Profile Photo

Kazi AdamOffline

  • kaziadam
  • Profile picture of Kazi Adam

    Kazi Adam

    • 1 month, 2 weeks ago

    একটি গালাগালির ব্যক্তিগত কবিতা
    কাজী অ্যাডাম

    প্রাইমারি স্কুলে পড়াকালীন এক শুয়োর বলেছিল—
    তাদের বাড়ির সামনের রাস্তায় আমাকে পেলে
    বার্নিশ করে ছেড়ে দেবে।

    তারপর তাদের বাড়ির সামনে দিয়ে
    এমনকি উঠোন দিয়েও
    কত হেঁটে গেলাম—
    আজও তার দেখা পেলাম না।

    যদিও আজকাল
    তাদের উঠোন দিয়ে যাওয়া যায় না,
    চারপাশে দেয়াল দেওয়া।

    শুয়োরটা হয়তো বুড়ো হয়েছে,
    অথবা হুমকি দেওয়ার বয়স পেরিয়ে
    নিজের দেয়ালের ভেতরেই
    বন্দি হয়ে গেছে।

    ক্লাস নাইনে পড়ার সময়
    এক সিনাল প্রেমিকা বলেছিল—
    “তোমাকে ছেড়ে কখনো যাব না।”

    সে-ও গেল।
    তারপর তার আর দেখা পেলাম না।

    এখন জানি না
    সে কার ঘর করছে,
    কার সংসারে তার উদোম
    শরীরের সকাল হয়,
    কার পাশে শুয়ে
    একদিনের সেই কথাটাকে
    চিরতরে ভুলে গেছে।

    অবশ্য তার ঠোঁটের সেই চুমু
    এখনও ঠোঁটে লেগে আছে।

    একটি চুমু
    মানুষের চেয়েও কেন দীর্ঘজীবী হয়—
    এই অপরাধের কোনো বিচার
    আজও আমি চাইনি।

    ইন্টারে পড়ার সময়
    এক ভুস্কির সঙ্গে প্রেম হয়েছিল।

    সেও বলেছিল—
    আমি তার প্রথম ও শেষ।

    প্রথম কথাটা শুনে
    নিজেকে বিশেষ ভেবেছিলাম,
    শেষ কথাটা শুনে
    নিজেকে অমর।

    দুটোই ভুল ছিল।

    সে-ও কোন নাগরের ঘরে গেছে
    তা জানি না।

    জানার চেষ্টাও করিনি—
    কিছু কিছু মানুষের বর্তমান জানলে
    নিজের অতীতটাকেই
    বেশ্যা মনে হয়।

    অনার্সে পড়াকালে
    এক খ্রিস্টান রমণীর সঙ্গে
    গভীর প্রণয় হয়েছিল।

    বিশ্ববিদ্যালয় শেষ করে
    সেও চলে গেল তার দেশে।

    এখন না জানি সে
    কোন আবালের বিছানায়
    সুখ বিলায়।

    ক্যারিয়ারের প্রথমে
    যে মেয়েটির সঙ্গে
    অসম প্রেমে মজেছিলাম,
    সে অবশ্য থাকার চেষ্টা করেছে অনেক।

    অনেক।

    সে-ই ছিল সবচেয়ে বড় প্রমাণ
    যে আমি সবসময় পরিত্যক্ত ছিলাম না।
    কিন্তু আমি তো ছিলাম কুত্তা—
    যার পেটে ঘি হজম হয়নি।

    মানুষ কখনও কখনও
    যে মানুষটাকে হারিয়ে কাঁদে
    তাকে হারানোর আগে
    নিজেই তার কবর খুঁড়ে রাখে।

    তারও বছর কয়েক পর
    ঢাকার এক শহুরে মাগির সঙ্গে প্রেম হয়েছিল।

    এখন বুঝেছি—
    সেটা ছিল তার ভাষায়
    “সিচ্যুয়েশনশিপ”।

    আমি ভেবেছিলাম
    তাকে নিয়েই বাকি জীবন কেটে যাবে।

    তারপর সেও চলে গেল
    তার আগের ভাতারের কাছে।

    তার আগের ভাতার—
    কামলা দিতো কাতার।

    আমি তার ছুঁয়েছিলাম সব,
    যদিও সে নিজেকে দাবি করে
    প্রেমে ভার্জিন।

    তার লাং জানেই না—
    তার প্রিয়তমা বউয়ের জমিনে
    আমার চাষাবাদ করা হয়ে গেছে।

    তাদেরও দেখি ফেসবুকে পোস্ট করতে—
    “আমাদের দীর্ঘ পবিত্র প্রেমের দাম্পত্য জীবন।”

    আমি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি।

    হাসিও পায়,
    গালিও আসে।

    অথচ সেই প্রেমে
    আমি সিলগালা করেছি
    অনেক আগেই।

    কত বাঞ্চুদের সঙ্গে দেখা হলো—
    কতজন কত হুমকি দিল।

    কেউ বলল দেখে নেবে,
    কেউ বলল ছেড়ে দেবে না,
    কেউ আমার সামনে দাঁড়িয়ে
    নিজের প্রেমের বিজ্ঞাপন দিল।

    আজকাল তাদের কথা মনে পড়ে।
    তবুও তাদের দেখা পাওয়া যায় না।

    শুয়োরটা নেই,
    সিনাল প্রেমিকা নেই,
    ভুস্কি নেই,
    খ্রিস্টান রমণী নেই,
    অসম প্রেমের সেই মেয়েটিও নেই,
    শহুরে সেই মাগিটাও নেই,
    হুমকি দেওয়া বাঞ্চুতরাও নেই।

    সবাই কোথাও না কোথাও
    নিজ নিজ জীবনে পৌঁছে গেছে।

    শুধু আমি
    আমার জীবন থেকে
    কোথাও যেতে পারিনি।

    আমি এখনও দাঁড়িয়ে আছি
    আমার পুরোনো সম্পর্কগুলোর
    ধ্বংসস্তূপের মধ্যে—

    প্রত্যেককে গালি দিতে দিতে
    প্রত্যেকের কাছে
    নিজেরই একটা করে অপরাধ রেখে এসেছি।

    তাই আজকাল
    গালাগালির অভিধান খুললে
    সব শব্দই আমার দিকে ফিরে আসে।

    সেখানে দেখি—
    একজন শুয়োর,
    একজন সিনাল,
    একজন ভুস্কি,
    একজন আবাল,
    একজন শহুরে মাগির পরিত্যক্ত প্রেমিক।

    অসংখ্য বাঞ্চুতদের হুমকির নিচে
    দাঁড়িয়ে থাকা একটি কুত্তা আর সেটা আমি।
    জীবনের সবচেয়ে নোংরা গালিটি হয়তো
    আমার নিজের জন্যই কেউ জমা করে রেখেছে।

    10
    12 Comments
    • রাগ আর ক্ষোভের আড়ালে একটা গভীর একাকীত্বের কবিতা মনে হলো।

      • কবি বন্ধু, রাগের আড়ালে লুকিয়ে থাকা একাকীত্বটুকু আপনি যেভাবে ধরে ফেলেছেন, সেটাই কবিতার নীরব জায়গা। আপনার এই পাঠে সেই অনুভূতিটা আরও স্পষ্ট হয়ে উঠল।

      • আপনার এই ছোট্ট ভালো লাগাটুকু মন ছুঁয়ে গেল, কবি বন্ধু। পাশে থাকার জন্য ভালোবাসা রইল।

      • আপনার এই ছোট্ট ভালো লাগাটুকু মন ছুঁয়ে গেল, কবি বন্ধু। পাশে থাকার জন্য ভালোবাসা রইল।

    • অন্যকে গালি দিতে দিতে মানুষ একদিন নিজেরই ভাঙা আয়নায় অপরাধী মুখটি দেখতে পায়……🖤🖤

      • কবি বন্ধু, ‘ভাঙা আয়নায় অপরাধী মুখ’ কথাটাই আত্মসমালোচনার পুরো দৃশ্যটা যেন এক মুহূর্তে এঁকে দিল। আপনার এই উপলব্ধি কবিতার ভেতরের আয়নাটাকেই আরও স্পষ্ট করে তুলল।

    • অন্যকে গালি দিয়ে নিজের ভেতরের রাগকে দমন করা।

      • কবি বন্ধু, কথাটার ভেতরেই আত্মসংঘাতের একটা তীব্র দিক আছে। বাইরে ছোড়া রাগ কখনো কখনো ভেতরের অস্থিরতাকেই আরও প্রকাশ করে। আপনার উপলব্ধিটা ভালো লাগল।

    • একদম ব্যতিক্রমী একটা কবিতা। ভালো লাগার চেয়েও বেশি যেটা পেয়েছি, তা হলো বাস্তবতা। যা আপনি অকপটে তুলে ধরেছেন আপনার কবিতায়..! 🫡🫡

      • কবি বন্ধু, কবিতার আড়ালে থাকা বাস্তবতাটুকু আপনার চোখে এভাবে ধরা পড়েছে, এটিই আমার কাছে বড় আনন্দ। মুগ্ধতার চেয়েও সত্যের জায়গাটাকে আপনি গুরুত্ব দিয়েছেন, এই পাঠটুকু মনে থাকবে।

মানুষকে ভালোবেসে পেয়েছি আমি নাগরিক কুকুরের আত্মা,
আমার তো বুনো মোষ হবার কথা ছিল — যে জানে কোন ঘাসে বিষ আর কোন ফুলে স্বাধীনতা।

কাজী অ্যাডাম

কাজী অ্যাডাম

কবি ও ঔপন্যাসিক

কাজী অ্যাডাম—১৭ মার্চ এক মঙ্গলবারে জন্ম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ জগতসার (গাছতলা) গ্রামে জন্মগ্রহণকারী একজন বাংলা কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।

উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অধ্যয়ন করেন এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর কবিতা লেখার সূচনা হয়; ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। সমকালীন বাংলা কবিতা, সমাজ, রাষ্ট্র, প্রযুক্তি, স্মৃতি ও মানবিক সম্পর্ক তাঁর লেখার প্রধান বিষয়। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য গদ্য রচনায় সক্রিয়।

তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘পৃথিবীর স্তন বেয়ে দুঃখ ঝরে’ এবং ঐতিহাসিক থ্রিলার উপন্যাস ‘রক্তের রাণী: সিসজে ক্যাসলের অভিশাপ’। বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র, অনলাইন ম্যাগাজিন ও সাহিত্যভিত্তিক ওয়েবসাইটে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও সাহিত্যসংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।

Skip to toolbar