Profile Photo

এমএম রহমানOffline

  • mashiurrahman
  • Profile picture of এমএম রহমান

    এমএম রহমান

    1 day, 6 hours ago

    মা, তুমি কত দুরে !
    -এমএম রহমান
    মা, তুমি নেই—তবু তোমার স্মৃতি ঘিরে
    তোমার মায়াভরা ডাক আজও বাজে অন্তরে।
    যে কোলে মাথা রেখে ভুলে যেতাম সব ব্যথা,
    আজ সেই কোলে নেই ঠাঁই—শুধুই স্মৃতির কথা।
    তোমার হাতের স্নেহস্পর্শ খুঁজি প্রতিটি ক্ষণে,
    চোখের জলে তোমায় দেখি নীরব গোপন মনে।
    তুমি ছিলে আমার ছায়া, ছিলে বাঁচার আলো,
    তুমি ছাড়া এই পৃথিবী কেন যেন লাগে কালো।
    কত কথা বলার ছিল, বলা হলো না আর,
    তোমার শূন্যতায় আজও কাঁদে হৃদয় আমার।
    মা,তুমি কতো দুরে, যেখানেই থাকো তুমি,
    তোমার দোয়া ও মোদের দোয়া থাকুক অটুট- এই কামনায় আমি।

    7
    7 Comments
    • কবিতার শেষ প্রার্থনাটি অত্যন্ত সুন্দর—‘তোমার দোয়া ও মোদের দোয়া থাকুক অটুট। রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানির ছগিরা।

    • এমএম রহমান, “তোমার মায়াভরা ডাক আজও বাজে অন্তরে” এই লাইনটি পড়ার সময় আবেগের যে গভীরতা অনুভব করলাম তা সত্যিই চমৎকার, তাই আপনি অনাগত দিনগুলোতেও এমন হৃদয়ছোঁয়া কথা লিখে আমাদের মুগ্ধ করে যাবেন বলে আশা রাখি।

    • অসাধারণ একটা কবিতা

    • মায়ের মতো আপন কেহ নেই,এই পৃথিবীর আলো মায়ের জন্য দেখেছি,মায়ের স্মৃতি কখনো ভুলা যায়না ।

    • হৃদয়স্পর্শী একটা লেখা! কবিতাটা পড়ে বুকের ভেতরটা ভারী হয়ে উঠল! মায়ের প্রতি এমন গভীর, নিখাদ ভালোবাসা আর তাঁকে হারানোর যে হাহাকার তা এত অল্প কথায় নিবিড়ভাবে ফুটিয়ে তুলেছেন কবি! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

    • এমএম রহমান, মায়ের জন্য এমন আবেগমাখা লেখা পড়ে সত্যি মনটা একদম ভারি হয়ে গেল। আপনার এই সুন্দর লেখায় ফুটে ওঠা মায়াবী স্মৃতিগুলো কি আপনার প্রতিদিনের অভ্যাসে মিশে আছে?

Friends

Profile Photo
Israt jahan mim
@isratmim
Profile Photo
Zahra nur
@zahranur
Profile Photo
Alamgir Kabir
@alamgirkabir
Profile Photo
Md Hassan
@mdhassan
Profile Photo
Md Muhibbullah
@mdmuhibbullah
Profile Photo
Sabbir Khan
@sabbirkhan1
Profile Photo
Drako Shajib
@drako
Skip to toolbar