তুলট | মেহেদী হাসান আইয়ুশ | Activity
রাগী মেয়ের জন্য
-কবি মেহেদী হাসান আইয়ুশ
তোমার রাগ করার বয়স বাড়ছে মেয়ে,
সকালের দাতব্রাশে পেষ্ট না পাওয়ার মতো রাগ করো আজকাল।
আমার কোন ব্যক্তিগত মানিব্যাগ নেই
পকেটে পয়সা নেই।
আছে পায়ে হাঁটা কয়েকটা পথ।
বাড়ন্ত পথের মতো বাড়ছে তোমার রাগ করার বয়স,
আমি হাসলে তুমি রাগ হও
আমি কাঁদলেও।
দেখা করলে কিংবা দেখা না করলেও রাগ হও খুব।
আমি জানি তোমার রাগ করার বয়স বাড়ছে খুব।
সন্ধ্যায় তোমার অফিসফেরত বাবা মিষ্টির প্যাকেটের মতো হাতে সম্বন্ধ নিয়ে ঘরে ফিরে,
তোমার রাগ হয়না।
বয়স জিজ্ঞেস করো।
ভ্রুজোড়া একসাথে মিলে নাকি নদীর মতো জিজ্ঞেস করো।
বিকেলে মা কিনে আনে একটা অমসৃণ শাড়ি।
তোমার কোমল দেহ ফুটে উঠে নির্লিপ্তভাবে।
তুমি শাড়িটা পরে শহর ঘুরো।
মানুষ তোমায় দেখে,
তুমি দেখো মানুষের সেই চোখ।
তারা জানে তুমি রাগবার মতো মেয়ে নও।
আমার চাকরী নেই,
ডালাপালা মেলে বাড়ছে বয়স
আসছে ফাগুনে হবে আটাশ
ভাবছি একটা রিকশা কিনবো
তুমি খুব রাগ করো।
আমি জানি তোমার রাগ করার বয়স বাড়ছে,
বিয়ের বয়সের মত করে।
রাগী মেয়ের জন্য
-কবি মেহেদী হাসান আইয়ুশ
তোমার রাগ করার বয়স বাড়ছে মেয়ে,
সকালের দাতব্রাশে পেষ্ট না পাওয়ার মতো রাগ করো আজকাল।
আমার কোন ব্যক্তিগত মানিব্যাগ নেই
পকেটে পয়সা নেই।
আছে পায়ে হাঁটা কয়েকটা পথ।
বাড়ন্ত পথের মতো বাড়ছে তোমার রাগ করার বয়স,
আমি হাসলে তুমি রাগ হও
আমি কাঁদলেও।
দেখা করলে কিংবা দেখা না করলেও রাগ হও খুব।
আমি জানি তোমার রা…Read More
আমাদের ইদ নেই।
-কবি মেহেদী হাসান আইয়ুশ
আমাদের ইদ নেই।
এটা আমি বুঝেছি সেদিন, যেদিন সবার ঘরে সেমাইয়ের গন্ধ উঠেছিল আর আমাদের ঘরে উঠেছিল আতরের সাথে মিশে থাকা কান্নার গন্ধ।
বাবা ইদের দিন মারা গেছেন।
মানুষ বলে, ইদের দিন নাকি আকাশ খুশি থাকে। আমার কাছে সেদিন আকাশটা খুব নির্দয় লাগছিল।
সকালবেলা বাবা সাদা পাঞ্জাবি পরেছিলেন। আমি তাকিয়ে ছিলাম। মনে হচ্ছিল, মানুষটা আজ খুব সুন্দর।
বাবা হাসছিলেন। সেই চেনা হাসি।
যে হাসিতে অভাব ঢেকে যেত,
কষ্ট লুকিয়ে যেত,
আমার সব ভয় ছোট হয়ে যেত।
আমি জিজ্ঞেস করেছিলাম
“বাবা, নামাজ পড়ে তাড়াতাড়ি আসবা তো?”
বাবা মাথায় হাত রেখে বলেছিলেন
“আসবো।”
কিছু কিছু মানুষ কথা রাখে না।
ইচ্ছে করে না,
সময় তাদের কথা রাখতে দেয় না।
মসজিদ থেকে মানুষ ফিরেছিল।
কারও হাতে জিলাপি,
কারও হাতে বাচ্চার হাত।
আমার বাবাকে ফিরিয়ে আনা হয়েছিল চারজন মানুষের কাঁধে।
আমি তখনও বুঝিনি মৃত্যু কী।
শুধু দেখলাম, মা হঠাৎ খুব চুপ হয়ে গেছে।
যে মানুষটা সারাজীবন বাবার অপেক্ষা করেছে,
সে মানুষটা সেদিন বাবাকে পেয়েও হারিয়ে ফেললো।
আমাদের ইদ নেই।
-কবি মেহেদী হাসান আইয়ুশ
আমাদের ইদ নেই।
বাবা ইদের দিন মারা গেছেন।
সকালবেলা বাবা সাদা পাঞ্জাবি পরেছিলেন। আমি তাকিয়ে ছিলাম। মনে হচ…Read More
তুমুল সন্ন্যাসী হতে হতে
-কবি মেহেদী হাসান আইয়ুশ
তুমুল সন্ন্যাসী হতে হতে
সংসারহীন স্বতন্ত্র মশারীর ভেতর বাঁধা পড়ে আছি
চালাক-চতুর রমণীরা নি:সঙ্কোচে চিবিয়ে খেয়েছে আমার দূর্বলতা
পরম অনাদরে; শকুনী যেভাবে খায় তিতিরের হাড়
কাকে দিয়ে লিখাবো আমার নিরেট শূণ্যতা ভরা করুণ ইতিহাস?
ধূ ধূ অন্ধকারে বোবা হয়ে আসে দুই চোখ
তীব্র নি:সঙ্গতাবোধের নৈকট্যে এসে
দুহাতে আলিঙ্গন করি
নৈরাশ্যের সূর্য্যদয়
আমি কি এমন-ই থাকবো চিরকাল?
তবে কি এইভাবে যতীচিহ্নহীন কেটে যাবে রবীন্দ্রোত্তর ব্যথিত জীবন?
অবুঝ শিশুর মতো মাঝে মাঝে মনে হয়
না থাকার মতো করে থেকে যাই কিছুটা সময়।
তুমুল সন্ন্যাসী হতে হতে
-কবি মেহেদী হাসান আইয়ুশ
তুমুল সন্ন্যাসী হতে হতে
সংসারহীন স্বতন্ত্র মশারীর ভেতর বাঁধা পড়ে আছি
চালাক-চতুর রমণীরা নি:সঙ্কোচে চিবিয়ে খেয়েছে আমার দূর্বলতা
পরম অনাদরে; শকুনী যেভাবে খায় তিতিরের হাড়
কাকে দিয়ে লিখাবো আমার নিরেট শূণ্যতা ভরা করুণ ইতিহাস?
ধূ ধূ অন্ধকারে বোবা হয়ে আসে দুই চোখ
তীব্র নি:সঙ্গতাবোধের নৈকট্যে এস…Read More
মেহেদী হাসান আইয়ুশ changed their profile picture