Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    2 years, 11 months ago

    ভালোবাসায় এখন আর ভোলেনা দেবী
    কবিতা লিখছে তবু কবি।
    ভালোবাসায় এখন আর ভোলেনা দেবী
    তবু আঁকছে কবি জীবনের ছবি।
    নষ্টভ্রষ্ট প্রেমে দেয় দেবী সাড়া…………..
    সত্য প্রেমে জানায় ধিক।
    দিক বিদিক দিশা হারিয়ে তবু
    ছুটে চলছি আমি তোমার দিক।

    অবজ্ঞা-অবহেলা জুটছে কপালে………
    আমার প্রতি তোমার নেই কোনো টান।
    তবু তোমাকেই বলছি প্রিয়তমা…………
    বলছি তোমাকেই জান।

    জানিনা কী আছে ভাগ্যরেখায় লেখা
    জানিনা কী চায় তোমার ঐ মন’
    জানিনা কী চায় তোমার ঈশ্বর
    জানিনা কী চায় ঐ খেয়ালী জীবন।

    সে যা ই হোক তবু
    ভালোবাসি তোমাকে……………………..
    তোমার প্রেমে হোক আমার মরণ ||

    ©𝐊𝐢𝐬𝐡𝐨𝐫 𝐊𝐚𝐧𝐨𝐤

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar