-
এখানে সন্ধ্যা নামাতে বসি
এখানে সন্ধ্যা নামাতে হয়তো বসি।
আমি বসলেই জেঁকে বসে সন্ধ্যা।
নববধূ মতো অমায়িক শান্ত চাতাল।
দক্ষিণে শিশু মেহগনির ছায়াঘন পল্লব চুলের গোছার মতো ঘন বন।
মাঝে মাঝে পাখিদের সংসারে কোলাহল।
তা শুনেই শাবকের চোখ মেলে ঠোঁট গলে কান্না।
চিৎকারে, ঝগড়ায় মুখ চেপে হাসি।
ইস মানুষের মতো তোমাদের ও বিপ্লব?
মাঝে মাঝে কিছু উড়ে গিয়ে অভিমানে রাত কাটায় আপাতত অন্য ঘরে।
ভোর হলে আবারও ফিরে আসে নীড়ে
অশান্তি, সীমানা বিরোধ , তালাকের মতো বিচ্ছেদ।
পাশে ময়লা জলের স্লত কেঁচো গতির প্রাচীন নদী। ট্রাফিকের মতো শ্যাওলার ফাঁক গলে জলের যাতায়াতের ভীড়।
মাঝে মাঝে চাতালে শিকারী বড় বড় শিয়ালের পায়চারী, ডাক।
আমার চোখাচোখি হতেই সাহস হারিয়ে পিছুটান।
এখানে আমি সন্ধ্যা নামাতে হয়তো আসি।
উপরে খোলা আকাশ। ল্যাম্পপোস্ট মতো চলন্ত চাঁদের বহুরুপ।
নারীর বাকানো ভ্রু, কখনো কাস্তে , কখনো থালা ভরা গোল।
সপ্তর্ষি আর নাম অজানা নক্ষত্রের ওঠানামা, মেঘ ডুব, কখনো উল্কার ছিটকে পড়ার মতো নক্ষত্রের
কারবারী অণুগল্প।
সন্ধ্যা হয়ে এলে উপর আকাশে ভরা ব্যস্ত।
আমি একমাত্র সাক্ষী হয়ে যাই চাতাল, বন নদী আকাশ।
তোমার বজ্রপাত কিংবা মেঘের ডাক, নেমে এলো বৃষ্টি। কবিতার আজ ছুটি।
আমি পলাতকের মতো ছুটি নেই সন্ধ্যা।
আবারও ফিরে আসবো কালকে।7 Comments
Friends
তাওহীদ সুফিয়ান
@tawhidsufian
চারুলতা
@adiba-rahman
মিথিলা কনক
@methila06
Keya Islam
@keyamoni6970
নাহিদ হাসান নয়ন
@nahid-hasan-noyon
রানা আহাম্মেদ (নীল)
@rana-fiverr
রাহেনা বেগম
@rahena-begum
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel


খুব সুন্দর। শুভেচ্ছা ও স্বাগতম কবি।