Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    2 years, 1 month ago

    উপদেশদাতা নিজেও নিঃশ্চয়ই জানে,তার উপদেশ তারেই কেউ মেনে চলতে বললে সে নিজেই মেনে চলতে পারবেনা সে উপদেশ।
    একজন বললো পরিশ্রম কখনো বেঈমানী করেনা,আমিতো দেখলাম কতো মানুষ পরিশ্রম করতে করতে ব্যর্থ হয়ে মরে গেলো।
    পৃথিবী কোনোকালেই ব্যর্থ মানুষদের গল্প শুনতে চায়না,
    তাই তথাকথিত প্রবাদবাক্য ঠিক বুমেরাং আহাজারী হয়ে ফিরে আসে বাস্তবতার মুখোমুখি হলে।
    এরপর আপনি নিজেই বুঝে যাবেন,পৃথিবীর কতো স্থানে কতো কতো অযোগ্য মানুষ রাজত্ব করছে আর যোগ্য মানুষ রাস্তায় পড়ে থাকছে।এরপর একদিন আমি নিঃশ্চয়ই বুঝে যাবেন পৃথিবীর প্রতিটি নিকৃষ্ট মানুষের জন্য রাখা রাজকীয় জীবন,এবং সৎ মানুষের রাস্তার কুকুরের মতন পড়ে পড়ে মার খায় পথে প্রান্তরে।এরপর আপনি নিঃশ্চয়ই বুঝে যাবেন,পৃথিবীর প্রতিটি অসৎ মানুষের সহায় হয় ভাগ্যবিধাতা,অথচ পৃথিবীর প্রতিটি সৎ মানুষ নির্মমভাবে হেরে যায় আর তখন হয়তো অদৃশ্য ঈশ্বর মুচকি হাসেন আমি ঠিক জানিনা।
    এরপর দেখবেন প্রবাদবাক্য গুলো সব বুমেরাং আহাজারী হয়ে ফিরে আসবে।
    ঠিক যেভাবে অবৈধ স্বৈরশাসকের বন্দুকের সামনে থেকে সাধ্যমতো বাধ্য হয়ে ফিরে আসে রাজপথের অসংখ্য প্রতিবাদী।
    এরপর একদিন আপনি নিঃশ্চয়ই বুঝে যাবেন,প্রতিটি সফলতার পেছনের রক্তমাখা ইতিহাস।
    এরপর একদিন আপনি ঠিক বুঝে যাবেন
    মানুষ দুর থেকেই সুন্দর।
    এরপর একদিন আপনি ঠিক বুঝে যাবেন,
    সততার পুরস্কার কারে বলে?
    এরপর একদিন আপনি ঠিক বুঝে যাবেন
    ওসব পরিশ্রম জীবনের শতভাগ কার্যকরী অধ্যায় নয়,আমাদের সাথে যা কিছু ঘটে তার ৯৯% পার্সেন্টই ঈশ্বর কতৃক প্রি-ফিক্সড।
    চাইলেও আমরা কেউ তা বদলাতে পারিনা।
    এরপর একদিন আপনি ঠিক বুঝে যাবেন,
    পৃথিবীর শুরু থেকেই ধনী গরীবের বৈষম্য ছিলো,এরপর আপনি ঠিক বুঝে যাবেন পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ হাতে গোনা কয়েকজন মানুষের কাছে।
    এরপর আপনি ঠিকই বুঝে যাবেন
    বাস্তবের মুখোমুখি যেকোনো প্রবাদবাক্য অতি সস্তা।
    দেখবেন দ্রব্যমূল্য বাড়বে আর আপনার প্রবাদবাক্য কয়েক কোটি নির্বোধ সারি বেঁধে গিলে খাবে এবং খেতে খেতে মরে যাবে।
    তারপর একদিন আপনি চতুর্থ শ্রেণীর আহাম্মকের মতন বলবেন,পরিশ্রম কখনো বিফলে যায়না।
    জীবনের জন্য যুদ্ধ,মানুষের অধিকারের জন্য যুদ্ধ করতে করতে নির্মমভাবে ব্যর্থ হয়ে অজস্র মানুষ মরে গেছে,আপনার নিজেকে শুয়োরের বাচ্চা মনে হয়না
    তাদের সামনে রেখে এসব সস্তা প্রবাদবাক্য বলতে?
