তুলট | মারুফ সরকার মুন্না | Activity
মারুফ সরকার মুন্না and Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ] are now friends
চুমুর মহাকাব্য
— মারুফ সরকার মুন্না
মোমবাতির আলোয় তুমি এলে নীরব বাতাস হয়ে,  
তোমার গন্ধে ভরে গেল আমার গভীর হৃদয়।  
তোমার ঠোঁট ছুঁলো আমার ঠোঁট—  
এ যেন গ্রহাণুর সঙ্গে পৃথিবীর প্রথম স্পর্শ।  
তোমার চুমুতে আমি খুঁজে পাই  
প্রাচীন সভ্যতার গল্প,  
যেখানে ক্লিওপেট্রার ঠোঁটে রোম হারিয়েছে তার শক্তি।
তুমি এলে এক ইন্দ্রাণীর মতো,  
চুলের গন্ধে বাঁধা সিন্ধু নদীর জল।  
তোমার চুমুতে অন্ধকারও পায় আলোর স্বাদ,  
যেন চাঁদ চুমু দেয় সূর্যকে গোধূলির সময়।  
তুমি কি পার্সেফোনি, নাকি লেডি গুডাইভা?  
তোমার চুমুর উত্তাপে গলে যায় বরফের শহর।
তোমার চুমু আমাকে নিয়ে যায়  
রোমের পুরাতন রাজপ্রাসাদে,  
যেখানে প্রেমিকারা চুমুতে বাঁধে যুদ্ধবিরতি।  
তোমার ঠোঁটের কোমলতায় আমি খুঁজে পাই,  
আমার হারানো মহাকাব্য।  
তুমি যেন অ্যাফ্রোডাইটের পূর্ণ রূপ,  
চুমুতে মিশে থাকে দেবতার মদিরা।
তুমি যখন প্রথম চুমু দিলে,  
আমার শরীর থমকে দাঁড়ালো,  
মনে হলো সময়ও থেমে গেছে।  
তোমার চুমুতে বেজে উঠলো  
সুমেরীয় বীণার নরম সুর,  
নদীর কলকল শব্দ আর বৃষ্টির ধারা।  
তোমার চুমু যেন প্রকৃতির দান,  
যেখানে শরৎ আর বসন্ত মিশে যায়।
তোমার চুমুতে হৃদয়ের প্রতিটি ভাঁজ খুলে যায়,  
গ্রীষ্মের পাতা ঝরে পড়ে শীতল হয়ে।  
তুমি কি কেবল মানুষ, নাকি কামনার দেবী?  
তোমার চুমুতে আমি খুঁজে পাই  
নক্ষত্রের শেষ আলোকরেখা।  
তুমি আমার রাতের বেহেশত,  
তোমার ঠোঁট আমার জন্য চিরকালীন নৈবেদ্য।
তোমার প্রতিটি চুমু আমাকে ভাসায়—  
কখনো অরণ্যে, কখনো সাগরের গভীরে।  
আমরা তখন একে অন্যের প্রেমে ডুবে যাই,  
তোমার চুমুতে কালের বাঁধন ভেঙে যায়।  
তুমি আমার প্রেমিকা, আমার দেবী,  
তোমার ঠোঁট থেকে চুমু করে আমি চিরজীবনের স্বাদ পাই।
তুমি এলে এক হেলেনের মতো,  
যার চুমুতে ট্রয়ের যুদ্ধ থেমে যায়।  
তুমি এলে এক সেলেনের মতো,  
যার চুমুতে চাঁদও হারায় তার জ্যোতি।  
তুমি এলে এক ইসিসের মতো,  
যার চুমুতে মৃতও ফিরে পায় জীবন।  
তুমি এলে এক ফ্রেয়া’র মতো,  
যার চুমুতে বরফও পায় বসন্তের স্বাদ।
তোমার নাভী যেন এক পবিত্র মন্দির,  
যেখানে আমি খুঁজে পাই দেবতার আশীর্বাদ।  
তোমার ত্রিবেণী যেন গঙ্গা, যমুনা আর সরস্বতীর মিলন,  যেখানে আমি খুঁজে পাই পবিত্রতার স্পর্শ।  
