-
দেবদাস নই’
_কিশোর কনকভালোবেসে ব্যর্থ হলে
প্রেমিকের অযোগ্যতার দায়ে
প্রেমিকা ছেড়ে চলে গেলে।
কিংবা প্রেমিকের বুকে পা রেখে
প্রেমিকা কারো নববধু হলে
অনেকেই দেবদাস হয়।
আমার দেবদাস হবার যোগ্যতা নেই
আমি জমিদারের পুত্র নই
আমার অর্থের বিলাসীতা নেই,ভৃত্য নেই
নৃত্য দেখাতে চন্দ্রমুখী নেই
তাছাড়া আমি মদ ছুঁয়েও দেখিনা।
অতঃএব আমি দেবদাস নই
দেবদাস হওয়া সোজাকথা না।
এছাড়াও এ’যুগের পার্বতীরা
রাতের আঁধারে দেবদাসের ঘরে পালিয়ে আসেনা
অনুরোধ মিনতিতে থাকেনা তাঁরা।
তাছাড়াও এ যুগের পার্বতীরা ভালো মন খোঁজে
সে ভালো মনের মানুৃষ
আশি বছরের বৃদ্ধ হলেও চলবে
শুধু অর্থবিত্ত আর গাড়ি বাড়ি থাকতে হবে
আমার ওসব কিছুই নেই
তাই আমি দেবদাস নই
বিরহে আমাকে মানায়না||
___
এ যুগের পার্বতীরা স্বামীর ঘরে গিয়ে
মনেও রাখেনা আর প্রেমিকের স্মৃতি।
মনে রাখেনা কতোবার
প্রেমিকের বুকে রেখেছিলো মাথা।
ভুলে যায় ভালোবাসার শপথ
ভুলে যায় আলিঙ্গন
ভুলে যায় সেলফোনে হাজার ঘন্টা কথা।
শরৎ বাবুর দেবদাস চরিত্রের
ডিজিটাল ভার্সন এসেছে
পার্বতী চরিত্রেও এসেছে নতুন আপডেট।
এ যুগের পার্বতীর ঘরে
বর্ষ না ফুরাতেই আসে অতিথি আগমন বার্তা।
প্রেমিক সে কিছুকাল হা হুতাশ করে
তারপর মেনে নেয় এইতো জীবন
এ যুগের দেবদাস
পার্বতীর বাড়ির সামনে গিয়ে মরেনা||
____
এ যুগের দেবদাস শূন্য পকেটের বাহাদুর
এরা প্রেমিকার কোনো প্রয়োজনে আসেনা।
পার্বতী থাকে শুধু রাজকন্যা
পার্বতীর অর্থ বিত্ত সবই থাকে।
এ যুগের প্রেমিক চলে প্রেমিকার অর্থে
প্রেমিকার শর্তে,প্রেমিকার ইচ্ছায়।
আমি পার্বতীর দোষ দেখিনা
পার্বতী ভালোবাসতে জানে।
এ যুগের দেবদাস জীবন যুদ্ধে ব্যর্থ
তাই পার্বতী চলে যায় পরের ঘরে||আমি পার্বতীর কোনো দোষ দেখিনা
সে ও হয়তো গোপন কষ্ট নিয়ে
ছেড়ে যায় হৃদয়ের প্রেম।
ক্ষমা কোরো পার্বতী একজীবনে
তোমার যোগ্য হয়ে ওঠা হয়নি।
তাই দেবদাস হতে চাইনা
আমি দেবদাস নই
দেবদাস হতেও অর্থনৈতিক যোগ্যতা প্রয়োজন||10, September 2021
বিঃদ্রঃকবিতার গল্প
কেউ নিজের জীবনের সাথে #banglakobita
মেলাতে যাবেননা।
কারণ কবিতা চিরকালই তার
নিজস্ব সীমারেখায় চলে,
আপনার বা আমার ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প
নিজের জীবনে মেলানোর দায়
শুধুই আপনার,
কবি কিংবা কবিতার নয়।4 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


চমৎকার লেখা