-
দুঃখের পিতৃপরিচয়
কাজী অ্যাডামতুমি অন্য পুরুষের সঙ্গে ভবিষ্যৎ লিখছ,
আমি এখনও তোমার রেখে যাওয়া অতীতের শেষ পাতায় আটকে আছি।তোমার আগামীতে নতুন ঘর, নতুন সকাল, নতুন হিসাব;
আমার আগামী শুধু সেই পুরোনো রাতটির পুনরাবৃত্তি।আমার আগামী এখনও তোমার ফেলে যাওয়া গতকালের কাছে ঋণী।
তুমি যা ঘটেছিল তাকে অতীত বলেই ভুলে গেছ,
আমি যা ঘটেছিল তার মধ্যেই নিজের ভবিষ্যৎ হারিয়েছি।তাহলে আমি কেন
এখনও অতীতের অবৈধ সন্তান হয়ে আছি?
খুঁজে যাচ্ছি আমার দুঃখের পিতৃপরিচয়।19 Comments-
-
আপনি প্রতিবারই সম্পর্কের জটিলতা অভিনব দৃষ্টিকোণ থেকে দেখার চেস্টা করেরন। এই কবিতাও ব্যতিক্রম না। গভীর একটা যন্ত্রণা!
-
Kazi Adam, ‘খুঁজে যাচ্ছি আমার দুঃখের পিতৃপরিচয়’ লাইনটির গভীর আর বিষণ্ণ অনুভূতি দারুণভাবে ছুঁয়ে গেছে, তাই এই আবেগময় বুননটি যদি আরেকটু বিস্তারিত বর্ণনা দিয়ে সাজাতেন তবে প্রতিটি শব্দের গভীরতা পাঠকের মনে আরও দীর্ঘস্থায়ী ছাপ ফেলত; আপনার লেখনীর এই সূক্ষ্ম অনুভূতিগুলো প্রকাশের ধারা অব্যাহত রাখুন।
-
-
-
Kazi Adam, “আমি যা ঘটেছিল তার মধ্যেই নিজের ভবিষ্যৎ হারিয়েছি”—এই লাইনটা একদম কলিজার ভেতর গিয়ে লাগছে। আপনার লেখাটা পড়ে মনে হচ্ছে খুব গভীর কোনো কষ্ট খুব সহজভাবে তুলে এনেছেন। পুরো লেখাটা ভীষণ ইমোশনাল আর বেশ চমৎকার হয়েছে।
-
-
-
তাহলে আমি কেন
এখনও অতীতের অবৈধ সন্তান হয়ে আছি?
খুঁজে যাচ্ছি আমার দুঃখের পিতৃপরিচয়।
এই কথাটি মনে লাগার মতো। আমি ও আপনার মতো দু:খের উৎপত্তিস্থল খুজতে ব্যস্ত।
-
বাবা অ্যাডাম | Kazi Adam – Official YouTube Channel লেখক ও কবি কাজী অ্যাডামের অফিসিয়াল YouTube চ্যানেল। এখানে পাবেন মৌলিক বাংলা কবিতা, কবিতা আবৃত্তি, উপন্যাসের নির্বাচিত অংশ, প্রবন্ধ, সাহিত্যভিত্তিক ভিডিও, দার্শনিক ভাবনা, জীবনবোধ, প্রেম, বিচ্ছেদ ও মানবমন নিয়ে সৃজনশীল কনটেন্ট। নতুন সাহিত্যিক ভিডিও পেতে চ্যানেলটি Subscribe করুন।
www.youtube.com/@iamkaziadam
মানুষকে ভালোবেসে পেয়েছি আমি নাগরিক কুকুরের আত্মা,
আমার তো বুনো মোষ হবার কথা ছিল — যে জানে কোন ঘাসে বিষ আর কোন ফুলে স্বাধীনতা।
কাজী অ্যাডাম

কাজী অ্যাডাম
কবি ও ঔপন্যাসিক
কাজী অ্যাডাম—১৭ মার্চ এক মঙ্গলবারে জন্ম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ জগতসার (গাছতলা) গ্রামে জন্মগ্রহণকারী একজন বাংলা কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অধ্যয়ন করেন এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর কবিতা লেখার সূচনা হয়; ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। সমকালীন বাংলা কবিতা, সমাজ, রাষ্ট্র, প্রযুক্তি, স্মৃতি ও মানবিক সম্পর্ক তাঁর লেখার প্রধান বিষয়। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য গদ্য রচনায় সক্রিয়।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘পৃথিবীর স্তন বেয়ে দুঃখ ঝরে’ এবং ঐতিহাসিক থ্রিলার উপন্যাস ‘রক্তের রাণী: সিসজে ক্যাসলের অভিশাপ’। বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র, অনলাইন ম্যাগাজিন ও সাহিত্যভিত্তিক ওয়েবসাইটে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও সাহিত্যসংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।



াঅনেক ভালো লাগলো আপনার লিখাগুলো