Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    2 years, 6 months ago

    কখনো সময় আসে জীবন আমাদের দুহাত ভরে দেয়
    অথচ আমরা মানুষ এক হাত পেতে দাঁড়িয়ে থাকি।
    দুই হাতের উপহার একহাতে আমরা সামলাতে পারিনা
    তাই প্রতিটি জীবনেই অনাকাংখি বিপর্যয় ঘটে।
    ক্রুদ্ধ চোখে আমরা মানুষ অশালীন বাক্যবিলাপ করি
    সম্পর্ক নষ্ট নয়
    কথার আঘাত বিপরীত মানুষের অন্তর ভেদ করে
    রুহু পর্যন্ত পৌঁছায়
    আমরা নিজেদের অবস্থান হারাই,হারাই অস্তিত্ব।
    যতোক্ষণ আমাদের আচরণ সংযত থাকে
    জীবন ততোক্ষণই সুন্দর।
    আক্ষরিক অর্থে দুনিয়াতে কথার চেয়ে বড় কোনো
    সম্মোহন হয়না,কথার চেয়ে বড় কোনো মায়াজাল নেই।
    বিক্ষুব্ধ মনকেও কথার মায়াজালে পুনরুদ্ধার করা সম্ভব
    কৃষ্টি-কালচার মেনে।
    তবু রণক্ষেত্রের তূর্য বারুদের মতো জ্বলবে
    জীবন মানবেনা পরাজয়।
    দুঃখের পরে সুখ আসে ঠিক,আমরা খুঁজে পাই
    জীবনের সঠিক দিক নির্দেশনা।
    সাধ্যমতো বাধ্য হয়ে বাক্যবিনিময়ে সংযত হই
    বন্ধু-স্বজন আপনজনের প্রতি যেকোনো ধরণের প্রত্যাশা
    প্রত্যহার করি।
    এভাবেই সুন্দর আমাদের সবার জীবন’
    শেষ পর্যন্ত অলৌকিক ঘটনাও ঘটে।
    যদিও আত্ম অহংকার এবং স্বার্থান্বেষী জীবন আমাদের
    কোনোকালেই পরিপূর্ণ মহৎ হয়না কারো।
    অবশেষে আমরা ঈশ্বরে আত্মসমর্পণ করি
    নিয়তির লিখনে ভরসা রাখতে বাধ্য হই।
    যদি ‘সুন্দর’ বলে দুনিয়াতে সত্যিই কিছু থাকে
    তবে এভাবেই জীবন সুন্দর।
    যদিও তৃণভূমির এ মাটির পৃথিবীতে
    প্রাণপণ সৎ থাকলে
    একজীবনে নিগৃহিত হতে হয় অসংখ্যবার |

    _কিশোর কনক

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar