগহীনের খেলা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে সবাই নিজের জন্য আবেগী অথচ অন্যের জন্য আবেগহীন। এই বোধহয়…Read More

  • জীবন পেন্সিল কম্পাসে ছিপকে পড়া পেন্সিলের মতো।
    মধ্য বিন্দুকে কেন্দ্র করে কতো দিকেই ঘুরতে পারে।
    ভালোবাসবো না বাসতে মানা বলেও একটা সময় ভালোবেসেই ফেলে।

    ✍️ইসমাঈল মজুমদার

    5
    1 Comment
  • কারো মৃত্যুতে আমার কান্না আসেনি।
    কেঁদেছিলাম এতো ভালোবাসার পরেও মানুষগুলো একে অপরকে না পাওয়ায়।
    কেঁদেছিলাম আমিরের ব্যাকুলতর পদ্মাবতী ডাকের মায়ায়।
    কেঁদেছিলাম পদ্মজার স্বামীর প্রতি ভালোবাসায়।

    ✍️ইসমাঈল মজুমদার

    4
    1 Comment
    • কষ্ট পেলে মন হয় পাথরের ন্যায়, আর ভালোবাসা তো জলের মতই নরম, যাকে ছুঁয়ে যায় তাঁর অন্তরটাকেও ভিজিয়ে দিয়ে যায়!

  • তোমাকে ছাড়া বাঁচবে না বলা মেয়েটাও,
    একটা সময় পরে মানিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে।
    তোমাকে ছাড়া অস্তিত্বহীন বলা ছেলেটিও,
    একটা সময় সস্তির নিশ্বাস ছাড়বে মুক্ত আকাশে।

    এখনাে সবাই স্বপ্ন দেখাতেই সাচ্ছন্যবোধ করে।
    বাস্তবতার রূপ পাক আর না পাক।
    ✍️ইসমাঈল মজুমদার

    6
    2 Comments
  • বাধের কবুতর ছেড়ে দিলে যদি আর না ফিরে।
    তবে কেমন যত্ন করলাম?
    শুধু পায় পায় খাদ্য দানা দিলেই কি আর মালিক হওয়া যায়?
    বস্তুত কোথাও কবুতরের ছায়াও নেই। উদাহরণ দিলাম।

    ✍️ইসমাঈল মজুমদার।

    5
    2 Comments
  • এক অদৃশ্যের মায়ার পিছনে সারাজীবন ছুটে দিন শেষে খালি হাতে ফিরে আসায় হয়তো জীবনের সব থেকে বড় ব্যার্থতা।

    ✍️ইসমাঈল মজুমদার

    6
    1 Comment
    • শূন্য হাতে ফিরে আসাটা ব্যর্থতা নয় মঞ্চবন্ধু, বরং শূন্য হৃদয় না পাওয়ার গ্লানি দিয়ে পূর্ণ করাটাই আসল ব্যর্থতা বলে আমি মনে করি।

  • উতালপাতাল সাগরের বিশাল ঢেউটিও,
    নারীর মুখের ভেংচি কাটার দৃশ্যটার কাছে হার মানে।
    ✍️ ইসমাঈল মজুমদার

    6
    3 Comments
  • রজনী নিশি হইবার সঙ্গে,
    রমনীর কথা সরন হইতে থাকে।
    একাকীত্বের দাসী হইয়া হইয়া,
    রমনীর প্রয়োজনীয়তা শতগুণ বাড়িয়ে তোলে।
    শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসকে সাক্ষি রেখে।
    তার প্রতি আমার এক সুপ্ত ভালোবাসা

  • ওহে রমনী,
    তুমিকি জানো?
    কারো চোখে তুমি পদ্মজার চেয়ে সুন্দরী,
    রহিয়াছো হয়ে তার ভুবনমোহিনী।
    তোমার কাজল কালো চোখের চাহনি,
    মাতাল করিয়াছে,
    তুমি কি জানো?
    কতটা উদাসীন ওই চোখ?
    কতটা মায়াবী তার চাহনী?
    কতটা মাতাল করিবার ক্ষমতা তার?

    ✍️ইসমাঈল মজুমদার
    #Ismail_Mozumdar

    5
    2 Comments
    • সুন্দর লিখেছেন মঞ্চবন্ধু… ছন্দের দিকটা একটু খেয়াল রাখবেন তাহলে লেখাগুলো আরো প্রাঞ্জল হয়ে উঠবে… অনেক শুভ কামনা রইল।

  • যেই নারীকে তুমি ডেকেছো জননী।
    সে নয়তো কোনো সাধারণ রমনী।
    রাসুলে পরে করেছেন স্থান খোদা।
    জান্নাত পদতলের ধুলোবালি।

    7
    1 Comment
  • জননীর পদতলে স্বর্গ।
    ✍️ইসমাঈল মজুমদার।
    ________________________________
    যাহার চরণ তলে স্বর্গ রহিয়াছে পড়ে,
    তাহার পদতলে দাসী সাজিয়া,
    স্বর্গ হাসিল করিবার বাধা কিসে?
    তব ভব ঘুড়িয়া, জননীর বদন খানির
    হাসি জয়ি হইবার পারলেই।
    মানব জীবনের সার্থক হইবে।
    তবে কর হে নর- নারী।
    হইয়া সেই চরনের দাসী,
    জননী খুশি হইয়া গেলেই,
    প্রভু স্বর্গ মিলাইয়া দিবে।

    6
    3 Comments
  • আমায় ভেবে কখনো কি ওই ঠোঁটে,
    মিষ্টি হাসির দেখা মিলেছে?
    জানতে খুব ইচ্ছে করে,
    কতটুকু ভালোবাসতে পেরেছি।

    5
    1 Comment
  • Load More Posts
  1. ইসমাঈল হোসেন মজুমদারের সম্পূর্ণ পরিচয়

পুরো নাম: ইসমাঈল হোসেন মজুমদার
ডাক নাম: ইসমাঈল
কলম নাম: ইসমাঈল মজুমদার
জন্ম: ২০০২ সাল, বাগচতল গ্রাম, মনোহরগঞ্জ থানা, কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তা: বাংলাদেশি
ধর্ম: ইসলাম


শিক্ষা জীবন:

  • প্রাথমিক শিক্ষা: শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
  • পরবর্তী শিক্ষা: বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করেছেন এবং ২০১৪ সালে চিতাষি সুলতানিয়া ফাজিল মাদরাসায় ইবতেদায়ী চতুর্থ শ্রেণিতে ভর্তি হন।
  • পরীক্ষার ফলাফল:
    • PSC: ২০১৬
    • JSC: ২০১৯
    • দাখিল: ২০২২
    • আলিম: ২০২৫

বর্তমান পড়াশোনা:

  • ফাজিল: চিতোষি সুলতানিয়া ফাজিল মাদ্রাসা
  • অনার্স: গাজীমুড়া কামিল মাদ্রাসা।

পারিবারিক পরিচয়:

  • পিতা: মরহুম বাহারুল ইসলাম মজুমদার (২০০৪ সালে ইন্তেকাল করেন) – তিনি ছিলেন একজন ইউনিয়ন সদস্য ও স্ক্রিম ব্যবসায়ী।
  • মাতা: রোকেয়া বেগম
  • ভাই-বোন: তিনি আট ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট।
    1. মরিয়ম বেগম লাভলী
    2. ওমর ফারুক সোহেল মজুমদার
    3. জান্নাতুল ফেরদৌস
    4. শিউলি
    5. শেফালী
    6. মাইমুনা আক্তার বকুল
    7. ইউসুফ হোসেন মজুমদার
    8. ইসমাঈল মজুমদার

পেশাগত জীবন:

  • তিনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার
  • পাশাপাশি, সাহিত্য রচনায়ও তিনি সক্রিয়।

সাহিত্য ও লেখালেখি:

  • তিনি মূলত কবিতা, ছোটগল্প ও হাস্যরসাত্মক গল্প লিখে থাকেন।
  • তার লেখা কিছু জনপ্রিয় কবিতা ও ছন্দ:
    1. "আমারে দেখায়া লাভ নেই"
    2. "প্রিয়"
    3. "বড্ড ইচ্ছে করে"
    4. "কোথাও কখনো দেখা হয়নি তোমার ছবিটা"
    5. "বৃষ্টি বিলাস"
    6. দুই লাইনের প্রেমের ছন্দসমূহ
    7. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তার লেখা আহ্বান

তার কবিতাগুলো প্রেম, বিরহ, বাস্তবতা ও সামাজিক অবক্ষয় নিয়ে লেখা হয় এবং পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


বিশেষ পরিচিতি ও জীবন দর্শন:

  • তিনি বিশ্বাস করেন, "যেকোনো কিছু সম্ভব, যদি কেউ আন্তরিকভাবে চেষ্টা করে"
  • সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার এবং লেখনীর মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত করার চেষ্টা করেন।
  • তিনি ইসলামী মোটিভেশনাল ভিডিও তৈরিতেও আগ্রহী।

সংক্ষেপে ইসমাঈল মজুমদার:

✅ কবি ও লেখক
✅ ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার
✅ সামাজিকভাবে সচেতন ব্যক্তিত্ব
✅ ইসলামী মোটিভেশনাল ভিডিও নির্মাণে আগ্রহী

Skip to toolbar