-
দুঃখ দুপুর’
_কিশোর কনকএরপর মরে যাবে শহরের বিমর্ষ মানুষেরা
অকরুণ আর্তনাদে কেঁপে উঠবে শহর।
তোমার কঠিন হৃদয়ে ব্যাথা অনুভূত হবেনা
যদিও তোমার গাঁয়ে পৌঁছে যাবে খবর।
তারপর ছেড়ে দেবো কলমের দাবী
তোমার আমার ছবি অন্ধকারে পড়ে থাকবে।জানি আমার লাশের পাশে
আগরবাতি জ্বালাবেনা কেউ………………….
জীবন ছুটবে অন্ধকার কক্ষে
তুমি খুঁজবেই মৃত নদির বুকে ঢেউ।এরপর তোমার জীবনে আসবেই জেনো
অলস ‘দুঃখ দুপুর।
বুঝবে কী ছিলাম তোমার ঐ জীবনের প্রান্তে
থেমে যাবে যখন কনকের গানের সুর |ফুলের গন্ধে আর দুলবেনা আমাদের মন
তুমি কারো কামনার গন্ধ মাখবে সারাগায়……..
আমার অরণ্য হয়ে থাকা হবেনা তোমার বুকে
জানি জানাবে আমায় অনাকাঙ্খিত বিদায়।
অবিশ্রান্ত কোনো পথের বাঁকে
তোমার জন্য অদৃশ্য থাকবে আমার অতৃপ্ত আত্মা |জেনো ভৌতিক কালনিশি ঠিক ভোর হবে
জানলা দিয়ে সূর্যের আলো এসে পড়বে লাশে……
আমার দুঃখ ভোলাবে তোমায় নতুন মানুষ
বাসি হবে আমার ভালোবাসার ফুল তার সহবাসে।
মানুষ কথা দিয়ে কথা রাখেনা
তুমি কথা দিয়ে কথা রাখবে এমনতো হতে পারেনা|আজ দুপুরে শুনছিলাম লালনের গান
মধ্যরাতে কবীর সুমন।
অসুস্থ শরীরে মন ভালো নেই
কোমায় চলে যাচ্ছে জীবন |এরপর রাখবেনা আমার কোনো খোঁজ
থাকতেই খোঁজ রাখো এমনওতো নয়।
ভালোবাসা কী ভীষণ প্রতারক দেবী
নিরবে নিভৃতে ঘটে জীবনের পরাজয়|থাকবে অপূর্ণতা
বারোমাস অন্ধকার মহাদেশে……………………………
সাক্ষ্য দিও তুমি কবিতা
জীবন ছেড়ে পালাচ্ছি তোমায় ভালোবেসে |বিঃ দ্রঃ
কবিতার গল্প কেউ
ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
কারণ,
কবিতা চিরকালই তার
নিজস্ব সীমারেখায় চলে
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প
নিজের চরিত্রের সাথে
মেলানোর দায়
শুধুই আপনার,
কবি অথবা কবিতার নয় |22, June 2023 | Dhaka
1 Comment

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


অসাধারণ উপস্থাপন কবি শুভেচ্ছা রইলো।