তোমার চোখ যেন হেরা’র,  
যেখানে আমি খুঁজে পাই স্বর্গের প্রতিচ্ছবি।  
তোমার উষ্ণতা যেন হেস্টিয়ার অগ্নিকুণ্ড,  
যেখানে আমি খুঁজে পাই শান্তি আর স্নেহ।  
তোমার ঠোঁট যেন অ্যাম্ব্রোসিয়ার মতো,  
যেখানে আমি খুঁজে পাই অমৃতের স্বাদ।
তোমার চুমুতে আমি খুঁজে পাই  
প্রাচীন দেবতাদের মন্ত্র,  
যেখানে প্রেম আর কামনা মিশে যায়।  
তুমি আমার চিরন্তন প্রেমিকা,  
তোমার চুমুতে আমি খুঁজে পাই  
আমার জীবনের মহাকাব্য।
চুমুর মহাকাব্য
— মারুফ সরকার মুন্না
মোমবাতির আলোয় তুমি এলে নীরব বাতাস হয়ে,
তোমার গন্ধে ভরে গেল আমার গভীর হৃদয়।
তোমার ঠোঁট ছুঁলো আমার ঠোঁট—
এ যেন গ্রহাণুর সঙ্গে পৃথিবীর প্রথম স্পর্শ।
তোমার চুমুতে আমি খুঁজে পাই
প্রাচীন সভ্যতার গল্প,
যেখানে ক্লিওপেট্রার ঠোঁটে রোম হারিয়েছে তার শক্তি।
তুমি এলে এক ইন্দ্রাণীর মতো,
চুলের গন…Read More
নেশা
—  মারুফ সরকার মুন্না 
তোর লাশের ভস্মীভূত ছাই, আগলিয়ে রেখেছি —
রেখেছি বুকের পাশে।
যেদিন আমি মরবো —
সেদিন ছাইটুকু যাবে আমার ভূষণ নাশের লাশে;
বজ্জাত মেয়ে খিলখিলিয়ে হাসে।
এদিকে আয়! এদিকে আয়, একটু আদর করি তোকে;
হারামজাদী রাখবো আমার আদুরে চোখে,
তোর কোমল স্বরে গান শুনাবি।
স্বর্ণকমলী নরম, তুলতুলে হাত রাখবি আমার বুকে;
মাদুরে বসে মাধুরি মিশিয়ে দেখবো তোকে অদূর সুখে।
এই বজ্জাত মেয়ে আবার খিলখিলিয়ে হাসছিস।
চুপ কর! চুপ কর। সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না, আমার — চুপ কর।
মাথা আমার ঝিম ধরেছে — ধরেছে ধীর গতিতে;
ঝিমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে,
নেতিয়ে গেছে সেই কোমলপ্রাণের দেহের, নিষ্পাপ চারাগাছ।
রেগেমেগে চেপে ধরলাম মদের গ্লাস;
গ্লাস ভেঙে রক্ত পড়ছে;
রক্ত পড়ছে লাল, টকটকে কালো রক্ত।
আমি আছি এখন মদের নেশায়;
শক্ত করে পদচিহ্ন বসিয়ে দিলাম তোর ভালোবাসায়।
                নেশা
—  মারুফ সরকার মুন্না 
তোর লাশের ভস্মীভূত ছাই, আগলিয়ে রেখেছি —
রেখেছি বুকের পাশে।
যেদিন আমি মরবো —
সেদিন ছাইটুকু যাবে আমার ভূষণ নাশের লাশে;
বজ্জাত মেয়ে খিলখিলিয়ে হাসে।
এদিকে আয়! এদিকে আয়, একটু আদর করি তোকে;
হারামজাদী রাখবো আমার আদুরে চোখে,
তোর কোমল স্বরে গান শুনাবি।
স্বর্ণকমলী নরম, তুলতুলে হাত রাখবি আমার বু…Read More
ছত্রিশে জুলাই
— মারুফ সরকার মুন্না
স্বাধীনতার জন্য সংগ্রাম চাই—
লাল রক্তে রাঙানো ছত্রিশে জুলাই।
কেন বিচার নেই কোথাও?
