Profile Photo

পার্থসারথিOffline

  • kumarpartha
  • # ভালোবাসার_লিরিক
    151
    আমার চোখের আকাশ
    জোছনাহীন রাত
    বেদনা আমার নীলচে কালো,
    মুহূর্তগুলো থমকে আছে রাতের আঁধারে
    ফুরোয় না সময়
    দেখি না বহুকাল সুস্নিগ্ধ প্রভাতের আলো।
    তুমি কী সেই?
    প্রহর গুণি যার জন্য
    সুনীল আকাশ বেদনাবিদূর মুহূর্তেই
    মুহূর্তেই চৌচির আকাশের বুকখানা
    বেদনায় ব্যথাতুর হই অবিরাম,
    আমি একলা বিষন্ন প্রভাতেই
    ফোটে না ফুল, ঝরে না বকুল; রিক্ত অরণ্য
    তুমি ভালো থেকো
    সকল ভালোবাসা
    তোমার নামেই ছড়িয়ে দিলাম।
    আমি না-হয় একলা হাঁটবো
    ডাহুক পাখির ছানা হয়ে
    অনাদরে পড়ে থাকা পরিত্যক্ত ডোবায়,
    তুমি থেকো ভালো থেকো
    আকাশের বুকে চাঁদ না-হয় তারা হয়ে
    আর জোনাক থাকবে থোঁকায় থোঁকায়।
    ♡

    8
    13 Comments
    • চমৎকার কবিতা! কিন্তু কবিপ্রিয় আপনার সব কবিতার শিরোনাম “ভালোবাসার লিরিক” থাকে কেন জানতে ইচ্ছে হয়।

    • মুগ্ধতা সহ শুভকামনা

    • প্রেম আর প্রকৃতি চিরকাল একাকার। অনেক শুভকামনা।

    • ভালোবাসার লিরিক ভালো লাগছে… শুভেচ্ছা কবিবন্ধু… তবে আপনার মন্তব্য সব সময়ই ইংরেজিতে হওয়ার কোনো বিশেষ কারণ আছে? এমনিতেই আগ্রহ হলো জানার…

      • Sorry for english comments, because in my laptop have no Bengali option. I am writing in Bengali in another laptop; there only can type but have no other facilities- very old laptop. And then transfer by mobile phone then transfer to my current laptop. It’s really very tough for me. Extremely sorry for this inconvenience. Best wishes dear.

    • অভ্র কি-বোর্ড ইনস্টল করতে পারেন। আমিও ব্যবহার করছি। খুব সহজেই বাংলা লেখা যায় এবং একদম ফ্রি সফটওয়্যার।

    • অনেক সুন্দর । শুভকামনা।

Friends

Profile Photo
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Profile Photo
D K MAHANTA
@dkmahanta01718942602
Profile Photo
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
Profile Photo
নন্দিনী
@nandini-chowdhuri
Profile Photo
Nilufar Ghani
@nilufar-ghani
Profile Photo
Israt Lamia
@israt-lamia
Profile Photo
Dhali Moin
@dhali-moin
Skip to toolbar