Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    3 years, 8 months ago

    মানুষ হারানো শোক’
    _কিশোর কনক

    এখনো দুঃখ পেলে
    ফকির লালনের গান শুনি’
    এখনো দুঃখ পেলে
    কবীর সুমনের গানই শেষ ভরসা।
    এখনো সময়ের পাখি করে বিদ্রুপ
    স্মৃতির দোলাচলে নাজেহাল মন
    এখনো দুঃখ পেলে
    বুকের ভেতর পতনের শব্দ শুনি সহসা।

    কিছু পরিচয় ভুলে যেতে হয়
    ক্রস চিন্হ এঁকে দিতে হয় মিথ্যে মানবীর ছবিতে’
    কিছু স্মৃতি আর প্রীতির মিনার ভেঙে দিতে হয়
    সঠিক রাস্তা ধরে ফিরতে হয় জীবন স্বরণীতে।

    এরপর জাগতিক দুঃখ ফুরায়
    বিস্মৃতি হয়ে যায় সোনালী অতীত’
    জীবন ছেড়ে পালায় কামনার লোভ
    ফিঁকে হয়ে যায় মানুষ হারানো শোক
    আসে একলা আগন্তুক শহরে ||

    বহুদিন থাকে মনে কামনার ক্ষত
    প্রিয় প্রাক্তন প্রেমিকার নখের আঁচড়।
    বহুদিন থাকে মনে মনের মোহ
    যায়না জীবন থেকে নেয়া অবসর।
    দুঃখের রাত হয় সিগারেটে ভোর
    নিভৃতে চলে যায় নীলপ্রহর
    নিরব রাতের জোনাকি’
    বহুদিন প্রাক্তন প্রেমিকের খোঁজ রাখেনা ||

    মানুষ কিভাবে অমানুষ হয়ে যায়
    জানতে ইচ্ছে করে দিনে তিনবার।
    মানুষ কিভাবে করে জীবন বদল
    জানতে ইচ্ছে করে ভীষণ আমার।
    নাগরিক ক্লান্তি ফুরায় ঘুমে
    স্বপ্নেই প্রাণ ধরে টানে যমে
    বেঁচে থাকার লোভ ছেড়ে দিয়েছি
    এখন শুধু মৃত্যুর প্রতিক্ষায় বেঁচে থাকা ||

    ভালোবাসা বিভীষিকা সব জীবনে
    অজস্র জীবনে থাকে মানুষ হারানো দুঃখ’
    অমানুষ সুখে বাঁচে প্রতিটি নিঃশ্বাসে
    বুঝে নেয় জীবনের রুপ-রস-গন্ধ
    কামনার আনন্দ।
    মানুষের দুঃখ কমেনা
    অমানুষকে স্পর্শ করেনা কোনো দুঃখ ||

    কে বেশী পাগল কবি না কবিতা
    দরকার নেই হিসেব করার
    ঘুমাও বাউন্ডুলে ঘুমাও এবার………………
    মাথার ভিতরে বাঁজছে নাগরিক কবিয়াল কবীর সুমন’
    দুচোখ বন্ধ করে পড়ে আছি অন্ধকার ঘরে |

    06, October 2022 | 10 : 25 Pm
    Mohammadpur, Dhaka.

    সতর্কীকরণ’
    অনুগ্রহ করে এই কবিতার গল্প
    কেউ কারো ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে
    কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প নিজের চরিত্রের সাথে
    মেলানোর দায় শুধুই আপনার
    কবি অথবা কবিতার নয় |

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar