-
“আচ্ছা পাগলা! আমারে একটা কথা বল তো- জীবনের মানেটা আসলে কি রে?” বড় কাতর গলায় জানতে চায় আমার বহু বছরের পুরোনো বন্ধু সুধাংশু। আমি সিগারেটে আরও একটা টান দিয়ে আয়োজন করে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলি- Life is all about suspension of reality!
সুধাংশু দরাজ গলায় হেসে উঠে। ঘরছাড়া এক মাতালের মাতাল হাসি। বড় ভালো লাগে আমার। মেট্রো রেলের দাম্ভিক স্ট্রাকচারের ফাঁক গলে জমিনে লুটোতে চায় ভাদ্র মাসের অস্থির চাঁদ। সুধাংশু ফিসফিস করে বলে- “দেখ কি অদ্ভুত সুন্দর!” আমি কিছু বলি না। কিছু কিছু যাযাবর রাতে শহরের ভেতর ঘুমিয়ে থাকা গোপন শহরটা সহসা হঠাৎ জেগে ওঠে। এইসব ছন্নছাড়া রাতে কথা বলতে হয় না। আজন্ম এক সন্ন্যাসীর মত আমি তাই চুপচাপ হাঁটতে থাকি। সুধাংশু গান ধরেছে-
“How many roads must a man walk down
before you call him a man…”
কে জানে… হয়তো ভাদ্র মাসের চাঁদের আলোয় বৈরাগ্য আছে। আমার তাই ঘরে ফিরতে ইচ্ছে করে না। বুকের ভেতর এক বিরাণ শহর নিয়ে বেশ তো আছি! কোথায় ফিরবো? কেন ফিরবো? এ নগরে আমার কোন দেনা-পাওনা নেই। নেই কোন যক্ষের ধন। আমার তাই ফেরার তাড়া নেই। এই তো বেশ আছি। মহা সুখে আছি।7 Comments
Friends
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
শায়েরুল ইসলাম
@shaerulislam
TANVIR MAHATAB AHMED KHAN
@tmaksolemn
Hujaifa Muhammad
@hujaifa-muhammad
যুবক অনার্য
@jajan
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
AdabenTatali
@adabentatali
Drako Shajib
@drako


সুন্দর গদ্য। অভিনন্দন।