-
যদি মন ভেঙে যায়’
কিশোর কনকযদি মন ভেঙে যায়
মনটাকে জোড়া দিও বন্ধু।
যদি সম্পর্ক ভেঙে যায়
দোষগুন ক্ষমা করে সম্পর্কটাকেও জোড়া দিও বন্ধু।
যেকোনো ভাঙা কিছুই হোক
জোড়া দেবার প্রয়োজনীয়তা রয়েছে।
ভেঙে যাওয়াটা ভুল
জোড়া দিতে পারাটা অবশ্যই সঠিক।
তুমি ভুল করতেই পারো
যদি ভুল থেকে ফুল ফোঁটাতে পারো একদিন||মানুষের অহংকার থাকতে নেই
মানুষ মরনশীল জানো নিঃশ্চয়ই।
অর্থ বিত্ত না থাকলেই কাউকে ত্যাগ কোরোনা
যদি সে জীবন বোঝে শুধু তোমাতেই।
দ্যাখো না খেতে পেয়ে কেউ মরে যায়না
হাজার কোটি নিয়ে যাওয়া যায়না কবরে।
কতো বিত্তবান মরে গেলো কালে কালে
একজনও নেই জাতীয় দৈনিকের খবরে||অর্থহীন বলে আজ যাঁরে ছাড়লে
কাল সে বিত্তবান হবেনা এমন কথা নেই।
অর্থহীনকে ছেড়ে যে বিত্তবানে সুখের ঘর বাঁধলে
কাল সে ভিখারী হবেনা তেমন কথাও নেই।
জেনো হৃদয়ভাঙার পাপ মন্দির মজ্জিদ ভাঙার চেয়ে বেশী
হৃদয় ভেঙে জোড়া না দিলে আর কেউ ঠিক মানুষ থাকেনা।
তুমি ছন্মবেশী ধার্মিক সাজতেই পারো
স্বর্গের পথ তুমি খুঁজে পাবেনা||ভাঙা মন ভাঙা কাঁচ জোড়া লাগে
ভেঙে যাওয়া দাগ থাকলে থাকুক তাতে কী?
তোমার শরীর কেঁটে-ফেটে দাগ হয়ে গেলে
তোমার শরীর নিষিদ্ধ ঘোষণা করো নাকি?
শিল্প-সাহিত্য কিংবা গান-কবিতায়
যুগে যুগে কবিরা অজস্র সস্তা কথা বলেছে।
সবকথা বাণী ভেবেছো তো মরেছো
তাঁরেই অনুসরণ করো যে বেঁচে থাকার কথা বলেছে||হাজার টাকার নোটটা সামান্য ছিড়ে গেলে
কখনো কি কেউ ছুড়ে ফেলে দিয়েছো?
মনটা সামান্য ভাঙলে মনের মানুষকে কেন ছুঁড়ে ফেলবে
একথা কি কোনদিন কেউ ভেবেছো?
ছিড়ে যাওয়া চিরকালই প্রকৃতি
জোড়া দিতে পারাটাই সর্বোচ্চ মানবিক গুণ।
নিয়তির দোষ দিয়ে দায় এড়াতেই পারো
নেভাতে পারোনা কেন জ্বালিয়ে আগুন?||আজ যা চাইলেই জোড়া দিতে পারতে
কাল তার দু টুকরো দুই পৃথিবীতে পড়ে থাকবে।
তুমি চাইলেও দুই পৃথিবী ভ্রমন করতে পারবেনা একজীবনে
চিরকালই মনে মনে সে আক্ষেপ আর হাহাকার বইবে।
সময়ই সবকিছু ঠিক করে দেয় একথা আধেক সত্য
বাকি আধেক সত্য করে নিতে হয় কর্মে।
কাউকে ঠকিয়ে জিততে জিততে হেরে যেতে হয়
খুঁজে দেখো এমন কথাই লেখা তোমার-আমার ধর্মে||
একবিতা সুকুমার রায়ের মতো শব্দ গুনে লেখা হয়নি
এ কবিতা শুধু জীবনের কথাগুলো বললো।
অখ্যাৎ এই কবির কথার গুরুত্ব দিতে হবেনা
গুরুত্ব দিও তাকে,যে তোমায় চেয়ে হৃদয়ের কথা তুললো।
যাঁরে ভেবে একবিতা লিখছি
সে দেখবে শুনবে জানি এই জীবনের কবিতা।
সময়ে সে মন জোড়া দিতে আসেনি
তাঁর পাপের সাজা তুমি ক্ষমা করে দিও বিধাতা||(সমাপ্ত)
Date_17-July-2020 | Mogbazar, Dhaka

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali

