Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    3 years, 1 month ago

    সে জেনে গেছে’
    _কিশোর কনক

    সে জেনে গেছে
    তাঁরে ছাড়া আমি বাঁচতে পারিনা
    সে জেনে গেছে
    তাঁরে ছাড়া আমি শূন্য।
    সে জেনে গেছে
    তাঁরে ছাড়া আমার দিন চলেনা
    সে জেনে গেছে
    সে জীবনের নায়িকা লাবণ্য।
    কেউ যখন জেনে যায়
    তাঁরে ছাড়া কেউ থাকতে পারেনা
    তখন সে তীব্র অবহেলা করে
    বিভিন্ন সাজানো অযুহাতে
    তাঁরে এড়িয়ে বাঁচে।
    কেউ যখন জেনে যায়
    তাঁরে ছাড়া সে অসহায়
    তখন সে বিরক্তি প্রকাশ করে।
    তখন সে মরিয়া হয়ে করে
    নতুন মানুষ নতুন সুখের খোঁজ।
    কী অদ্ভূত একজনে আসক্তি
    এক পাহাড় অভিমান বুকে
    শুধু তাঁরে ভালোবাসি রোজ ||

    আমার উপস্থিতি
    তাঁর মনে সুখ এনে দেয়না
    সে আনমনে আর কারো কথা ভাবে
    আর কারো স্পর্শ অনুভব করে
    আমি তখন নেহাৎ কোনো কেউ।
    সে আমায় ভুল বোঝে
    ভালোবাসা বোঝেনা এক বিন্দু
    যদিও জানতাম
    নারী ঐশ্বরীক প্রেম
    অন্তরে ধারণ করতে অক্ষম।
    নিজেকে গুটিয়ে নিচ্ছি শামুকের মতো
    তাঁর সুখের জন্য।
    আমি তাঁর পথে
    নিজেকে বিছিয়ে রেখেছিলালাম
    অথচ,
    তাঁর ভালোবাসায় কী নিষ্ঠুর দৈন্য ||

    যাঁরে ভালোবাসি
    সেইতো শুধু স্বপ্নের রাজকন্যা
    শেষ বিকেলের রৌদ্রছায়ায়
    সেইতো শুধু স্বপ্নলোকের পরী।
    জীবনের অতোটা গভীরে যাওনি
    তাই নিজেকে তুচ্ছ ভাবলে
    বুঝলেনা আমার মন
    বুঝলেনো কে তুমি আমার
    বুঝলেনা তুমি আমার তামাম দুনিয়া।
    আমি অকরুণ অভিমানে কাঁদছি
    তুমি মিথ্যে সুখে হাসো।
    বাহ্যিক সৌন্দর্যর মোহে
    তোমার কাল্পনিক কামনাবিলাশ
    কে তোমার সফরসঙ্গী জানিনা
    আমার মাথার ভেতর ঘুরছে দুনিয়া ||

    কাংখিত এক মনের মালিক
    আকাশ জমিন সম ভালোবাসা বুঝবে
    হৃদয়ে ধারণ করবে
    আকাশ জমিন সম প্রেম।
    তা হয়না,
    সে মানবী খুঁজে ফেরে চতুর্থ শ্রেণীর
    অসংখ্য নষ্টভ্রষ্ট দিকভ্রান্ত ছায়া |

    নিজেকে শাস্তি দিচ্ছি তবু
    জ্বলছেতো জ্বলছেই অন্তরে আগুন
    সে মানবী শোধবোধশূন্য
    তাঁর জন্য কেউ মরে গেলেও
    তাঁর কিছু আসে যায়না
    এমনই সে বিবেক বিবর্জিত প্রাণ|

    আমি অন্ধকারে এক দুর শহরে
    মনের সাথে যুদ্ধ করছি।
    এই নষ্ট সময়ে অজস্র নষ্ট প্রাণের ভীঁরে
    প্রাণপণ সৎ থেকে লাভ কি হলো ভাবছি।
    সেইতো নারী খোঁজে
    মিথ্যে মানুষের হাত’
    অন্তরের প্রেম নিগৃহীত
    নরক যন্ত্রণা সইছে মানুষের জাত |

    12, May 2023 | Mohammadpur,Dhaka.
    ©Kishor Kanok

    বিঃ দ্রঃ
    কবিতার গল্প কেউ
    ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
    কারণ,
    কবিতা চিরকালই তার
    নিজস্ব সীমারেখায় চলে
    কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প
    নিজের চরিত্রের সাথে
    মেলানোর দায়
    শুধুই আপনার,
    কবি অথবা কবিতার নয় |

    2
    2 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar