-
আমি যে বস্তুত একজন দাগী আসামি
যুবক অনার্যআইনের চোখে আমি একজন
দাগী আসামি
ব্যক্তিগতভাবে প্রমাণ সাইজের পাপী
ঈশ্বরের চোখে অপ্রিয় কীট।
আমি আসলে জানি না –
জগতে নিষ্পাপতা বলে কিছু হয় কিনা
এবং হওয়াটা কি আদৌ সম্ভবপর কিছু!
হলেও – তাতে কি বঞ্চনা ছাড়া
পাওয়া যায় অন্য কোনো কিছু-
যা আসলে পাওয়াটাই প্রায়শ অনিবার্য
হয়ে ওঠে!
আমি বিশ্বাস করি কিংবা ক’রে
নিষিদ্ধ রকমের সুখ পাই,
যে, এই পৃথিবীর কোনো কিছুই
নিষ্পাপ নয়-
পাপমুক্ত নয় প্রার্থনাগৃহ, গৃহের প্রার্থনাকারীগণ
নিষ্পাপ নয় কোনো প্রতিষ্ঠান
কোনো রাষ্ট্র প্রেমিক প্রেমিকা যুগল
কিংবা স্বামী স্ত্রী
নিষ্পাপ নয় এমনকি কোনো পিতা- মাতা
নিষ্পাপ নয় যে নারী চুষেনি লিঙ্গ
নিষ্পাপ নয় যে পুরুষ চুষেনি যোনি
নিষ্পাপ নয় যারা ধর্মানুষ্ঠানে
মঞ্চ কাঁপিয়ে মুখে ফেনা তুলে ফেলে-
‘মৃত্যুর পূর্বে নিষ্পাপ হয়ে
কবরে যেতে হবে নইলে
পারলৌকিক মুগুর থেকে
বাঁচাতে পারবে না কেউ’।
এবং মজার বিষয় হলো –
নিজস্ব পাপ নিয়ে এসকল বক্তার
তেমন কোনো মাথা ব্যাথা নেই।
মানুষেরা সারাক্ষণ
শয়তানের লিঙ্গ চুষে ঘোষনা দেয় – শয়তানের বিরুদ্ধেই নাকি তাহাদের আজন্ম লড়াই।
এইসব স্বঘোষিত নিষ্পাপ লোকেরা ততোটাই নিষ্পাপ
যতোটা পাপহীন হলে ঈশ্বরকেই
বিক্রি করে কিনে ফেলা যায়
সুলভ কিস্তিতে!4 Comments
Friends
Syed Farah
@syedfarah
D K MAHANTA
@dkmahanta01718942602
মোঃ বায়েজীদ
@bayejid
Motiur Rahman Mizan
@dressed-human
Rehana Akter
@rehana-akter
Dainik-Bartaman Bangla
@dainik-bartaman-bangla
মোখলেসুর রহমান
@mokhles
শাহনেওয়াজ শেখ
@shahnewazshekh
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice



পাপ-পূন্যের হিসাব করি নিরর্থক। শুনেছি ইশ্বর এ শহর ছেড়েছে বহুকাল। মানুষের উপর এখন রাজত্ব করে কিছু অমানুষ। কারন মানুষ চেয়েছে দাসত্ব চিরকাল।