কেন ইতর রাষ্ট্রের নোংরা হাতে হতে হয় খুন?
কেন বারবার হয় আমাদের স্বাধীনতা ছিনতাই?
কতবার দেখতে হবে—
মৃত লাশের শহর, ভস্মীভূত ছাই?
ছত্রিশে জুলাই, ছত্রিশে জুলাই—
আমি কি করে ভুলিবো হায়—একি ভুলা যায়?
আম্রকাননে কোকিলের মধুর গান,
তোমার জন্য পলাশ, শিমুল বনে রক্তগঙ্গা—
ঝাঁঝরা দেহ, হায়না বাহিনীর মেশিনগান।
পদ্মফুলে ভরা পুকুরের শান্ত জল,
জুলাইয়ের বৃষ্টিতে নির্জল জুলাই।
তবুও তুমি আসবে, ছত্রিশে জুলাই,
তোমাকে ফিরতেই হবে এই বাংলায়—
ছত্রিশে জুলাই, ছত্রিশে জুলাই।
ভাইহারা বোনের অশ্রু ঝরে,
আবু সাঈদের বোন বলে ওঠে—
“আমার ভাইরে মারলু ক্যানে?”
কত আহাজারিতে সোনার বাংলার মাটিতে
লুটিয়ে পড়ল রক্তাক্ত জুলাই।
ছত্রিশে জুলাই, ছত্রিশে জুলাই—
আমি কি করে ভুলিবো হায়—একি ভুলা যায়?
মেঘে ঢাকা আকাশে বৃষ্টি যেমন ঝরে,
মাটির গন্ধে যেন মৃত ভাইয়ের স্মৃতি ভরে;
রজনীগন্ধার বুকেও তেমনি চাপা কষ্টের বেদনা—
লেপ্টে থাকে চন্দ্রাতপে,
কাদামাটি ডুবে যায় কালো পায়ের ছাপে,
একি নিঃশব্দ—সেই শোকের বাতাসে!
গুলি আর মৃত্যুর মাঝেই মুগ্ধ বলেছিল—
“পানি লাগবে কার? পানি লাগবে—পানি!”
রক্তে রাঙানো মাটির বুকে কান্না এল আরেকবার।
তৃষ্ণার্ত চিত্তে মানবতার ফেরিওয়ালাও গেল মরে,
আজ সে বৃষ্টি হয়ে ঝরে—আজও সে অম্লান,
গড়ে তোলে ছত্রিশে জুলাইয়ের গণঅভ্যুত্থান।
ছত্রিশে জুলাই, ছত্রিশে জুলাই—
আমি কি করে ভুলিবো হায়—একি ভুলা যায়?
আষাঢ়-শ্রাবণের মেঘে, স্বাধীনতার গানে মাতোয়ারা,
জ্বলে ওঠে ক্রোধের অগ্নিশিখার ফোয়ারা।
সোনার ছেলেরা মশগুল দেশপ্রেমে—
সেকি! তারা যে আত্মহারা।
বর্ষার জল হয়ে বারবার ফিরে আসে এই বাংলায়,
শেফালি, জবা ফুলের গন্ধে ভরে ওঠে;
শাপলা-শালুকের মতো শান্তির অগ্রদূত হয়ে ভাসে—এই স্বাধীনতায়।
লতাপাতা, গুল্মে শান্তির সুর বাজে সবুজ ঘাসে,
ছত্রিশে জুলাইয়ের রক্তে রাঙানো মাটির ইতিহাসে।
রাস্তায় দাঁড়িয়ে রয়েছে সন্তানহারা বাবা,
খুঁজে বেড়ায় তার ছেলেকে মেঘদূর।
ধানের শীষে সোনালি রোদ্দুর—
খেলাধুলার সেই শৈশব কদ্দুর?
এই দেশের দাম্ভিকতার হাতে রক্তাক্ত সমুদ্দুর।
ছত্রিশে জুলাই, ছত্রিশে জুলাই—
আমি কি করে ভুলিবো হায়—একি ভুলা যায়?
প্রশাসন আজ জালিম, নিষ্ঠুর—তারা গুলি করে,
দুখিনী মায়ের বুক থেকে সন্তান কেড়ে নেয়,
খালি করে পিতার কোল।
এতিম, অসহায় কওমীদের গুম করে,
লাঠিয়াল বাহিনী চালায় নির্মম নির্যাতন, গণহত্যা।
স্বৈরশাসক স্বৈরতন্ত্র কায়েম করে, কায়েম করে আয়নাঘর।
আমরা হারব না, বৈষম্য মানব না।
তোমার জন্য—
তুমি এসেছিলে, তুমি আসবে।
আবার আসবেই যুগে যুগে ফিরে বারবার,
ছত্রিশে জুলাইয়ের সেই আগুনঝরা মিছিলে;
ছত্রিশে জুলাই, ছত্রিশে জুলাই।
আমি কি করে ভুলিবো হায়—একি ভুলা যায়?
যখনি স্বাধীনতার টুটি চাপিয়া ধরিবে,
যখনি স্বাধীনতা খর্ব করিবে,
তখনি জেগে উঠিবে ছত্রিশে জুলাই।
সকলেই মোরা খ্যাপা ছত্রিশে জুলাই,
স্বাধীনতার তরে চিত্তে সংগ্রাম তাই—
লাল রক্তে রাঙানো ছত্রিশে জুলাই,
ছত্রিশে জুলাই, ছত্রিশে জুলাই।
আমি কি করে ভুলিবো হায়—একি ভুলা যায়?
ছত্রিশে জুলাই
— মারুফ সরকার মুন্না
স্বাধীনতার জন্য সংগ্রাম চাই—
লাল রক্তে রাঙানো ছত্রিশে জুলাই।
কেন বিচার নেই কোথাও?
কেন ইতর রাষ্ট্রের নোংরা হাতে হতে হয় খুন?
কেন বারবার হয় আমাদের স্বাধীনতা ছিনতাই?
কতবার দেখতে হবে—
মৃত লাশের শহর, ভস্মীভূত ছাই?
ছত্রিশে জুলাই, ছত্রিশে জুলাই—
আমি কি করে ভুলিবো হায়—একি ভুলা যায়?
আম্রকাননে কোকিলের মধ…Read More
মোমবাতির আলোর সংকেতবাহী অন্ধবিশ্বাস
 ফিজিক্সের ম্যাথের সঙ্গে পাল্লা দিয়ে
 দৌড়াচ্ছিল প্রেমময় ঈশ্বর—
 নশ্বর ম্যাথম্যাটিক্যাল টার্মে নিভে গেলো আলোর ধ্রুবদ্রুতি।
প্রবলবেগে ঝড়ের গতি আমাকে উপহার দিলো
 নিথর, শীতল দেহ;
 মৃত্যের দেবতা আমাকে দেখছে
 কামুকতার অর্ধনগ্ন শরীরে।
অর্ধনগ্নতাকে ছুঁড়ে ফেলে
 সেচ্ছায় সংবেদনশীল, নগ্ন দেহে দাঁড়িয়ে পড়লাম মৃত্যুর দেবতার কাছে;
 আমার নগ্ন শরীর দেখে মৃত্যুর দেবতাও লজ্জা পাচ্ছে,
 সেচ্ছায় মৃত্যুর জন্য প্রস্তুত আমি, অবিনশ্বর—ঈশ্বর।
গভীর রাতে জেগে উঠেছিল আমার সম্ভোগ, উত্তেজনা, বিশ্বাস, প্রেম, ভালোবাসা।
 যে ভালোবাসা আমার হাতে-পায়ে শিকল বেঁধে রেখেছে,
 হাজারো নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে,
 পুরানো ওয়াইনের গ্লাসের পবিত্র মদ
 আমার আত্মাকে স্বর্গীয় তৃপ্তি দিচ্ছে;
 মদের নেশার থেকেও হাজারগুণ শক্তিশালী ঈশ্বরীয় নাশকতায়
 জড়িয়ে পড়ে আমার মধ্যরাতের ভাবনা।
ধর্মের শিকল ভেঙে,
 আমি লিন্ডার প্রেমে সফল হয়েছি।
 আমি সেই আফ্রোদিতির ধর্মযাজিকা হেরো,
 কিন্তু চিরন্তন জয়ী হওয়ার পরও
 ঈশ্বরের অভিশাপের মাহাত্ম্যে ডুবে মরেছি
 জলের হলাহল কোলাহলে।
শীতল দেহে উত্তাপ ছড়ানোর জন্য
 শক্ত করে ঝাপটিয়ে ধরেছিলাম আমার বস্ত্রহীন উষ্ণদেহ;
 উষ্ণতার প্রভাব ধীরে ধীরে হ্রাস পেয়ে,
 ক্রমশ আমার শরীরও শীতল হয়ে গেলো।
 এই হিমজলের তলে ডুবে রইল
 চুম্বনরত, দুই উদ্বেগহীন, উত্তেজনাহীন, নিথর, নিষ্পেষিত দেহ।
আমি আমার প্রেমিকের চোখের দিকে শেষবারের মতো তাকিয়ে
 অশ্রু দেখেছিলাম।
 এই অশ্রুর মর্মার্থ শুধু ঈশ্বরই জানেন।
কবিতাঃ হেরো
কবিঃ মারুফ সরকার মুন্না
মোমবাতির আলোর সংকেতবাহী অন্ধবিশ্বাস
 ফিজিক্সের ম্যাথের সঙ্গে পাল্লা দিয়ে
 দৌড়াচ্ছিল প্রেমময় ঈশ্বর—
 নশ্বর ম্যাথম্যাটিক্যাল টার্মে নিভে গেলো আলোর ধ্রুবদ্রুতি।
প্রবলবেগে ঝড়ের গতি আমাকে উপহার দিলো
 নিথর, শীতল দেহ;
 মৃত্যের দেবতা আমাকে দেখছে
 কামুকতার অর্ধনগ্ন শরীরে।
অর্ধনগ্নতাকে ছুঁড়ে ফেলে
 সেচ্ছায় সংবেদনশীল, নগ্ন দেহে দাঁড়িয়ে পড়…Read More
এই অসীম আকাশের মায়ার থেকেও
 আপনার হাসিতেই মুগ্ধ হয়ে যাই,
 আকাশকে উপেক্ষা করে আপনাকেই দেখতে থাকি—
 শুধু আপনার অপেক্ষায়।
হয়তো দেখতে দেখতে আপনার চোখে চোখ রেখে
 কথা বলার মায়াজালে বন্দী করার
 দুঃসাহস হারিয়ে ফেলেছি,
 হারিয়ে ফেলেছি হেলনীয় সভ্যতার নাটকীয়তা।
হয়তো আপনি আমার হবেন না—
 ঠিক যেন গ্রিকদর্শনের মিথ,
 কলমের কালো কালির বিন্দু বিন্দু ফোটার
 মতো বিভৎস এক কালিমা।
আপনার মনে আমার হারকিউলেস হয়ে থাকাটা
 এখন দুঃসাধ্য, ভয়ংকর উঠেছে বলেই—
 হারিয়ে যাচ্ছি আর্য যাযাবরের মতো
 অনার্যের স্বর্গরাজ্য দখল করতে।
