-
লো ব্যাটারি জীবন
কাজী অ্যাডামআজ জীবন মাত্র তিন শতাংশ ব্যাটারি নিয়ে চলছে।
চার্জার আছে,
কিন্তু যে হাতটি ধরে রাখত
সে হাতটি আর নেই।স্ক্রিন ডিম হয়ে আসছে ধীরে,
নোটিফিকেশনগুলোও কমে গেছে।
তবু হৃদয় একটি অ্যাপ খুলে রাখে—
নাম তার, “অপেক্ষা।”খসড়াধ্বনি: বেঁচে থাকার জন্য শক্তি লাগে, নাকি কারও জন্য অপেক্ষাই শেষ চার্জ হয়ে থাকে?
16 Comments-
-
-
Kazi Adam, “হৃদয় একটি অ্যাপ খুলে রাখে— নাম তার, ‘অপেক্ষা’” লাইনটি আমার মনে গভীর এক বিষণ্ণতা আর মায়ার ছোঁয়া এঁকে দিয়ে গেল। নিঃসঙ্গতার এমন অনুভূতি অনেকটা বৃষ্টিভেজা বিকেলে একলা বসে থাকা পুরোনো কোনো গানের সুরের মতো হৃদয় ছুঁয়ে যায়। গ্রুপের অন্য সদস্যদের লেখাগুলোতেও ভালোবাসা বা প্রতিক্রিয়া জানিয়ে নিয়মিত সক্রিয় থাকলে আমাদের এই পথচলা আরও আনন্দময় হয়ে উঠবে।
-
-
-
Kazi Adam, “তবু হৃদয় একটি অ্যাপ খুলে রাখে— নাম তার, অপেক্ষা” লাইনটা পড়ে একদম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। জীবনটা আসলেই অনেক সময় এভাবে লো ব্যাটারিতে চলতে থাকে, কিন্তু আপনার লেখার ধরনটা খুব সুন্দর। আশা করি এই একঘেয়েমি কাটিয়ে সবকিছু আবার সচল হয়ে উঠবে।
-
-
-
বাবা অ্যাডাম | Kazi Adam – Official YouTube Channel লেখক ও কবি কাজী অ্যাডামের অফিসিয়াল YouTube চ্যানেল। এখানে পাবেন মৌলিক বাংলা কবিতা, কবিতা আবৃত্তি, উপন্যাসের নির্বাচিত অংশ, প্রবন্ধ, সাহিত্যভিত্তিক ভিডিও, দার্শনিক ভাবনা, জীবনবোধ, প্রেম, বিচ্ছেদ ও মানবমন নিয়ে সৃজনশীল কনটেন্ট। নতুন সাহিত্যিক ভিডিও পেতে চ্যানেলটি Subscribe করুন।
www.youtube.com/@iamkaziadam
মানুষকে ভালোবেসে পেয়েছি আমি নাগরিক কুকুরের আত্মা,
আমার তো বুনো মোষ হবার কথা ছিল — যে জানে কোন ঘাসে বিষ আর কোন ফুলে স্বাধীনতা।
কাজী অ্যাডাম

কাজী অ্যাডাম
কবি ও ঔপন্যাসিক
কাজী অ্যাডাম—১৭ মার্চ এক মঙ্গলবারে জন্ম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ জগতসার (গাছতলা) গ্রামে জন্মগ্রহণকারী একজন বাংলা কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অধ্যয়ন করেন এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর কবিতা লেখার সূচনা হয়; ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। সমকালীন বাংলা কবিতা, সমাজ, রাষ্ট্র, প্রযুক্তি, স্মৃতি ও মানবিক সম্পর্ক তাঁর লেখার প্রধান বিষয়। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য গদ্য রচনায় সক্রিয়।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘পৃথিবীর স্তন বেয়ে দুঃখ ঝরে’ এবং ঐতিহাসিক থ্রিলার উপন্যাস ‘রক্তের রাণী: সিসজে ক্যাসলের অভিশাপ’। বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র, অনলাইন ম্যাগাজিন ও সাহিত্যভিত্তিক ওয়েবসাইটে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও সাহিত্যসংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।



অপেক্ষায় ও আশায় আমরা বেঁচে থাকার অনুপ্রেরণা পাই।