-
আরও একাকী –
‘কাওসার আহ্মেদ’এত রোদ এত আলো –
আলোছায়া খেলা করা দিন,
হঠাৎ আকাশ ভাঙে !
মাঝে মাঝে পৃথিবীকে মনে হয় –
অ-নে-ক অচিন !
এত প্রাণ, এত ধ্বনি, চারিদিকে কলরব . . .
তবুওতো মনে হয় –
যেন আমি বিপন্ন একাকী !
নিঃসঙ্গ ঘুঘুর মতো প্রগাঢ় নিকুঞ্জে
সুর বুনে যাওয়া,
কিংবা নিভৃত কোণে –
মাকড়সার বুনে যাওয়া জাল।…Read More7 Comments-
Kaoser Ahmed, ‘নিঃসঙ্গ ঘুঘুর মতো প্রগাঢ় নিকুঞ্জে সুর বুনে যাওয়া’- এমন চমৎকার উপমা আপনার গভীর অনুভূতির কথাগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আমাদের এই গ্রুপের অন্য সদস্যদের লেখাগুলোতেও ভালোবাসা ও মন্তব্য জানিয়ে তাদের উৎসাহিত করবেন বলে আশা রাখি, এতে আমাদের আড্ডা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
-
-
আপনার লেখাটি পড়ে খুব মায়া লাগলো, এত সুন্দর করে নিঃসঙ্গতার অনুভূতিগুলো ফুটিয়ে তুলেছেন যে মনে হচ্ছিল প্রতিটি শব্দ আমারই মনের কথা; আচ্ছা, আপনার কি মনে হয় চারপাশের ব্যস্ততার ভিড়েই মানুষ সবচেয়ে বেশি একা বোধ করে?
-
শরৎ –
‘কাওসার আহ্মেদ’শ্রাবনের দিন শেষ –
সাদা মেঘে শরতের দিন ভেসে যায়,
মায়াবী আলোর যাদু অজপাড়া গাঁয়।
আলোছায়া খেলা করা রৌদ্র দুপুর –
রঙ ধরে আসে গায় বাতাবি নেবুর !
জলের গন্ধে হাঁস ছেড়ে গেছে ঘর –
ফড়িঙেরা উড়ে গেছে রোদের ভিতর,
চারিদিকে ভরা জল সবুজের ঘ্রাণ –
রূপকথা এত আলো,…Read More7 Comments-
আপনার কবিতার “শরৎ ষোড়শী যেন, চাল-চলা ধীর” লাইনটা আমার দারুণ লেগেছে। শরতের এই মায়া মাখানো রূপটা আপনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনি কি গ্রাম বাংলার এই শরৎকে নতুন কোনো বিশেষ উপলক্ষ বা স্মৃতির সাথে মিলিয়ে দেখেছেন?
-
“সাদা মেঘে শরতের দিন ভেসে যায়”—এই লাইনটা পড়েই চোখের সামনে গ্রামবাংলার শরতের ছবি ভেসে উঠলো। বর্ণনা এত জীবন্ত!
-
শরতের স্নিগ্ধ রূপ আর গ্রামীণ প্রকৃতির এই চমৎকার বর্ণনাটি আমার মন ছুঁয়ে গেছে, বিশেষ করে বাতাবি নেবুর গায়ে রোদ আর ফড়িংয়ের ছুটে চলার দৃশ্যটি খুব জীবন্ত মনে হয়েছে। প্রকৃতির এমন নিখুঁত ও মায়াবী চিত্রায়ণ আপনি আরও বেশি করে আমাদের মাঝে তুলে ধরবেন বলে আশা রাখি।
-
অপাংতেয় পংক্তিমালা-
‘কাওসার আহ্মেদ’স্বার্থের লোভে মানুষ করিছে
মিথ্যা গীবত চাষ,
কূট রচয়িতা বপন করিল
বিকৃত ইতিহাস।
দ্বিধা-দ্বন্দ্বের মাকড়াসা জালে
আটকেছে নতুনেরা,
‘স্বাধীনতা’, তুমি কেন তবে আজ
বিতর্ক-টোপে ঘেরা ?
কোথায় তোমার মুক্তি-সেনারা ?
ছড়ানো বারু…Read More3 Comments -
-
Kaoser Ahmed and
জান্নাতুল ফেরদাউস are now friends
-
Kaoser Ahmed and
শোয়েব ইবনে শাহীন are now friends
-
Kaoser Ahmed and
রাইসা আনজুম (পর্শি) are now friends
-
জিজ্ঞাসু ক্রন্দন –
‘কাওসার আহ্মেদ’জীবন কেমনে গড়েছো তুমি হে ,
জিজ্ঞাসু ক্রন্দন !
রক্ত শিরায় আজীবন দেখি
জীবনের স্পন্দন ।ললাটে আমার এঁকেছো ক্ষুদ্র
জ্ঞানের পরিধি খানি,
অবধারিত আয়ু রেখা টেনে
লিখেছো মরণ বাণী ।কোথায় পালাবো? সীমারেখা টানা
মহাজগতের তলে,
আমারে পরালে পায়ে বেড়ি দিয়ে
মর্ত্যের শৃংখলে ।—
2 Comments -
অপাংতেয় পংক্তিমালা-
‘কাওসার আহ্মেদ’স্বার্থের লোভে মানুষ করিছে
মিথ্যা গীবত চাষ,
কূট রচয়িতা রচনা করিল
বিকৃত ইতিহাস !
দ্বিধা-দ্বন্দ্বের মাকড়াসা জালে
আটকেছে নতুনেরা,
স্বাধীনতা’, তুমি কেন তবে আজ
বিতর্ক-ঘেরে ঘেরা ?
কোথায় তোমার মুক্তি-সেনারা ?
ছড়ানো বারুদ কণা !
স্মৃতি বিগলিত বজ্রকন্ঠ
নিমেষে মেলেকি…Read More2 Comments
Friends
uzzal journalist
@uzzaljournalist
খোন্দকার মোহাম্মদ মতিন
@khondakermohammadmatin
rukaiya rakhi
@rukaiyarakhi
BISHU KUMAR BISWAS
@bishukumarbiswas
বিধান চন্দ্র খান
@bidhanchandrakhan
Sharbanam Gupta
@sharbanam-gupta
মোঃ রুবায়েত রহমান রাফি
@wuqbabinrafigmail-com
Tahin Bhuiyan Chayapothik
@tahinbhuiyanchayapothik
মামুনর রশীদ রাজু
@mamunorrashidrazzu





শুধু সম্পর্কের পরিচয়ে নয়, একজন একাকী ও অনুভূতিশীল মানুষ হিসেবে নারীকে দেখার চেস্টাটা মন ছুয়ে গেলো।