হয়তো আপনার মনে কখনোই প্রণয়ের রসদ
 যোগাতে পারিনি বলেই বরাবরই ব্যর্থ,
 মেসোপোটেমিয়া সভ্যতার দিকে তাকিয়ে
 হারিয়ে ফেলেছি আপনাকে।
তবুও দেখতে থাকবো অসীম আকাশের নিচে,
 মেটামরফোসিস সাহিত্যের উড়ে যাওয়া প্রজাপতির মতো
 আপনাকে এবং আপনার মিষ্টি, স্নিগ্ধ,
 সুন্দর হাসিটাকে।
কবিতাঃ অসীম আকাশ
কবিঃ মারুফ সরকার মুন্না
এই অসীম আকাশের মায়ার থেকেও
 আপনার হাসিতেই মুগ্ধ হয়ে যাই,
 আকাশকে উপেক্ষা করে আপনাকেই দেখতে থাকি—
 শুধু আপনার অপেক্ষায়।
হয়তো দেখতে দেখতে আপনার চোখে চোখ রেখে
 কথা বলার মায়াজালে বন্দী করার
 দুঃসাহস হারিয়ে ফেলেছি,
 হারিয়ে ফেলেছি হেলনীয় সভ্যতার নাটকীয়তা।
হয়তো আপনি আমার হবেন না—
 ঠিক যেন গ্রিকদর্শনের মিথ,
 কলমের কালো কালির বিন্দু বিন্দু…Read More
মেঘকন্যা
- মারুফ সরকার মুন্না
অনেকদিন আগের কথা—
 গিয়েছিলাম রূপকথার অদ্ভুত দেশে।
হঠাৎ মেঘদলে মেঘকন্যা বসে,
 শুধু কাঁদছে গোমরামুখের বেশে।
জিজ্ঞেস করলাম অবজ্ঞাচ্ছলে—কাঁদছ কেনো?
 সে বলল, "সুখের মাঝে সুখ ঠাওরানো।"
অট্টহাসিতে বললাম—"আমাকে তুমি হাসালে,
 আমাকে হাসির জোয়ারে ভাসালে!"
তাকে আবারও বললাম—"দেখবে আমার শব্দজাদু?"
 সে কান্না থামিয়ে বলল, "নিশ্চয়ই, দেখবো কৌতূহলে।"
জাদুর থলি থেকে বের করলাম ঝর্ণাকলম,
 আমি উচ্চস্বরে বলতে লাগলাম—
"শব্দজাদু দেখা এবার অষ্টরকম,
 আমি শব্দজাদুকর অন্যরকম।"
মেঘকন্যার ভিতর থেকে বের করতে লাগলাম,
 সুখের মাঝে সুখ ঠাওরানো অসুখ।
চারিদিকে কুয়াশার মতো ছড়িয়ে যাচ্ছিল
 জাদুর ঝর্ণাকলমের ছন্দাসুখ।
মেঘকন্যার মধ্যে ঢুকিয়ে দিলাম
 জাদুর উপন্যাসের বহু চরিত্রের রূপ।
থেমে গেল কান্না, পাল্টে গেল মেঘকন্যা,
 জানতাম না সে যে মেঘদলের রাজকন্যা।
সে এসে বলল আমায় , "আমি ভাসছি অদ্ভুত অনুভূতির বন্যায়,
 তোমার শব্দজাদুতে মুগ্ধ আমি , আজ বিয়ে করবো তোমায়।"
আমি রেগে আগুন বললাম, "আমি উদ্ভট শব্দজাদুকর,
 তোমাকে বিয়ে করতে পারবো না—আমি নিরুপায়! শব্দজাদুর নেশায়!"
সে বলল, "কেনো জাদুর প্রেম ছোঁয়ালে আমার মনে?
 কেনো দিলে আমার মধ্যে এতো রূপ?"
