-
শরৎ –
‘কাওসার আহ্মেদ’শ্রাবনের দিন শেষ –
সাদা মেঘে শরতের দিন ভেসে যায়,
মায়াবী আলোর যাদু অজপাড়া গাঁয়।
আলোছায়া খেলা করা রৌদ্র দুপুর –
রঙ ধরে আসে গায় বাতাবি নেবুর !
জলের গন্ধে হাঁস ছেড়ে গেছে ঘর –
ফড়িঙেরা উড়ে গেছে রোদের ভিতর,
চারিদিকে ভরা জল সবুজের ঘ্রাণ –
রূপকথা এত আলো, বিস্মিত প্রাণ!
হঠাৎ আকাশ কেঁদে বিরহে অধীর,
পৃথিবীটা হয়ে ওঠে অলস, বধির।জীবন গিয়েছে চলে –
আমাদের পাড়াগাঁর মেঠো পথে পথে,
সবুজ পাতারা দোলে –
শুকনো পাতারা যায় বহুদূর উড়ে!শরৎ ষোড়শী যেন, চাল-চলা ধীর –
ভরা জল যৌবনা নিটোল শরীর।—
7 Comments-
আপনার কবিতার “শরৎ ষোড়শী যেন, চাল-চলা ধীর” লাইনটা আমার দারুণ লেগেছে। শরতের এই মায়া মাখানো রূপটা আপনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনি কি গ্রাম বাংলার এই শরৎকে নতুন কোনো বিশেষ উপলক্ষ বা স্মৃতির সাথে মিলিয়ে দেখেছেন?
-
“সাদা মেঘে শরতের দিন ভেসে যায়”—এই লাইনটা পড়েই চোখের সামনে গ্রামবাংলার শরতের ছবি ভেসে উঠলো। বর্ণনা এত জীবন্ত!
-
শরতের স্নিগ্ধ রূপ আর গ্রামীণ প্রকৃতির এই চমৎকার বর্ণনাটি আমার মন ছুঁয়ে গেছে, বিশেষ করে বাতাবি নেবুর গায়ে রোদ আর ফড়িংয়ের ছুটে চলার দৃশ্যটি খুব জীবন্ত মনে হয়েছে। প্রকৃতির এমন নিখুঁত ও মায়াবী চিত্রায়ণ আপনি আরও বেশি করে আমাদের মাঝে তুলে ধরবেন বলে আশা রাখি।
Friends
uzzal journalist
@uzzaljournalist
খোন্দকার মোহাম্মদ মতিন
@khondakermohammadmatin
rukaiya rakhi
@rukaiyarakhi
BISHU KUMAR BISWAS
@bishukumarbiswas
বিধান চন্দ্র খান
@bidhanchandrakhan
চাঁদ সদাগর
@chand_sodagor
মোঃ রুবায়েত রহমান রাফি
@wuqbabinrafigmail-com
মামুনর রশীদ রাজু
@mamunorrashidrazzu
Tahin Bhuiyan Chayapothik
@tahinbhuiyanchayapothik

শরতের চেহারা খুব সুন্দর ফুটে উঠল!
“…জলের গন্ধে হাঁস ছেড়ে গেছে ঘর –
ফড়িঙেরা উড়ে গেছে রোদের ভিতর, … “