Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    1 year, 7 months ago

    পারলে মানুষ হয়ে দেখান’
    _কিশোর কনক

    আপনি হলেন মহান কবি
    সব শাসকের পক্ষে বলেন
    আপনি হলেন বুদ্ধিজীবি
    মানুষের বিপক্ষে চলেন।
    আপনি হলেন শিল্পী এমন
    খুনীর পক্ষে দিলেন বয়ান
    আপনি হলেন এমন নেতা
    মানুষ মেরে চেয়ার বাঁচান।
    আপনি এমন ব্যবসায়ী ভাই
    দ্রব্যমূল্যে আগুন লাগান।
    আপনি এমন সরকারী স্যার
    ঘুষের টাকায় দিলেন দালান।

    ডেজিগনেশন বাইরে রেখে
    পারলে মানুষ হয়ে দেখান♪||

    আপনি উপদেষ্টা এমন
    মানুষের উষ্ঠা খেলেন
    ফ্যাসিবাদের দোসর হয়ে
    লবিং করে কেন এলেন?
    আপনি এমন অস্ত্রধারী
    জনগনের অর্থে বেতন
    জনগনের বুকে গুলি
    করলেন ঠিক খুনীর মতন।
    খুনী এখন ভিন্নবাসী
    ফাঁসির রশি দিচ্ছে জানান♪||

    আপনি এমন মহৎ নেতা
    গণহত্যার পক্ষে গেলেন
    আপনি সে বিচারক মিয়া
    ঠিকই জুতার বারি খেলেন।
    আপনি স্বৈরাচারীর গোলাম
    যেনো পোষা প্রাণি কোনো
    মূর্তি ভাঙায় কেঁদে দিলেন
    মানুষ মরলে হাসেন কেন?

    আপনারও কী ধর্ম আছে
    সেই ধর্মের কেমন বয়ান♪||

    আপনি এমন ধর্মগুরু
    বিধর্মী বলেন কথায় কথায়
    বিধর্মী মানে ধর্মহীন
    বিধর্মী সে মানুষ কোথায়?
    আপনি সাম্প্রদায়িক প্রাণি
    সবকিছুতে আমার বোঝেন
    সবার জন্য এই দুনিয়া
    পারলে ইতিহাস খোঁজেন।
    সাম্প্রদায়িক বিষে কেন
    ধর্ম বর্ণে দাঙা বাঁধান?||

    (গানের কবিতা)

    20, November 2024 | Dhaka

    4
    5 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 November 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • আর কত মানুষ হব! এবার রোবট হতে চাই।

      • @অভিমানী_মন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ হবার প্রচেষ্টাও মানুষের জন্য কম সময়

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar