Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    2 years, 10 months ago

    বিষমুখ’
    _কিশোর কনক

    দেখে যা জীবন কী শেখাচ্ছে সময়
    কী দেখাচ্ছে কঙ্ক্রিটের শহর’
    দেখে যা সময় কী বোঝাচ্ছে মানুষ
    যেনো বুকের উপর গাড়ি বাড়ির বহর।
    দেখে যা জীবন কী বলে প্রিয়জন
    কী শোনাচ্ছে গায়ের সবুজ কন্যা’
    দেখে যা সময় কতো বোকা এ জীবন
    কার বিরহে চোখ অশ্রুবন্যা।

    দেখে রাখ যা জীবন পল্লী গাঁয়ে
    দ্যাখ কী সুখে চোখ উল্টায় সে নারী
    দেখে যা’ যা জীবন ‘বিষমুখ’ সবুজে
    কান পেতে শোন কী আহাজারী।

    দ্যাখ তার বিষমুখে হাসির ঝিলিক
    আমি আজ বিষ কালো মধু’
    এক নারীতে আসক্ত-জীবন বিষাক্ত
    উপশম মিলছেনা-মিলবেনা জানি।
    দেখে যা জীবন বাঁচি কোন শর্তে
    হইনি কেন আজো আত্মঘাতী
    প্রিয়মুখ-প্রিয়সুখ’ প্রিয় অসুখ বুকে
    কার কাছে এখনো জীবন ঋণী ||

    দেখে যা’ যা জীবন শুধু একবার
    প্রাণপণ সৎ থেকে দৈন্যদশা ঢেকে
    কতোসুখে রাজপথে হাঁটি।
    দেখে যা’ যা জীবন স্বৈরাচারী দেশে
    কত মানুষ আজো ক্লান্ত পথিক বেশে
    করেছে দেহটাকে কবরের মাটি।
    দেখে যা’ যা জীবন
    রাম রহিমের দেশে………………….
    ধর্ম-বর্ণ রাজনীতির বলী লাশে
    হিংস্র ঘাতকের প্রতিচ্ছবি ||

    দেখে যা’ যা জীবন মধ্যরাতে
    বিভীষিকা স্মৃতি প্রেমে রক্তঘামে দেহ
    কী সুখের পণ করে রোজ।
    দেখে যা’ যা জীবন বহুরুপী মন তার
    আমাকে বানিয়ে অসভ্য যাযাবর
    রাখেনা আমার কোনো খোঁজ।
    দেখে যা’ যা জীবন
    বাহ্যিক সৌন্দর্য্য হারিয়েছি সব……….
    তবু সময় দেয়না ছুটি
    তুলে নিতে আসেনা তো যম ||

    দেখে যা জীবন’
    মানুষ বদলায় নিয়ম করে
    আধুনিক সমাজে শহরে-গায়ে
    দেখে যা জীবন
    সততার সংজ্ঞা বদলে গেছে
    সোজাপথ ছেড়ে তবু যাইনা বায়ে ||

    যা দেখে জীবন’
    জলন্ত সিগারেটে নিকোটিন জমে বুকে
    রাজপথ হয়েছে বুকের ভেতর।
    সে পথে ছড়িয়ে রাখি ‘সাদাফুল’
    ভুল করে একদিন
    দেবীব্রত সে নারী
    আবার হাঁটবে সে পথ ধরে ||

    দেখে যা জীবন…………………………
    মুখোশধারী’ বন্ধুর মতন করে নয়
    দেখে যা জীবন
    রাজ্য হারানো কোনো রাজার মতন|

    Friday-25 August 2023 | Dhaka
    1 : 10 am.
    Dedication : ShadaPhool
    ©Kishor Kanok

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar