-
ভাঙা কম্পাস
কাজী অ্যাডামআমার হাতে একটি কম্পাস ছিল।
উত্তর দেখানোর কথা ছিল তার,
সে প্রতিবার
তোমার বাড়ির দিকে ফিরত।তুমি অন্য বুকে স্থানান্তরিত হওয়ার পর
কম্পাসটি আর কাজ করে না।উত্তর আছে,
দক্ষিণ আছে,
পূর্ব-পশ্চিমও ঠিকঠাক—
শুধু আমার জন্য
কোনো দিক নেই।শহর বদলেছে,
রাস্তা বদলেছে,
মানচিত্রে নতুন সেতু উঠেছে।আমার ভেতরের ভূগোল
একটি নামের কাছে
আজও আটকে আছে।কিছু বিচ্ছেদ
মানুষকে একা করে না,
শুধু তার দিকনির্দেশনাটুকু
নষ্ট করে দেয়।খসড়াধ্বনি: প্রিয় মানুষ হারালে আমরা কি একজন মানুষ হারাই, নাকি পৃথিবীর দিকে যাওয়ার পথটিও?
18 Comments-
-
কম্পাস মনে হয় ঠিকই আছে, শুধু উত্তর টাই হারিয়ে গেছে…………… আপনার কবিতার ভাষা এবং উপমার যত রকম নিরীক্ষা পড়ছি, ততই ভক্ত হয়ে যাচ্ছি। আপনার জন্য আন্তরিক শুভকামনা।
-
-
-
-
-
-
-
বাবা অ্যাডাম | Kazi Adam – Official YouTube Channel লেখক ও কবি কাজী অ্যাডামের অফিসিয়াল YouTube চ্যানেল। এখানে পাবেন মৌলিক বাংলা কবিতা, কবিতা আবৃত্তি, উপন্যাসের নির্বাচিত অংশ, প্রবন্ধ, সাহিত্যভিত্তিক ভিডিও, দার্শনিক ভাবনা, জীবনবোধ, প্রেম, বিচ্ছেদ ও মানবমন নিয়ে সৃজনশীল কনটেন্ট। নতুন সাহিত্যিক ভিডিও পেতে চ্যানেলটি Subscribe করুন।
www.youtube.com/@iamkaziadam
মানুষকে ভালোবেসে পেয়েছি আমি নাগরিক কুকুরের আত্মা,
আমার তো বুনো মোষ হবার কথা ছিল — যে জানে কোন ঘাসে বিষ আর কোন ফুলে স্বাধীনতা।
কাজী অ্যাডাম

কাজী অ্যাডাম
কবি ও ঔপন্যাসিক
কাজী অ্যাডাম—১৭ মার্চ এক মঙ্গলবারে জন্ম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ জগতসার (গাছতলা) গ্রামে জন্মগ্রহণকারী একজন বাংলা কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অধ্যয়ন করেন এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর কবিতা লেখার সূচনা হয়; ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। সমকালীন বাংলা কবিতা, সমাজ, রাষ্ট্র, প্রযুক্তি, স্মৃতি ও মানবিক সম্পর্ক তাঁর লেখার প্রধান বিষয়। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য গদ্য রচনায় সক্রিয়।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘পৃথিবীর স্তন বেয়ে দুঃখ ঝরে’ এবং ঐতিহাসিক থ্রিলার উপন্যাস ‘রক্তের রাণী: সিসজে ক্যাসলের অভিশাপ’। বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র, অনলাইন ম্যাগাজিন ও সাহিত্যভিত্তিক ওয়েবসাইটে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও সাহিত্যসংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।



সুন্দর লিখনী