Profile Photo

জালাল উদ্দিন মুহাম্মদOffline

  • jalalshah
  • এসো

    দুগ্ধবতী জননী
    উর্বর জঠর নিয়ে এসো
    গ্রহণ করো জন্মবীজ, এ জীবনেই চাই পুনর্জনম।

    চেতনানাশী মদিরাস্পর্শে দীর্ঘ ঘুম থেকে
    যেভাবে জেগে ওঠে পলাতক সংসারী পুরুষ
    সেভাবেই জেনেছি তুমিই সুন্দর প্রিয়তমা;
    আরো চাই জীবন যাতনা।

    অন্ধকার গুহার ভেতরে যে পূর্বপুরুষ মাংসাল হরিণী ছাড়াও
    আরো কিছু সূর্যাস্ত দেখার, আরো কিছু পাক-পাখালির
    গানের প্রেরণা নিয়ে ঘুমিয়ে যায়;
    সেরকমি শেষতম ভূখণ্ডে সামুদ্রিক অন্ধকারে
    আলোকোজ্জ্বল বাতিঘরের মত আকাঙ্ক্ষা নিয়ে জেগে আছি।

    5
    7 Comments
    • সুন্দর হয়েছে।আরো লিখুন।ধন্যবাদ।

    • জীবনের গভীর অন্ধকারেও পুনর্জন্মের আকাঙ্ক্ষা মানুষকে নতুন আলোর দিকে জেগে থাকতে শেখায়…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম, অসাধারণ একটা অনুভূতি কাজ করছে। এমন গভীর আর জীবনমুখী কবিতা ইদানীং খুব একটা চোখে পড়ে না। আপনার শব্দ চয়নের ধরনটা সত্যিই দারুণ, একদম মনের ভেতরে গিয়ে ধাক্কা দেয়।

    • অন্ধকারের মধ্যেও নতুন জীবনের স্বপ্ন দেখার আকাংখাটা কবিতাটিকে আলাদা মাত্রা দিয়েছে।

    • সুন্দর কবিতা।ভাবনাময়।ধন্যবাদ কবি।

    • জালাল উদ্দিন মুহাম্মদ, “আলোকোজ্জ্বল বাতিঘরের মত আকাঙ্ক্ষা নিয়ে জেগে আছি” লাইনটি এক গভীর অনুভূতির কথা বলে যা পাঠককে দারুণভাবে স্পর্শ করে। শব্দের বিন্যাসে আপনি যে আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, তাতে কিছুটা ছন্দময় পরিবর্তনের কথা ভাবলে এটি আরও শ্রুতিমধুর হয়ে উঠতে পারে। এমন সুন্দর ও গভীর সব ভাবনার প্রকাশ নিয়মিত চালিয়ে যাবেন এই প্রত্যাশা রইল।

    • আকাঙ্খা নিয়ে মানুষ বাঁচে, আকাঙ্খা শেষ হলে মানুষের আশা ভরসাও শেষ হয়ে যায়।

Friends

Profile Photo
Tasnim-Akter-Mim
@tasnim-akter-mim
Profile Photo
Mehedy Hasan
@mehedyhasan
Profile Photo
MadBangla
@madbangla
Profile Photo
মৈনাক
@mainak
Profile Photo
MAHMUD HAYAT
@mahmudhayat1
Profile Photo
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
Profile Photo
Drako Shajib
@drako
Profile Photo
Neel tripura
@neel
Skip to toolbar