Profile Photo

রবিউল আলম মাজেদOffline

  • majed1997
  • # দেয়ালিকায় ফটো
    অপরাধী মাজেদ

    তুমি আমায় বুঝো না,
    বুঝবে না আর কভু—
    কত দুঃখ পুষি মনে,
    দুঃখ অনেক তবু।

    আকাশ আমায় ডেকে বলে,
    কেন এত চুপ?
    তোমার দেহে এক দেখি,
    আর মনে অন্যরূপ।

    পাহাড় আমায় শেখায় সদা
    ধৈর্য ধরতে অনেক,
    ভালোবাসায় আছে কত
    মান-অভিমান হরেক।

    গাছগুলো আজ উচ্ছ্বসিত,
    পাখির মুখে হাসি—
    কী করে বোঝাই তোমায়,
    কত ভালোবাসি?

    হয়তো তুমি বুঝবে না আজ,
    বুঝবে তবে সেদিন—
    দেয়ালিকায় ফটো হয়ে
    থাকব আমি যেদিন।

    4
    6 Comments

Friends

Profile Photo
Tanjina Talukder
@tanjinatalukder
Profile Photo
Mst. Hena Parvin
@mst-henaparvin
Profile Photo
MA Rashid
@marashid
Profile Photo
Shamim Hossain
@shamimhossain
Profile Photo
Sumaiya Khatun
@sumaiyakhatun
Profile Photo
Rokeya Khanam
@rokeyakhanam
Profile Photo
Mirza A.parvez
@mirzaa-parvez
Profile Photo
st. martin
@st-martin
Skip to toolbar