    এরপর একদিন আপনি নিঃশ্চয়ই বুঝে যাবেন,
    কতো টাকা উপার্জন করলে
    মানুষের বিলাসী জীবন মেলে।
    এরপর একদিন ঠিক বুঝে যাবেন
    কালো টাকা এবং সাদা টাকার পার্থক্য।
    এরপর আপনি ঠিক বুঝে যাবেন
    কোনটা মানুষ আর কোনটা পা থেকে মাথা পর্যন্ত হারামখোর।
    এরপর আপনি ঠিকই বুঝে যাবেন
    হুজুর-সাধুর বলাৎকার-ধর্ষণ
    জীবন দর্শন সব।
    এরপর আপনি ঠিক বুঝে যাবেন পৃথিবীর প্রতিটি চতুর্থ শ্রেণীর নষ্টা
    নিজের ধর্ম বড় আর অন্যদের ধর্ম ছোট কিংবা অমুক তমুক বিধর্মী বলে বলে
    ধর্মে বর্ণে মানুষে মানুষে বিভেদ বাঁধিয়ে পৃথিবীর প্রতিটি পথ প্রান্তর রক্তাক্ত করে দিচ্ছে।
    এরপর আপনি ঠিক বুঝে যাবেন
    নীতিকথার চেয়ে সস্তা আর কিছু হতে পারেনা পৃথিবীতে।
    এরপর আপনি ঠিক বুঝে যাবেন
    পৃথিবীর কোথাও বৈধতা নাই
    সবখানেই অবৈধ বিজয়ী।
    এরপর আপনি ঠিক বুঝে যাবেন
    পুরস্কারের টেবিলের নিচে দিয়ে কতো হাজারের বান্ডিল ট্রান্সফার হয়।
    এরপর আপনি ঠিক বুঝে যাবেন
    কার দাপট বেশী
    নীতিবানের নাকি নীতিহীনের?
    তারপর তারপর………………..
    বসে বসে ভাববেন
    সত্যিই তো
    একেকজন বসে বসে গাজা ইয়াবার গানে বুদ হয়ে থাকছে
    আর উপরে উপরে রবী-ঠাকুর,নজরুল আর ফকির লালন বুঝি বলে লোক জানান দিচ্ছে।
    আপনি মরে গেলে আর ভালো করে বুঝবে আপনার রুহু,
    জীবনে যারা ধুর শালা ধুর শালা করতো
    আপনি মরলে সে এসে অন্তত ডজনখানে নীতিকথার ফুল ফুটিয়ে গলা পর্যন্ত খেয়ে ঢেকুর তুলতে তুলতে চলে যাবে
    আহারে বেচারা!
    এরপর আপনি ঠিক বুঝে যাবে পৃথিবীর কয়েক হাজার গোলাম একত্রে করলেও একজন প্রতিবাদী সমান হবেনা।
    এরপর আপনি ঠিক বুঝে যাবেন
    জ্বী হুজুর বলা বিকলাঙ্গ প্রতিবন্ধী নাকি উল্টো স্রোতে ভাসা মানুষ
    কে পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য উপযোগী?
    তারপর তারপর’
    পৃথিবীর সব নীতিবানের ছবি ঘরে ঝুলিয়ে রাখবেন,মনে শান্তি পাবেন
    ঠিক যেভাবে কথিত উন্নয়নের স্থিরচিত্র ঘরে ঝুলিয়ে রাখলে
    বাজারে গেলে প্রয়োজনীয় দ্রব্য আপনাকে দোকানী ফ্রিতে দিয়ে দেয়।
    নীতিকথা!
    নীতিকথা বলা আর মানুষ হওয়া এক না।
    ঘাতকের পা চেটে চেটে গোলামের বাচ্চায় রুপান্তরিত হওয়া
    একেকটা শুয়োরের বাচ্চাই দেখবেন
    একেকটা নীতিকথার উড়োজাহাজ।
    খোঁজ নিয়ে দেখেন
    তাদের সবারই কোনো কাজে কোনো বৈধতা খুঁজে পাবেননা।
    বাহিরে মানুষ সুন্দর’
    যারা সত্যিই নীতিবান
    তাদের জীবন দর্শনে কোনো নীতিবাক্যের প্রয়োজন হয়না
    লোক জানানোরও না।
    _কিশোর কনক

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar