Profile Photo

Shah KamalOffline

  • kuriparahs112384
  • Profile picture of Shah Kamal

    Shah Kamal

    4 years, 3 months ago

    আমি একা রই
    — শাহ্ কামাল

    সব নীরবতা শেষে আমি হাঁটব নক্ষত্রের তলে
    হেলেঞ্চায় ওস ঝরে মিলাবে নীরবে শ্যাওলা জলে
    কোন এক পুকুর পাড়ে ভেজাবো আমার এ নিথর হাত
    অস্তাচলের ক্লান্ত মোহনায় ভেসে যাবে যাক গ্রহণের রাত
    বাসরে রোমাঞ্চের হাসি আমি কান পেতে শুনে দেখবো চেয়ে
    নেবে যাবে হাঁটু জলে ষোড়শী কুমারী কে তারে দেখবে নেয়ে
    সব পিপাসার জল তৃষ্ণার হাটে বিকাবে জল দরে পসরায়
    আমি দূর হতে বসে দিন গুনে প্রতীক্ষায় রবো কোন এক বরষায়
    কোষা নায়ে শাপলার ফুল গাইবে না গান, ঝরবে কেবল অশ্রুবারি
    হৃদয়ে ব্যবচ্ছেদ হবে প্রাপ্তির লাশ, ক্ষয়ে যাবে অক্ষয় তরবারি
    না ফুটুক ফুল আর ঝরুক স্বপ্নের মিছে মায়াজাল
    তুমি হীন সমুদ্রে ভীষণ নোনা, দুঃখ-মায়া চির উত্তাল।

    15
    11 Comments
Skip to toolbar