-
কবিতা- নিগৃহীত
সবকিছুতে আমি নিগৃহীত
সর্বক্ষেত্রে আমি উপেক্ষিত
সবদিক দিয়ে আমি অবহেলিত।
কেউ পারেনি পুরোপুরি জানতে
কেউ পারেনি আগলে রাখতে
কেউ পারেনি মান ভাঙাতে
উপহার পেয়েছি নোনা জল
দু নয়নে নেমেছে বৃষ্টির জল
কেউ পৌঁছে গেছে স্বপ্নচূড়ায়
কেউ দাঁড়িয়ে আছে সাফল্যের দোরগোড়ায়
আর আমি আছি নিস্তব্ধ হয়ে
সমস্ত যাতনা একাকী যাচ্ছি সয়ে
আজও ভাঙতে পারিনি কারাগারের তালা
প্রতি পদক্ষেপে পরানো হয়েছে অপারগতার মালা
আশার আলো আসুক শয়নে স্বপনে
ঝলমলে রোদ্দূর ধরা দিক জীবনে।5 Comments-
কাশফিয়া নাহিয়ান, আপনার এই লেখায় ফুটে ওঠা একাকীত্বের অনুভব এবং কষ্টের চিত্রগুলো পাঠককে গভীরভাবে স্পর্শ করে। জীবনের বিষণ্ণতাগুলো শব্দের বুননে যেভাবে আপনি ফুটিয়ে তুলেছেন, তাতে আশাবাদের আকাঙ্ক্ষাটিও খুব সুন্দরভাবে স্পষ্ট হয়েছে। মনের গহীনের কথাগুলো এভাবেই লিখতে থাকুন, আপনার পরবর্তী সব লেখার অপেক্ষায় রইলাম।
Friends
MAHMUD HAYAT
@mahmudhayat
মায়াবী ইলমাজ মেঘ
@sadiyatasnimsorna
BISHU KUMAR BISWAS
@bishukumarbiswas
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
রকেট মণ্ডল
@rocketmondol
সাদিয়া আক্তার রিমি
@sadiaakterreme
মেহেদী মারুফ
@maruf1
Tanver Hasan Apu
@tanverhasanapu
Drako Shajib
@drako



অবহেলার অন্ধকার পেরিয়ে একদিন আশার রোদ্দুরেই নিগৃহীত হৃদয় তার মুক্তির দুয়ার খুঁজে পাবে…..🤍🖤