-
কবিতা : বর্ণবিষ…..
কবি :কিশোর কনকজনৈক দরবেশ শুধালো কবি
কোন ধর্মে বিদ্বেষ পুষে রাখো নাকি?
সহসা কবি কহিলো
তোমার-আমার-তাহার ধর্ম ভিন্ন হলেও
ঈশ্বর এক এবং অভিন্ন
তাই সকল ধর্ম-বর্ণে বিশ্বাস রাখি
ভরসা রাখি বিশ্ব বিধাতায়|জনৈক দরবেশ ক্ষণকাল চুপ
পরক্ষণে কহিলো সূর্য ডুবলো কবি
রাত্রি পোহালেই আবার উঠবে রবি
ঠিক আবার বাঁধবে সাম্প্রদায়িক দাঙ্গা
আবার চলবে ধর্ম নিয়ে রাজনীতি
যদিও পাঠকের অভাব হবে
তবুও যদি পারো দু কলম লিখো
দায় এড়িয়ে বাঁচার চেষ্টা করো|
জনৈক দরবেশ কহিলো ভেবে
সবখানে চলছে ধর্ম ব্যবসা তুঙ্গে
দ্বন্দ্ব চলছে হুজুর-সাধুর সঙ্গে
জর্জ ফ্লয়েড খুন পুলিশ সবিনের হাটুতে
কৃষ্ণাঙ্গ অসহায় আমেরিকার মাটিতে।
প্রায় সকল কবি চুপ করে রইলো
কারো কিছু আসে যায়নি
এই চুপ করে থাকা শিখলে কোথায়?কবি কন্ঠে জড়তা নিয়ে কহিলো
কাশ্মীরে হিন্দু রাজত্বে মুসলিম খুন
মানবতার বিবেকে জমকালো ঘুঁণ।
কোটি মানুষের প্রতিবাদে অটল ঘাতক
হাজার হাজার বিদ্রোহী আটক।
বুলেট আর বুটের তলায়
কলমের ক্ষমতা কমে যাচ্ছে
বন্দুকের সামনে কবির কলম নিয়ন্ত্রিত|জনৈক দরবেশ কহিলো হঠাৎ
মুসলিমের আগুনেও তো হিন্দু খুন
রাম-রহিমের দেশে জ্বলছে আগুন।
স্ত্রীর সামনে স্বামীকে উলঙ্ক করা হয়
স্বামীর সামনে স্ত্রীকে করা হয় ধর্ষন
ভেঙে দেয়া হয় পূজার মন্দির
ছড়িয়ে দেয়া হয় সাম্প্রদায়িক বিষ
তোমরা তখন ঘুমাও নাকি কবি?কবির মস্তিস্ক অসাঢ় হয়ে যাচ্ছে
তবু জনৈক দরবেশ প্রশ্ন করে চলছে
বাবরী মজ্জিদ ভাঙা হলো
আর রাম মন্দির নির্মাণ হলো
রাম-রহিম আলাদাই রইলো
ধর্ম হারলো ধর্ম জিতলো
মানুষতো জিতলোনা কবি
মানবতা হেরে গেলো কেন?
সেইতো সবাই হিন্দু-মুসলিম
কিংবা খ্রিষ্টান-বৌদ্ধ হয়
কাউকে তো মানুষ হতে দেখা যায়না|কবি নিরুত্তর,বিরক্তির ছাপ চোখে মুখে
কবি কহিলো আসুন দরবেশ
সমসাময়িক বিশ্ব শাষকের দখলে
আশ্রিত রোহিঙ্গাও বাঙালিকে করছে খুন
প্রতিবাদী চিত্রশিল্পী কারাগারে
কবিরা বাধ্য হয় কাঠের চশমা পড়তে
সময়ের ক্ষত বুকে ভালো আছি
আসুন দরবেশ
কলমের কালি ফুরিয়ে যাচ্ছে|
©Kishor Kanok
Sat’Day-17 October-2020
Khulna,Bangladesh.

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali

