Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    2 years, 11 months ago

    ফকির লালনে দুঃখ ঢাকছি’
    _কিশোর কনক

    যদি নিঃশ্বাসে
    দিয়াশলাই কাঠি ধরলে জ্বলতো আগুন
    যদি শুকনো পাতায় আগুন জ্বালালে
    জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যেতো ফাগুন।
    যদি করতে পারতাম স্মৃতিহত্যা
    খুন হতে হতোনা তোমার প্রীতির আঘাতে
    যদি ভুলতে পারতাম মনের মায়া
    জিতে যেতে পারতাম জীবন জুয়াতে।

    স্বৈরশাসক জেতে বন্দুকের ভয় দেখিয়ে
    আমি দেখাবো তোমায় কী ভয়?
    তুমিই দেখালে বাংলা নাটক আমাকে
    দেখলাম তোমার নিপুণ অভিনয়।
    স্মৃতি-প্রীতি হত্যা করা যায়না
    প্রেমের পুরস্কার তিরস্কারে টেনে ইতি…………..
    ফকির লালনেই দুঃখ ঢাকছি
    তবু ভুলতে পারছিনা প্রিয় ‘সাদাফুলে’র স্মৃতি||

    মন সংযোযন করা যায়নি
    কিছুতেই প্রিয় মানুষের মনে কখনো………….
    ক্রোধে জ্বলে অশ্নীল শব্দেরা করেছে প্রতিবাদ
    তবু প্রতিরোধ করেনি প্রিয় মানুষ তখনো।
    আমি নিজেকেই ধিক দিয়ে সরে এসেছি
    সরিয়ে দিয়েছি তারে নষ্ট হতে এই জমানায়….
    সে ও চায় প্রাণপণে নষ্ট মানুষ-সুখ
    আমিও চেয়েছি তারে কামনা বাসনায়।
    তবু মনের মোহ ছিলো বেশী
    নয়তো অনাহারে অনিদ্রায়
    কাটতো না শত দিন রাত্রি|

    বিষিয়ে গেছে তার দেহ মন আত্মা
    পূর্বের স্মৃতি প্রীতি প্রেমিকদের স্বরণে…………..
    তবু তার জন্য জানিনা কেন বোকামন
    মিশে যেতে চায় এখনো মরণে।
    যায়নি বোঝানো তারে নাজেহাল দিনকাল
    বোঝেনি চোখের ভাষা কোনদিন………………..
    মনের টান কিছু ছিলোনা আমার প্রতি
    তবু দিনরাত সেলফোনে কথা হতো প্রতিদিন।
    এক পৃথিবী কাব্যকথা বলার পরে
    সে যখন বুঝলোনা আমাকে
    আমি নষ্টকথা বলেছি তখনই|

    অনুশোচনা হয়নি তার জানি কখনো’
    অপরাধ করেও সে দিব্যি বাঁচে।
    শুধু আমারই হয় অনুশোচনা কেন
    অথচ সে দেখি দিব্যি হাসে।

    জীবন রহস্য দুর্ভেদ্য প্রাচীর
    সে বৃথা চেষ্টা করছিনা………………………………
    ঠিক বুনোপাখি জেনো মানুষের মন
    অন্তরালের কথা আর বলছিনা |

    29, July 2023 | Mohammadpur,Dhaka.
    ©Kishor Kanok

    বিঃ দ্রঃ
    কবিতার গল্প কেউ
    ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
    কারণ,
    কবিতা চিরকালই তার
    নিজস্ব সীমারেখায় চলে
    কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প
    নিজের চরিত্রের সাথে
    মেলানোর দায়
    শুধুই আপনার,
    কবি অথবা কবিতার নয় |

    4
    1 Comment

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar