-
বহুদিন ক্যানভাসে রঙের আঁচড় পড়েনি। যান্ত্রিক রুটিনে দিনগুলো যেন কেমন ছকে বাঁধা পড়ে গেছে। তবু, দু’চোখ দিয়ে প্রকৃতির এই অসীম ক্যানভাস দেখা তো আর থেমে থাকেনি! মনের গহিনে সযত্নে লুকিয়ে রাখা সেই ছোট ছোট দেখার মুহূর্তগুলোই তো ভেতরের তৃষ্ণার্ত শিল্পীকে আজও বাঁচিয়ে রেখেছে।
আজ গোধূলির আলোয় হঠাৎ একটা স্থিরচিত্র আমাকে থমকে দিল। লেন্সের চোখে ধরা পড়া এক অদ্ভুত, নির্মম বাস্তবতা— মাকড়সার জটিল, সুতোর জালে আটকা পড়েছে ছোট্ট একটি ফড়িং।
তীব্র, অসহ্য যন্ত্রণায় ধীরে ধীরে কুঁকড়ে যাচ্ছে তার শরীর, খসে পড়ছে একজোড়া ডানা। দৃশ্যটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ শিউরে উঠলাম। এ তো শুধু ফড়িং নয়, এ যে বড্ড চেনা কোনো মানুষেরই প্রতিচ্ছবি! ঠিক যেভাবে আমরা আলোকিত স্ক্রিনের জ্যামিতিক ফ্রেমে নিখুঁত মায়াজাল বুনতে বুনতে নিজেরাই কখন যেন সেই অদৃশ্য জালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাই।
চেয়ারে বসে থাকা সেই মানুষটা— যে কি না একদৃষ্টিতে তাকিয়ে থাকে ওই মায়াবী পর্দার দিকে— ধীরে ধীরে তার মেরুদণ্ড ঝুঁকে পড়ে, শরীরটা হয়ে আসে ন্যুব্জ। এই এক অদ্ভুত আন্তর্জালিক নেশা! মাকড়সার জালের মতোই এই ডিজিটাল জগৎ আমাদের নিঃশব্দে বন্দি করে ফেলে।
কিন্তু ফড়িংটার ওই খসে পড়া ডানাগুলো? ওগুলো আসলে কী?
তবে কি ওগুলো আমাদের সেই রঙিন কল্পনার ডানা, যা একসময় অনন্ত আকাশে উড়ার স্বপ্ন দেখতো, আর আজ এই চারকোনা বন্দিশালায় নীরবে ঝরে পড়ছে?
কী জানি!4 Comments-
-
@syedfarah ধন্যবাদ
-
@ashim_rahman ধন্যবাদ
-
-
Masfi
Friends
মোঃ জামশেদ আলী
@zamshedali
Samiul Islam
@samiulislam
রফিকুল নাজিম
@rafiqulnazimgmail-com
মোঃ বাবুল হোসাইন
@babulsir2003gmail-com
অর্ঘ্যদীপ চক্রবর্তী
@arghyadeep2000
ফয়সাল মোরশেদ
@foysalmorshed
মনির হোসেন
@monirhossen
shibatus bhattacharjee
@shibatus
Monali Ahmed (Mona)
@monaliahmed

“প্রকৃতির অসীম ক্যানভাস ” __ সুন্দর লিখেছেন! প্রকৃতির ক্যানভাস বাস্তবিক অর্থেই তো অসীম!অভিনন্দন রইলো, আপনার জন্য!