-
জীবন সফর
_কিশোর কনকজন্মে জীবন শৈশবেই
স্বপ্ন রঙিন-আকাশ সমান বাড়ি
জন্মে জীবন যৌবনেই
আদিম নেশা-রুপ লাবণ্য নারী।
মনে মনে মন ঠিক আমাজন
বনের ভেতর নগ্ন
মনে মনে মন করে অনশন
প্রত্যাশা মিলনের লগ্ন।
মানুষ দেখতে আসা দুনিয়াতে
দশ টাকার কলম
তাই লিখেছে
যা দেখেছে দুই চোখে আর
যা ঘটেছে দূর্ঘটনা-মানজমিনে।নিরালা সফর সঙ্গী ছিলোনা
ব্যস্ত শহর ঢাকার সঙ্গী
বাস করে আজ আমার শহরে।
জীবন এক নাট্যমঞ্চ বন্ধু
স্বপ্নের সাদাফুল খুঁজেছি
অজপাড়া গাঁয় নারীর শরীরে।রাখছে কবি প্রাণের দাবী
মানবীকে বলেছে দেবী
কুকুরের মত নতজানু ছিলো
অহংকারী মানবীর প্রেমে।
শখের নারীর জেদ এমনই
কুৎসিত পুরুষে জীবন বদল
মিশে গেছে সে নারী আজ-কারো
কমদামী শরীরের রক্ত ঘামে।অতি লোভে তাতী নষ্ট
ভাগ্য ভাগ্য ভাগ্যে খেলায় বিশ্বাসী
সে নারীর ভাগ্যবিধাতা
শেষ পর্যন্ত তার সহায় হয়নি
নিয়তি কিংবা ভাগ্যবিধাতা
আমার পক্ষেও ছিলোনা।খোদার নফর-জীবন সফর
করেছে-আজীবন ভুলপথ ধরে…….
এখন আমি অন্ধকারে
চার দেয়ালের বন্দী ঘরে
আগরবাতির গন্ধে আমি
লাশের মতন ঘুমাই ||আমায় বুঝতে হলে
ক্ষমতাধর মস্তিস্ক থাকতে হয়।
টিকটকে বেশ্যাড্যান্স দেখিয়া
সস্তা কথার গান শুনিয়া
আবেগ-অনুভূতি শূন্য করিয়া
জনেজনে
জীবন যৌবন আলোচনা করিয়া
অসংখ্য বিপথ ঘুরে আসিয়া
নিষ্ক্রিয় বিবেক নিয়া
কনকের কবিতা বুঝবে আর
কবিতার লাবণ্য হবে
হবে জীবনের সাদাফুল?
এখন আমি বুঝতে পারি
ঐ জীবনে আমি আর
এই জীবনে তুমি’
সেই সময়ে দুই জীবনে
দুইজনই ছিলাম ভুল ||আজো অনুতাপে জ্বলি
ক্রুদ্ধচোখে তাকাই
ইচ্ছে করে খুনী হতে
ইচ্ছে করে রক্ত মাখতে হাতে
তারপর কালঘুম
ঘুম ভাঙলেই লালনের গান
শান্ত হয় দেহমন
ঠিক তখনই আমি কবি।
ঠিক তখনই ক্ষমা করতে পারি
তোমার নিকৃষ্ট প্রতারণা
যদিও তোমাকে
কখনোই আমি ক্ষমা করবোনা
সজ্ঞানেও না-অজ্ঞানেও না
ইহকালেও না-পরকালেওনা
তুমি দিয়ে গেছো এতোটাই যন্ত্রণা||আমি প্রতিশোধ নিতে পারতাম
যদিও
কারো ব্যবহৃত শরীর
কারো অনুগত মনের সংস্পর্শ
আমি চাইনা।।
তাই লজ্জায় চোখ ফেরালাম
নরকীঁটের চোখ থেকে।
আজ কারো ছবি উল্টানো ঘরে
ভুল করেও রাখিনা সে ছবিতে
চোখ’
ব্যর্থ জীবন সফরে
মৃত চিন্তা ভাবনার দেশে জন্ম আমার
বিকৃত মানুষের বিভৎস্য প্রতারণায়
ভুল মানুষের জন্য
আমার কালবেলাতে শোক |আমার আর কোনদিন
শিশিরের সাদাজলে চোখ ভেজানো হবেনা|
জীবন সফরে
আমি ক্লান্ত ক্লান্ত পথচারী
বিশ্রাম নেবার মতন সবুজ বৃক্ষ
সে নারীর বক্ষে ছিলোনা |10, June 2024 | Dhaka
2 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 12 June 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



“আমার আর কোনদিন
শিশিরের সাদাজলে চোখ ভেজানো হবেনা|
জীবন সফরে
আমি ক্লান্ত ক্লান্ত পথচারী
বিশ্রাম নেবার মতন সবুজ বৃক্ষ
সে নারীর বক্ষে ছিলোনা” বিচ্ছেদ – বিরহের তীব্র অকৃত্রিম একটা অনুভব পেলাম!