আমি বললাম, "এসব বাজে কথা,
 দিতে চেয়ে ছিলাম কিছুটা সুখের ঔষুধ, 
দেখতে বলিনি প্রেমের সাত কুড়ি সপ্নে ডুব। "
সে হুকুম দিলো—মেঘসৈন্যদের,
 "কে কোথায় আছো? ধরে নাও এই কবিকে, বন্দী করো তাকে,
উড়িয়ে দাও সুখ পায়রা ঝাঁকে ঝাঁকে ,আমাদের বিয়ে হবে  আজ।"
শব্দজাদুকরের মনের মধ্যে বাজ—
 বলতে লাগলো — "আমি কবি নই, শব্দজাদুকরের তাজ।
 সবার মুখে সুখানুভব দেওয়া আমার পুণ্যকাজ।
 আমাকে ছেড়ে দাও, বন্দী করো না।"
আমার জন্য অপেক্ষায় আছে জীর্ণশীর্ণ চাষা ঋক্ষরাজ - 
জোর করে প্রেম নেওয়া যে ঘৃণ্যকাজ,
তুমি রাজকন্যা আর আমি শব্দজাদুকর
 কখনো মেনে নিবে না এই মনুষ্যসমাজ। "
মেঘকন্যা নিষ্পাপ হরিণীর মতো তাকিয়ে
 কান্নায় জর্জরিত কণ্ঠে বলল—
 "তোমার অন্তরে আমার আবাস গৃহ,
 তবুও তোমার পায়ের অধোদেশে আমার স্বর্গবাস।"
আমি বললাম, "আমি সর্বজনীন, সবার মাঝে থাকতে চাই,
 মেঘদলে থাকলে বাকীদের হবে সর্বনাশ।"
মেঘসৈন্যরা আমাকে বেঁধেছে বজ্রশিকল দিয়ে,
 শত চেষ্টাতেও খুলতে পারছি না ছট্ফটিয়ে।
জাদুর ঝর্ণাকলম ঘেঁষে বলতে লাগলাম বীজমন্ত্র—
 "পোষা অদ্রিঙ্গ ভৃঙ্গরাজ, শশশৃঙ্গ দৈত্যরাজ, নিয়ে যাও প্যাঁচিয়ে।
 শব্দজাদু দেখা এবার অষ্টরকম,
 আমি শব্দজাদুকর অন্যরকম।"
হুরুস করে নুরুস নড়ে ছিনিয়ে,
 এক নিমিষেই উধাও হলাম রূপকথার দেশে।
কিন্তু ঝর্ণাকলম মেঘকন্যার স্পর্শে ভেঙে গেল
 দুই অংশে — এক অংশ আমার কাছে,
 অপর অংশ মেঘকন্যার হৃদয়ের পাশে।
হারিয়ে গেল জাদুর ঝর্ণাকলম খন্ডাংশে,
 মিশে গেল তার কিছু শব্দাংশে।
হাজারো স্মৃতির বিজোড়ে রূপকথার দেশে যাওয়া হয় না,
 মেঘদলে কেমন আছে মেঘকন্যা?
মেঘের আড়াল থেকে মেঘকন্যা কান্নার অশ্রু গড়িয়ে,
 বৃষ্টি হয়ে আমার শরীর ভিজে যাচ্ছে।
সে কাঁদছে কেনো? সে কি কষ্ট পাচ্ছে আমার জন্য?
 সে আমাকে ডাকছে কেনো? আমি তো কবি নই!
আমি শব্দের জাদুকর, সবার প্রণয়ে থাকতে চাই,
 শব্দ দিয়ে খেলা করি, খেলা দেখাই।
যদি কারো ভালো লাগে, আমাকে খুশি করে তিন আনা,
 সুখ দেয় বেশী বা কম—আমি তাতেই খুশি দারুণরকম,
আমি শব্দজাদুকর বাকবাকম,
 শব্দজাদু দেখা এবার অষ্টরকম,
 আমি শব্দজাদুকর অন্যরকম।
  মেঘকন্যা
– মারুফ সরকার মুন্না
অনেকদিন আগের কথা—
 গিয়েছিলাম রূপকথার অদ্ভুত দেশে।
হঠাৎ মেঘদলে মেঘকন্যা বসে,
 শুধু কাঁদছে গোমরামুখের বেশে।
জিজ্ঞেস করলাম অবজ্ঞাচ্ছলে—কাঁদছ কেনো?
 সে বলল, “সুখের মাঝে সুখ ঠাওরানো।”
অট্টহাসিতে বললাম—”আমাকে তুমি হাসালে,
 আমাকে হাসির জোয়ারে ভাসালে!”
তাকে আবারও বললাম—”দেখবে আমার শব্…Read More
মারুফ সরকার মুন্না changed their profile picture