Profile Photo

Md Kawsar MiahOffline

  • kawsar4968
  • Profile picture of Md Kawsar Miah

    Md Kawsar Miah

    • 5 years ago

    পর নারীর জামার ভাঁজে আপনার অলস হাত মুখ থুবড়ে পরে থাকে। বাসায় ব্রিফ কেসে বাক্স বন্দি কাল টাকা গুলো হাশফাশ করে অক্সিজেনের অভাবে।ফ্রিজে ঘাপটি মেরে বসে থাকা বিদেশি রঙিন পানির বোতল গুলো একটু উনুনের উষ্ণতা চায়…
    আপনার টাকার গরমে এলাকা বাসি শীতকালে খালি গায়ে বসে থাকে,তাদের ঘামের উপর ডিম পাড়ে বুড়ো মাছি। আপনার করবানির গরুর লেজের দামে ঠিক হয় কুতুব পিওনের মেয়ের বিয়ের দেন মহর। প্রেমের লেবেন চুষ মুখে পুরে কাটে আপনার একেকটি বসন্ত।
    সারাদিন অফিস শেষে আপনার মত মহাবীর কে লিফট এ কান চুলকাতে দেখলে খুব অভিমান হয়।মন চায় বলি- “আঙ্কেল আমি আপনার বাপ হয়ে জন্মালে আপনাকে জুতিয়ে সোজা করতাম!!”

    8
    7 Comments
Skip to toolbar