-
মানুষের জাত’
_কিশোর কনকভালোবাসা মানে বিষ মেশানো ঠান্ডা শরবত
আমি জেনে বুঝেই চুমুক দিয়েছি।
ভালোবাসা মানে আপোসের চুম্বন
আমি জেনেবুঝেই তোমাকে ভালোবেসেছি।
তোমার জন্য জীবন-মরণ এক করেছি প্রেমে
তোমার জন্য থেমে থেমে
ঘুম ভেঙে ভোর হয়।
তোমার জন্য নিজেকে ভেঙে চুরমার করি রোজ
তোমার জন্য নীলপ্রহরে
জীবন বেদনাময়।
আমি নিজেকে ততোটাই বিশ্বাস করি’
ঠিক যতোটা বিশ্বাস রাখি বিশ্ববিধাতায়…………..
আমি তোমাকেও বিশ্বাস করি ততোটাই
যতোটা বিশ্বাস করলে
তোমাকে ভালোবেসে মরে যাওয়া যায় |শরীর দেখানো এই নগ্ন শিল্পের যুগে
আসল প্রেমের ছায়া পায়ে মাড়িয়ে যাও রোজ
আমি অতোটাও আধুনিক নই
ডিজিটাল রাধা তুমি রাখবে কী আমার খোঁজ?
এজীবন ঘাতকের বুলেটে ভয় করেনা
অথচ তোমাকে হারানোর ভয়ে
নেঁকড়ের মতো কুঁকড়ে থাকে বুক।
তোমার মনের মোহে অন্ধ হয়ে থাকি
তোমাতেই খুঁজি জাগতিক সুখ |তুমি চিনতে পারো কিনা মানুষের জাত
জেনো এমন প্রশ্ন করবোনা কখনো তোমায়।
তোমার জন্য হাতের মুঠোয় প্রাণ ধরে ছুঁটছি
মানুষের জাত তোমাকে চিনিয়ে দেবে সময়।
এই নষ্ট সময়ে আমি চাইছি তোমায়
তোমাকেই ভালোবাসি প্রাণপণ
জানি বিশ্বাস করবেনা কেউ।
ভালোবাসা মানে তুমি শরীরের সৌন্দর্য্য খোঁজো
আমি শুধু খুঁজি তোমার মনের মৌ |জেনো যৌবন যৌনতা মৌবনে ফেলে যেতে হয়
রঙমাখা শরীরে পড়ে বয়সের ছাপ।
লাবণ্য হারাবে তুমি মানবজমিন কাঁপানো অপ্সরী
জীবনজুড়ে থাকবে যৌবনের অসংখ্য পাপ।
সে জীবনে প্রয়োজন হবে শুধু মন
জৈবিক চাহিদা থাকবেনা কারো
থাকবেনা কামনা শরীরের রক্ত-ঘামে।
মনে পড়বে সেদিন কি ছিলাম ঐ জীবনে
কারে হারালে তুমি পাতাঝরা মৌসুমে|যদি স্বপ্নের সাদাফুল বাস্তবে ফুটলো
তবে বুঝলেনা কেন তুমি কবিতা।
কালের কালো স্রোতে তুমি ভাসছো কেন
তুমিই জানো,জানেন তোমার বিধাতা।
এজীবন সাদাকালো-রঙিন তুমি
তুমিই জীবনের পূন্যভূমি
বিপ্লবী এজীবন তোমার প্রেমে হয় নত।
আকাশ জমিন সম প্রেম যদি পায়ে মাড়াও
এ বুকে থেকে যাবে সময়ের ক্ষত|শুধু তুমি একা নও,
তোমার মতো অনেকে
চিনতেই পারেনা মানুষের জাত।
তোমার মতো অনেকেই
ধরতে ধরতে ধরেনা
মানুষের হাত।
শেষ পর্যন্ত তাই
মানুষের পরাজয় ঘটে’
ভালোবাসার দেবী করে
অমানুষপুরে গমন
মানুষের সঙ্গ ছেড়ে
অমানুষে করে জীবন সমর্পণ।এরপর একদিন মরে যায় মানুষের জাত
ভালোবাসার দেবী পায় নরক সম কামনার ঘর।
একদিন বুঝতে শেখে দেবী
চিনতে শেখে মানুষের জাত’
যদিও জীবদ্দশায় আর কোনদিন
সে আর মানুষের দেখা পায়না |08, May 2023 | Mohammadpur,Dhaka.
©Kishor Kanokবিঃ দ্রঃ
কবিতার গল্প কেউ
ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
কারণ,
কবিতা চিরকালই তার
নিজস্ব সীমারেখায় চলে
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প
নিজের চরিত্রের সাথে
মেলানোর দায়
শুধুই আপনার,
কবি অথবা কবিতার নয় |1 Comment

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


অসাধারণ!