-
একদিন মধ্যরাতে’
_কিশোর কনকমনে করো একদিন হঠাৎ মধ্যরাতে
তোমার নেশা কেটে কেটে গেলো
মৃত্যুনেশা ধরলো আমায়।
মনে করো একদিন হঠাৎ মধ্যরাতে
থমকে দাঁড়ালো পৃথিবী
এবং থমকে দাঁড়ালো সময়।
মনে করো একদিন পাথরের মূর্তি হয়ে গেলাম
ঠিক তোমার মতো
কোনো আবেগ অনুভূতি থাকলোনা
থাকলোনা বিবেকের বন্ধ দ্বার
থাকলোনা তোমার প্রতি অন্ধ প্রেম।মনে করো একদিন হঠাৎ মধ্যরাতে
কল্পনায় তোমার স্পর্শ আলিঙ্গন চাইলামনা
তোমাকে মানলামনা জীবনের সাদাফুল
তোমাকে মানলামনা কবিতার লাবণ্য
আমি আগুন ধরিয়ে দিলাম আমার কবিতায়।এরপর একদিন যদি তাই হয়
ভেবে দেখেছো কি
তারপর কে তুমি কি তুমি
তোমার অস্তিত্ব থাকলো কোথায়
যদি আমি মুখ ফিরিয়ে নিই
আমার কলম নিষিদ্ধ করে তোমায়?
একদিন পতনের শব্দে আমি হারাবো সীমার
তুমি দেউলিয়া হয়ে যাবে সংসারে
আমি ফেরার হবো অচেনা ঠিকানায় |একদিন ছন্দপতন ঘটে সব জীবনে
গুরুত্ব হারায় মানবজমিন কাঁপানো অপ্সরী
একদিন অহংকারীর বুক ভাসে কান্নায়
এমনই নিয়তি তোমার আমার সবারই।
একদিন নিজের কাছে মানুষ হেরে যায় ঠিক
একদিন আয়নায় নিজের প্রতিচ্ছবি দেয় ধিক
একদিন,
কারো আর থাকেনা রুপের অহংকার
একদিন বয়সের ভারে
কারো আর থাকেনা রুপ-যৌবন’
একদিন,জীবন আমাদের দিয়ে দেয় ছুটি |একদিন বিদ্রুপ উপহাসে ফিরে আসে মায়া
হৃদয়ের উঠোন থেকে সরে যায় প্রিয়তীর ছায়া
একদিন দুচোখ ভাসে অভিমান বুকে
অপমানিত প্রেম মরে যায় পড়ে থাকে কায়া।
যে সরকারী চাকরীতে আমরণ হারাম খাবার
নিঃশ্চয়তা খুঁজছো প্রতিদিন
একদিন সে তোমারও ঠিকানা হবে
বেসরকারী চাকরীজীবির লাশের মতন
অন্ধকার মাটির কবর
ভালোবাসা ব্যাতিত সব মিথ্যে
জীবন তোমায় চোখে আঙুল দিয়ে দেখাবে |মনে করো একদিন,
তোমার নামে আর জমলোনা মায়া
কঙ্ক্রিটের শহরে গাড়ি বাড়ির বহরে
আমি যন্ত্রমানব হয়ে গেলাম।
আমি দিনের পর দিন নিঃশ্চুপ থাকলাম
তুমি কথার পরে কথা বললে
প্রশ্নের পরে প্রশ্ন করে আমায় জর্জরিত করলে
তবু আমি তোমার কথার প্রতিউত্তর করলামনা।
যদি তাই হয় তবে
কেমন হবে সাদাফুল?
যদি সাধ্যমতো বাধ্য হয়ে
তোমার অবহেলায়
মুক্তি দিতে বাধ্য হই তোমায়?তুমি চিনবেনা জানি
কখনো জীবনের রঙ
অশালীন বাক্যবিলাপ মনে রেখে বাঁচবে
যদিও সেসব তোমারই দায়
ব্যর্থ কবির ব্যর্থ কবিতায় |উৎসর্গ : সাদাফুল
05, February 2024 | Mohammadpur
Dhaka.3 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


ঠিক বলেছেন কবি, ভালোবাসা ছাড়া আমাদের অস্তিত্ব আর থাকলো কোথায়?