Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 3 months ago

    আসছে শতাব্দীতে’
    _কিশোর কনক

    তোমার বিরুপ ব্যবহার ভুলে যাবো’
    ভুলে যাবো অপমান,অবহেলা এবং বিদ্রুপের হাসি।
    ভুলে যাবো তোমার ছলনা,প্রতারণা
    ভুলে যাবো করেছিলে মিথ্যে অভিযোগে দোষী।

    শুধু সুখের সে দিনগুলো ভুলবোনা
    ভুলবোনা ভালোবেসে এই বুকে রাখতে মাথা
    ভুলবোনা রাতের ঢাকায় হাত ধরে রাজপথে হাঁটতে।
    ভুলবোনা আমাকেই প্রাণপণ বাসতে ভালো
    ভুলবোনা তোমার শহর ছেড়ে আসলে তুমি কাঁদতে।

    ভুলবোনা কোনদিন করুণার ঋণ
    ভুলবোনা জীবনের সেই দুর্দিন
    ব্যর্থ জীবনে ছায়াসঙ্গী হয়ে ছিলে।
    ভুলবোনা কোনদিন তোমার প্রীতি
    ভুলবোনা একটাও সুখের স্মৃতি
    ভুলবোনা আমাকেই ভালোবাসতে শত কৌশলে|

    ভুলবোনা এক সন্ধ্যার বৃষ্টিতে ভিজেছি দুজন
    ভুলবোনা আমাদের প্রথম আলিঙ্গন।
    ভুলবোনা প্রথম স্পর্শের অনুভূতি
    ভুলবোনা তোমার ভালোবাসার আকুতি।
    ভুলবোনা সেলফোনে হাজার ঘন্টা কথা
    ভুলবোনা আমাদের কয়েক শত বার হয়েছিলো দেখা।
    ভুলবোনা তোমার কোনো পাগলামী |

    ভুলবোনা আমার জন্য রান্না করে নিয়ে আসতে
    ভুলবোনা আমার জন্য দেবীর মতো সাজতে।
    ভুলবোনা আমার কারণে সয়েছো প্রহার
    ভুলবোনা আমি দুঃখ দিলে গ্রহণ করতে না আহার।
    ভুলবোনা তোমার চাঁদের হাসি
    ভুলবোনা হাজার বার বলেছিলে ভালোবাসি।
    ভুলবোনা তোমার কবুল কবুল খেলা |
    ___________________________________________________
    তোমার ভালোবাসা আশীর্বাদের মতো
    আশীর্বাদ চিরকাল বর্ষিত হয়না।
    আমি অতোটাও যোগ্য ছিলামনা তোমার জীবনে
    ঠুনকো আঘাতে ভেঙে গেছে হৃদয়ের আয়না।

    তোমার দেয়া দুঃখ ব্যাথা ভুলে যাবো সব
    ভুলে যাবো তোমার প্রতিশ্রুতি ভঙ্গের কথা।
    এ জীবন আজো ঋণী তোমার প্রেমে………………………..
    হিসেব রাখুন বিধাতা |

    যেখানেই থাকো তুমি ভালো থেকো রোজ
    ভালো থেকো প্রিয় প্রাক্তন’
    তোমার মহানুভবতা ভুলবোনা
    ভুলবোনা তোমার মানবিক গুণ
    যদিও তুমি এখন কারো লিখিত সঙ্গী হয়ে
    জননীরুপে সংসারে সংসারী এখন |

    আমি ভালো আছি
    বিরহ বিলাসের আড়ালে চিরকালই আমি সুখি মানুষ।
    শুধু তোমার কথা মনে পড়লে উন্মাদ হয়ে যাই
    বিরহের শোকসভা ডাকি
    জলন্ত সিগারেটের আগুনে পোড়াই হাত’
    কবীর সুমনের গানে ঢাকি জীবনের ক্ষত
    ব্যর্থতা,পরাজয় আর তোমার চলে যাওয়ার দুঃখ |

    তবু দিনশেষে আজো সেই বিপ্লবী মন’
    রাষ্ট্রীয় সব অনাচারে
    কবি শিল্পীরা যখন দল বেঁধে শাসকের পক্ষে গোলামী করে
    তখন আমি সময়ের কথা বলি কবিতায়।
    লিখে রাখি কালের দলিল
    সাক্ষী হয়ে থাকবে আমার কন্ঠ
    এই সময়ের সাক্ষ্য দেবে আমার কবিতা ‘আসছে শতাব্দীতে|

    27, March 2022
    ©Kishor Kanok
    Record Label : Labonnow Entertainment

    বিঃদ্রঃ কবিতার গল্প
    কেউ নিজের জীবনের সাথে মেলাতে যাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে,
    কারো  ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প নিজের জীবনে মেলানোর দায়
    শুধুই আপনার,কবি কিংবা কবিতার নয়। 

    9
    6 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar