Profile Photo

Kazi AdamOffline

  • kaziadam
  • Profile picture of Kazi Adam

    Kazi Adam

    • 2 months ago

    সার্চ হিস্ট্রির শেষ মানুষ
    কাজী অ্যাডাম

    তোমার নামটি মুছে দিয়েছি সার্চ হিস্ট্রি থেকে,
    কিন্তু ব্রাউজার জানে—কতবার ফিরে গিয়েছিলাম সেখানে।

    নতুন প্রশ্ন লিখি, পুরোনো উত্তরই উঠে আসে।

    স্ক্রিন বলে, “নো রিসেন্ট সার্চেস।”
    আমার মস্তিষ্ক বলে, “সবই রিসেন্ট।”

    কিছু মানুষকে খোঁজা বন্ধ হয়,
    শুধু তাদের অনুপস্থিতির সার্চ রেজাল্ট
    প্রতিদিন আরও স্পষ্ট হয়।

    খসড়াধ্বনি: মানুষকে ভুলে যাওয়া কঠিন, নাকি নিজের অনুসন্ধানকে থামানো?

    5
    12 Comments
    • কিছু মানুষ চলে গেলােও তাকে ভোলা যায়না।

      • প্রিয় কবি বন্ধু, একদম ঠিক বলেছেন। কিছু মানুষ চলে যায়, কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো থেকে যায় আমাদের ভেতরেই। আপনার সুন্দর অনুধাবনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। অনেক প্রীতি রইল।

    • পুরোনো স্মৃতি আর বর্তমানের টানাপোড়েনকে এমন গভীর অনুভূতির রঙে ফুটিয়ে তোলা সত্যিই অসাধারণ, তাই আপনি কলম থামাবেন না এবং আপনার পরবর্তী লেখনীর অপেক্ষায় থাকলাম।

      • প্রিয় কবি বন্ধু, আপনার এমন গভীর ও আন্তরিক পাঠ সত্যিই অনুপ্রেরণা দিল। পুরোনো স্মৃতি আর বর্তমানের টানাপোড়েনের অনুভূতিটুকু আপনার মনে পৌঁছেছে, এটাই আমার বড় প্রাপ্তি। কলম থামবে না, আপনার মতো পাঠকের ভালোবাসা সঙ্গে থাকলে আরও লিখতে ইচ্ছে করে। অনেক প্রীতি রইল।

    • তোমার নামটি মুছে দিয়েছি সার্চ হিস্ট্রি থেকে,
      কিন্তু ব্রাউজার জানে—কতবার ফিরে গিয়েছিলাম সেখানে।

      • প্রিয় কবি বন্ধু, কিছু নাম মুছে ফেলা যায়, কিন্তু ফিরে যাওয়ার অভ্যাসটা মুছে ফেলা যায় না। আপনার অনুভবটুকু ভালো লাগল। অনেক প্রীতি রইল।

      • প্রিয় কবি বন্ধু, আপনার এই ছোট্ট প্রশংসাটুকুই অনেক বড় প্রাপ্তি। আন্তরিক কৃতজ্ঞতা ও প্রীতি রইল।

    • আজকের যুগের ভালোবাসা আর হারানোর গল্প😌😌

      • প্রিয় কবি বন্ধু, একদম তাই! 😌 আজকের ভালোবাসায় প্রযুক্তি বদলেছে, কিন্তু হারানোর ব্যথাটা বোধহয় একই রয়ে গেছে। আপনার সুন্দর অনুধাবনটা ভালো লাগল। অনেক প্রীতি রইল। 🤍

    • আপনার লেখা “স্ক্রিন বলে, ‘নো রিসেন্ট সার্চেস’, কিন্তু আমার মস্তিষ্ক বলে, ‘সবই রিসেন্ট'” লাইনটা পড়ে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল, আচ্ছা সত্যি করে বলবেন তো, মানুষ ভুলে যাওয়া কি আসলেই সময়ের হাতে ছেড়ে দেওয়া সম্ভব?

      • প্রিয় কবি বন্ধু, প্রশ্নটা সত্যিই গভীরে গিয়ে ছুঁয়ে গেল। আমার মনে হয়, মানুষকে ভুলে যাওয়া সময়ের হাতে পুরোপুরি ছেড়ে দেওয়া যায় না, সময় শুধু স্মৃতির শব্দ কমিয়ে দেয়, মুছে দিতে পারে না। আপনার এমন অনুভবময় পাঠের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। অনেক প্রীতি রইল।

মানুষকে ভালোবেসে পেয়েছি আমি নাগরিক কুকুরের আত্মা,
আমার তো বুনো মোষ হবার কথা ছিল — যে জানে কোন ঘাসে বিষ আর কোন ফুলে স্বাধীনতা।

কাজী অ্যাডাম

কাজী অ্যাডাম

কবি ও ঔপন্যাসিক

কাজী অ্যাডাম—১৭ মার্চ এক মঙ্গলবারে জন্ম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ জগতসার (গাছতলা) গ্রামে জন্মগ্রহণকারী একজন বাংলা কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।

উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অধ্যয়ন করেন এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর কবিতা লেখার সূচনা হয়; ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। সমকালীন বাংলা কবিতা, সমাজ, রাষ্ট্র, প্রযুক্তি, স্মৃতি ও মানবিক সম্পর্ক তাঁর লেখার প্রধান বিষয়। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য গদ্য রচনায় সক্রিয়।

তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘পৃথিবীর স্তন বেয়ে দুঃখ ঝরে’ এবং ঐতিহাসিক থ্রিলার উপন্যাস ‘রক্তের রাণী: সিসজে ক্যাসলের অভিশাপ’। বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র, অনলাইন ম্যাগাজিন ও সাহিত্যভিত্তিক ওয়েবসাইটে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও সাহিত্যসংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।

Skip to toolbar