Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    2 years, 11 months ago

    সাদাফুল’
    _কিশোর কনক

    আকাশ জমিন সম ভালোবেসে
    তারে ফেরানো যায়নি’
    কবি এবং কবিতা দেবীর প্রেমে নতজানু ছিলো
    তবু সে ভালোবাসার দেবী একবার ফিরে চায়নি।
    তার সাথে বলেছি এক পৃথিবী কথা
    তবু জাগলোনা তার বিবেকের বোধ’
    শোধোবোধহীন সে মনমানবী
    ঐশ্বরীক প্রেমে নিলো প্রতিশোধ।

    বহু নষ্টভ্রষ্ট প্রেমে দিয়েছে সে সাড়া
    শুধু কবির প্রেম পায়ে পিষে গেছে বহুবার……….
    জীবনের চেয়ে বেশী ভালোবাসি তারে
    তাই নিগৃহীত জীবন তার কাছে ফেরে বারববার।
    তবু যার কাছে গেলে শান্তি মেলে
    তার কাছেই ঠাই মেলেনা……………………………
    আমায় ছাড়াই বাঁচতে বাঁচতে পারে সে
    অথচ তারে ছাড়া আমার দিন চলেনা।

    এই বুকে পা রেখে চলে যাচ্ছো মনমানবী
    তোমায় ফেরানোর শত চেষ্টা করেও ব্যর্থ হলো কবি।
    কবি তার কাংখিত নারীকে পাবে এমন নিয়ম পৃথিবীতে নেই
    তবু কিছুতেই ছাড়তে পারিনা তোমার দাবী।

    কবিদের চেয়ে বেশী ভালোবাসার ক্ষমতা কারো থাকেনা
    তবু সে মানবী প্রেমে দিয়ে গেলো ধিক।
    বহু পুরুষের বাহ্যিক সৌন্দর্য্যে নিজেকে উজার করলো দেবী
    চিনলোনা কে ভুল কে ছিলো সঠিক।
    সৎ মানুষের কষ্ট বেশী,অসৎ যারা সুখে থাকে
    বহু পুরুষের কামনার বিষ,সে মানবী গায়ে মাখে।
    আমি সাদাকালো পৃথিবীর নাগরিক
    জনেজনে চরিত্র নষ্ট করতে যাইনা ||

    কবিতার মর্মকথা বুঝতে দেয়না তারে রুপের অহংকার
    লুতুপুতু প্রেমে বহুমনে নিজেকে শোয়াইয়া রাখে নারী বারবার।
    যে কথায় দুনিয়া চলে সে কথায় ভুললোনা সে
    সে মানবী ডুবে থাকে আল-বাল পুরুষদের কামনার প্রেমে ||

    আমাদের স্মৃতি প্রীতি মাখানো জীবন যৌবন আলোচনা বন্ধ
    সে মানবী এখন বিমোহিত শুকে অসংখ্য বুনোফুলের গন্ধ।
    পৃথিবীর পথে প্রান্তরে খুঁজেছি যারে
    খুঁজে পাবার পরে দেখি,সে মানবী চোখ থাকতেই অন্ধ।
    কবিতা বোঝার তার ক্ষমতা নাই
    বৃত্তবন্দী সে সর্বোচ্চ আট কিলোমিটারে……………………….
    আমি আরবের লোহিত সাগরে স্বপ্নে ভেজাই চোখ
    ছুঁটছে জীবন ব্যস্ত ঢাকা শহরে গাড়ি বাড়ির বহরে।

    আমি মেনে নিয়েছি বিভৎস্য অতীতের সবকিছু তার
    প্রাণপণে চেয়েছি সে আমার হোক।
    জীবনের কাছে কিছু চাইনি শুধু তারে ছাড়া
    তবু বিভিন্ন জীবনে সে রাখে সংযোগ।
    আমি অ্যানাদার কল আর অ্যানাদার অপশন ছিলাম
    এক “সাদাফুল” এর জীবনে।
    বহুদিন বহুরাত কাটিয়েছি অনাহার অনিদ্রায়
    তবু আমার প্রতি মায়া জন্মায়নি তার মনে।
    অবশেষে জানলাম
    নষ্ট পুরুষের কামনার লালাবিষ চুষতে
    ঐশ্বরীক প্রেমে ধিক দিয়ে চলে যায়
    কবির জীবনে আসা শখের নারী ||

    আজ অভিশপ্ত হয়ে গেছে কবিতার সংসার
    মেধাহীন-অসাড় মস্তিস্কের এক পথভ্রষ্ট নারীর কারণে।
    তুমুল অহংকারী-বিবেক বিবর্জিত সে নৈতিকতাহীন নারী
    কেড়ে নিয়েছে স্বাভাবিক এক জীবন আমার ||

    পাথরের মূর্তির পায়ে করেছিলাম প্রেম নিবেদন
    যে পাথরের মূর্তি বহুবার বহুজনে নিলামে তুলেছে নিজেকে।
    সব জানি সব বুঝি তবু কোনো কারণেই
    পারছিনা বোঝাতে পারছিনা মানাতে আমাকে।
    শেষ পর্যন্ত সে নারী
    অচেনা কারো সাথে প্রণয় বন্ধনে আবদ্ধ হতে বাসনা রাখে।
    বহু বিপথ ঘুরে আসার পরে
    সে আর ভালোবাসায় ভরসা রাখেনা।
    এক পৃথিবী কথার শেষে
    জীবন যৌবন আলোচনা শেষে
    একসাথে হাত ধরে রাজপথে হাঁটার শেষে
    সে বললো আমার প্রতি তার মনের টান নেই’
    অথচ সে যেতে রাজী অচেনা কারো ফুল শয্যায়
    আমি তার কথা শুনে মরে যাই লজ্জায় ||

    দেখলাম নির্মোহ প্রেমে বিচ্ছেদ অনিবার্য
    স্বার্থান্বেষী প্রেমে প্রণয় শিরোধার্য।
    ভালো থেকো কবিতা
    যদিও কবির প্রেম অন্তরে ধারণ করার ক্ষমতা
    জন্মগতভাবেই তোমার ছিলোনা ||
    যদি বেঁচে থাকি
    যদি হাহাকার বুকে মরে না যাই
    দেখবো কোন রাজকুমার ঘোড়ায় চড়ে
    তোমায় নিয়ে যায় কোন রাজপ্রাসাদে।
    দেখবো ভালোবাসাহীন সংসারে
    কতোদিন তোমার সুখের মেয়াদ?
    যে তোমাকে বোঝাতে ব্যর্থ হলো কবি’
    সেই তোমাকে অতি তুচ্ছ কেউ বশ করে রাখবে
    একথা নিছক হাস্যকর বটে।

    তুমি বলতে মানুষ সব পারে’
    আমিও জানি মানুষ সব পারে।
    মানুষ সে তো মানুষকে খুন ও করতে পারে’
    একদেহ একমন নিয়ে তুমি যেমন বহুজনে
    সংযোগ স্থাপন করো ঠিক তেমন।

    উল্টোদিকে একথাও সত্যি
    তোমার বাইরে আমার কোনো তুমি নাই
    তোমার বাইরে কারো বুকে
    আমার পূন্যভূমি নাই।

    তুমি শোনাতে সস্তা মানিয়ে নেবার গল্প’
    হ্যাঁ তুমি মানিয়ে নাও।
    তোমার ভবিষ্যতের নিকৃষ্ট প্রতিচ্ছবি দেখছি
    মিলিয়ে নিও একদিন এই কবিতার গল্প।
    ভেবোনা অভিশাপ দিচ্ছি
    কবিরা অভিশাপ দেয়না কখনো
    তোমার চরিত্রই তোমার অভিশাপ হবে দেখে নিও।
    তোমার নিকৃষ্ট আচরণ
    তোমার সির্ধান্তহীন মন
    তোমার বেহিসেবী জীবনকে
    সর্বোচ্চ আট কিলোমিটারে দাফন করে দেবে ||

    ভালো থেকো সাদাফুল’
    যদিও বেশীদিন ভালোথাকা হবেনা তোমার’
    আমারও না ||

    উৎসর্গ : সাদাফুল’ (ছন্মনাম)

    Thu’day 20 Julay 2023 | Mohammadpur,Dhaka

    বিঃ দ্রঃ
    কবিতার গল্প কেউ
    ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
    কারণ,
    কবিতা চিরকালই তার
    নিজস্ব সীমারেখায় চলে
    কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প
    নিজের চরিত্রের সাথে
    মেলানোর দায়
    শুধুই আপনার,
    কবি অথবা কবিতার নয় |

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar